shono
Advertisement
Amitabh Bachchan

লীলাবতী হাসপাতালে ভর্তি অমিতাভ! গুঞ্জন ছড়াতেই বিগ বি লিখলেন, 'চিল শান্ত হলে...'

বহুদিন ধরেই নানা শারীরিক সমস্যা ভোগাচ্ছে বিগ বি-কে। তাঁর লিভারের মাত্র ২৫ শতাংশ কর্মক্ষম।
Published By: Biswadip DeyPosted: 12:30 PM May 20, 2026Updated: 12:31 PM May 20, 2026

তিনি বিগ বি। তিনি সহস্রাব্দের শ্রেষ্ঠ বলিউড তারকা। জনপ্রিয়তায় আজও অপ্রতিদ্বন্দ্বী। তাঁর অসুস্থতা মানেই উৎকণ্ঠা। ৮৩ বছরের অমিতাভ বচ্চনের জনপ্রিয়তা যে আজও কম নয়, তা ফের প্রমাণিত হল তাঁর অসুস্থতার গুঞ্জনে। এক সাংবাদিক সোশাল মিডিয়ায় দাবি করেছিলেন, লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান অভিনেতা। যাকে ঘিরে বিনোদুনিয়ায় ছড়িয়ে পড়ে উদ্বেগ। যদিও খোদ অমিতাভ বচ্চনই পরে পোস্ট করায় সেই উদ্বেগ দূর হয়েছে।

Advertisement

যদিও জানা যাচ্ছে, বিগ বি-র আগেই তাঁর ঘনিষ্ঠরাই সোশাল মিডিয়ায় লিখে দেন, যে অমিতাভ সত্যিই লীলাবতী হাসপাতালে গিয়েছিলেন। তবে তা চেক আপের জন্য। চেক আপ শেষে বাড়িও ফিরে যান অভিনেতা। পরে তিনি সোশাল মিডিয়ায় লেখেন, 'ভাইয়েরা চিল শান্ত হলে, টিয়াপাখি কথা বলতে শুরু করে।' সেই সঙ্গেই তিনি জানিয়ে দেন, তিনি একেবারেই সুস্থ রয়েছেন।

অশীতিপর অমিতাভের শরীর বহুদিন ধরেই সমস্যায় রয়েছে। খ্যাতির মধ্যগগনে থাকা অবস্থায় 'কুলি' ছবির শুটিং করতে গিয়ে চোট পান তিনি। হাসপাতালে লড়তে হয়েছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা। যদিও তিনি শেষপর্যন্ত সুস্থ হয়ে ওঠেন। এর অনেক পরে ২০১৮ সালে প্রচণ্ড পেটব্যথা হলে চিকিৎসকরা পরীক্ষা করে দেখেন সমস্যা রয়েছে নায়কের অন্ত্রে। ক্ষুদ্রান্ত্রের 'ডাইভার্টিকুলাইটিস' রোগের জন্য অস্ত্রোপচার করা হয় তাঁর। আর সেই সময়ই ধরা পড়ে তিনি লিভার সিরোসিসে আক্রান্ত। 'হেপাটাইটিস বি'-র কারণেই এই অসুখে আক্রান্ত হয়েছিলেন তিনি। সেই অসুখ আজও প্রবল ভোগায় তাঁকে। আজ তাঁর লিভারের মাত্র ২৫ শতাংশ কর্মক্ষম।

অশীতিপর অমিতাভের শরীর বহুদিন ধরেই সমস্যায় রয়েছে। খ্যাতির মধ্যগগনে থাকা অবস্থায় 'কুলি' ছবির শুটিং করতে গিয়ে চোট পান তিনি। হাসপাতালে লড়তে হয়েছিল মৃত্যুর সঙ্গে পাঞ্জা। যদিও তিনি শেষপর্যন্ত সুস্থ হয়ে ওঠেন।

কেবিসির নতুন সিজন শুরুর আগে বিগ বি তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে দাবি করেছিলেন, ''যেসব সাধারণ কাজ আগে আমরা অবলীলায় করতাম, এখন সেগুলো করার আগে মনকে আগেভাগে ভাবতে হয়।'' তিনি জানান, সামান্য প্যান্ট পরতে গেলেও তাঁকে সতর্ক থাকতে হয়। ডাক্তাররা নাকি তাঁকে পরামর্শ দিয়েছিলেন তিনি যেন দাঁড়িয়ে প্যান্ট পরার চেষ্টা না করেন। তবে এরপরও অ্যাকশনের দৃশ্যে ভয় পান না অমিতাভ। আজও তিনি শট নিখুঁত করতে ক্লান্তিহীন। লড়ে যান পুরোদস্তুর। এই জেদ, অধ্যাবসায়ই তাঁকে মেগাস্টার করেছে। করে তুলেছে সকলের ধরাছোঁয়ার বাইরের কিংবদন্তি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement