shono
Advertisement

Breaking News

Annu Kapoor Tamannaah Bhatia

'দুধের মতো শরীর'-এর পর তামান্নাকে 'সদা সুহাগন রহে'র শুভেচ্ছা, ফের বিতর্কে অন্নু কাপুর

ফের তামান্নাকে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চর্চায় অন্নু কাপুর।
Published By: Kasturi KunduPosted: 04:09 PM Aug 31, 2026Updated: 04:09 PM Aug 31, 2026

"মাশাআল্লাহ! দুধের মতো শরীর", গত বছর অর্থাৎ পাঁচিশ সালে অন্নু কাপুরের মন্তব্যে তোলপাড়। 'আজ কী রাত' খ্যাত তামান্নার উদ্দেশে এই মন্তব্য করতেই অভিনেতার দিকে ধেয়ে এসেছিল কটাক্ষ। যদিও নিজের পক্ষে সাফাই দিয়ে বলেছিলেন, "মাতৃভাষায় কথা বললে সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়, যৌনগন্ধী মনে হয়। কিন্তু, এই কথাটাই যদি ইংরাজিতে বলতাম মিল্কি বডি তাহলে কোনও সমস্যা হত না। ওঁর সৌন্দর্যকে ব্যাখা করেছিলাম মাত্র।" বছর ঘুরতেই ফের তামান্নাকে নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে জড়ালেন অন্নু কাপুর।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অবিবাহিত তামান্নাকে বলে দিলেন, "সদা সুহাগন রহে ও।" এরপরই সোশাল মিডিয়ায় সমালোচনার ঝড়। সাক্ষাৎকারের সময় উঠে আসে তামান্না ভাটিয়াকে ঘিরে অতীত বিতর্ক প্রসঙ্গ। সেসময় খানিকটা উচ্ছ্বসিত হয়েই তাঁর শুভকামনা করেন। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল। কিন্তু, হঠাৎ বলে ফেলেন, "সদা সুহাগন রহে ও।" যার বাংলা তর্জমা করলে হয়, সারাজীবন ওঁর সিঁথির সিঁদুর অক্ষয় হোক।

সঙ্গে সঙ্গে সঞ্চালক অন্নু কাপুরের ভুল শুধরে বলে দেন, তামান্না অবিবাহিত। অতঃপর অন্নু কাপুরও ভুল সংশোধন করে তামান্নার উদ্দেশে বলেন, "সদা সৌভাগ্যবতী ভব।" যার বাংলা অর্থ সবসময় সৌভাগ্যবতী থাকো। কারও সম্পর্কে সঠিক তথ্য না জেনে এহেন আলটপকা মন্তব্য আর তারই ডিগবাজি! বারবার অন্নু কাপুরের এহেন আচরণে চটে লাল নেটপাড়া।

'দুধের মতো শরীর' মন্তব্যে বিতর্কে জড়িয়েছিলেন অন্নু কাপুর।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতে একটি ইউটিউব চ্যানেলের অতিথি হয়ে এসেছিলেন অন্নু কাপুর। সেখানে ‘আজ কি রাত’ গানের ক্লিপ দেখতে চান। সঞ্চালক জিজ্ঞেস করেন গানটা ভালো লাগল নাকি তমান্নাকে? উত্তরে অন্নু বলেছিলেন, “ও মাই গড, ওঁর শরীর তো দুধের মতো।” তমন্নার নাচের গুণগ্রাহী অন্নু কাপুরের এই মন্তব্যে মনক্ষুণ্ণ হয়েছিলেন দক্ষিণী সুন্দরী। এই তকমা যে তাঁর মোটেই পছন্দ নয় তা নিজেই জানিয়েছিলেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার