shono
Advertisement
Kolkata

যাত্রী সেজে গাড়িতে, ক্যাব চালকের মাথায় পিস্তল ঠেকিয়ে ফিল্মি কায়দায় ডাকাতি খাস কলকাতায়!

সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করে কড়েয়া থানার পুলিশ।
Published By: Arpita MondalPosted: 11:54 PM Aug 20, 2026Updated: 11:55 PM Aug 20, 2026

খাস কলকাতার রাস্তায় ফিল্মি কায়দায় ডাকাতির ছক! যাত্রী সেজে গাড়িতে উঠে ক্যাব চালকের সর্বস্ব হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেপ্তার ৩ জন। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম রাহুল সর্দার, মহম্মদ তাবরেজ ও তৌসিফ আলি। সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করে কড়েয়া থানার পুলিশ।

Advertisement

বারাসত থেকে কলকাতায় আসার উদ্দেশে অনলাইনে ক্যাব বুক করে গাড়িতে ওঠেন তিন আরোহী। গাড়িতে ওঠার কিছুক্ষণ পর থেকেই শুরু হয় তাণ্ডব! অভিযোগ, তিনজনের মধ্যে এক আরোহী পকেট থেকে পিস্তল বের করে ক্যাব চালকের মাথায় ঠেকিয়ে ধরেন। গলার একটি চেন, আংটি খুলে নেন অন্য একজন।

মঙ্গলবার গভীর রাতের ঘটনা। বারাসত থেকে কলকাতায় আসার উদ্দেশে অনলাইনে ক্যাব বুক করে গাড়িতে ওঠেন তিন আরোহী। গাড়িতে ওঠার কিছুক্ষণ পর থেকেই শুরু হয় তাণ্ডব! অভিযোগ, তিনজনের মধ্যে এক আরোহী পকেট থেকে পিস্তল বের করে ক্যাব চালকের মাথায় ঠেকিয়ে ধরেন। গলার একটি চেন, আংটি খুলে নেন অন্য একজন। অভিযোগ, বহু চেষ্টা করলেও থামাতে দেননি আরোহীরা। চলন্ত গাড়িতেই জোর জবরদস্তি করে টাকা আদায়ের চেষ্টা চলে ক্যাব চালকের কাছ থেকে। এমনকী ওই ক্যাব চালককে তাঁর বাড়িতে ফোন করে পর্যন্ত টাকা পাঠানোর কথা বলতে বাধ্য করে ওই ডাকাত দল।

জানা গিয়েছে, তিলজলা রোড ধরে গাড়ি যাওয়ার সময় টাকা আদায়ের চেষ্টা করে তারা। এর মধ্যেই হয় 'শাপে বর'! জুলুমবাজি চলাকালীনই বুধবার ভোররাতের দিকে মাঝপথে গাড়ি খারাপ হয়ে যায়। চালক জানালা খুলে চিৎকার করতে শুরু করেন। পরিস্থিতি বেগতিক বুঝে তিনজনই গাড়ি থেকে নেমে পালিয়ে যায়। এরপরই গোটা ঘটনার বিবরণ জানিয়ে কড়েয়া থানায় অভিযোগ দায়ের করেন ক্যাব চালক। পুলিশ সিসিটিভির ফুটেজে তদন্ত করে বৃহস্পতিবার উত্তর শহরতলির নারায়ণপুর থেকে তিনজনকে গ্রেপ্তার করে। তাদের জেরা করে লুটের টাকা, গয়না উদ্ধারের চেষ্টা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement