shono
Advertisement
Vikrant Massey

প্রীতিকে পেয়েও সুধাকে ভোলেননি 'মুসাফির ক্যাফে'র চন্দর, বাস্তবে বিক্রান্তের দাম্পত্য সুখের চাবিকাঠি কী?

সম্পর্ক আরও শক্তপোক্ত করতে বিক্রান্তের টিপস মেনে চলুন।
Published By: Sayani SenPosted: 07:33 PM Aug 30, 2026Updated: 08:22 PM Aug 30, 2026

সুধার সঙ্গে ঘর বাঁধা হয়নি। মাঝপথে সম্পর্ক নেয় অন্য বাঁক। পুরনো কথা মনের কোণে যত্ন করে লুকিয়ে রেখেও প্রীতির হাত ধরেন চন্দর। বছরের পর বছর কাটলেও কখনই ভুলতে পারেননি প্রথম প্রেম সুধাকে। 'মুসাফির ক্যাফে'র ত্রিকোণ প্রেমের রসায়নে মুগ্ধ দর্শকরা। পর্দার 'চন্দর' বিক্রান্ত ম্যাসির (Vikrant Massey) বাস্তবের দাম্পত্য সমীকরণ কেমন, স্ত্রীর সঙ্গে অশান্তি হলে কীভাবে সামাল দেন।

Advertisement

'মুসাফির ক্যাফে'র সুধা, চন্দর ও প্রীতি

বিক্রান্তের মতে, "বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩৫০ দিন ভালো কাটে। বাকি ১৫ দিন আমাদের মানিয়ে নিতে হয়। আমরা এইটুকু মানিয়ে নিতেই হবে। ঝগড়া বা তর্কাতর্কির পরে রাতে ঘুমোতে যাই, সেটা আর পরদিন টানি না। যদিও পরের দিন ওই অশান্তি প্রসঙ্গে কথাও হয়, তবে আর আগের মতো বিষয়টা বড় করি না।"

অভিনেতা বিক্রান্ত ম্যাসি ও স্ত্রী শীতল ঠাকুর। ছবি: ইনস্টাগ্রাম

বিক্রান্ত ও তাঁর স্ত্রী শীতল ঠাকুরের দাম্পত্যের বয়স চার বছরের। তবে সম্পর্ক গড়িয়েছে প্রায় এক দশকে। বর্তমানে রয়েছে খুদে সদস্য বরদান। তাকে নিয়ে সুখের সংসার দু'জনের।

ছেলে বরদানকে নিয়ে অভিনেতা বিক্রান্ত ম্যাসি এবং স্ত্রী শীতল ঠাকুর। ছবি: ইনস্টাগ্রাম

প্রতিটি সম্পর্কেই রয়েছে চড়াই উতরাই। সম্পর্ক মানে শুধু প্রেম, আদর, ভালোবাসা নয়। ঝগড়াও তার অংশ। তবে মনোবিদের মতে, আপনি ঝগড়াকে ঠিক কতটা গুরুত্ব দিচ্ছেন, তার উপরেই নির্ভর করে সম্পর্কের ভবিষ্যৎ।

ঝগড়া হলে কী করবেন দম্পতিরা:

  • নিজেদের মধ্যে ঠান্ডা মাথায় আলোচনা করুন। অযথা অশান্তি জিইয়ে রাখবেন না।
  • কোনও ভুল বোঝাবুঝি রাখবেন না। খোলামেলা আলোচনা করুন।
  • অযথা দোষারোপ এড়িয়ে চলার চেষ্টা করুন।
  • আপনাদের ঝগড়াঝাটির মাঝে কোনও তৃতীয় ব্যক্তিকে নাক গলাতে দেবেন না।

মনে রাখবেন, সম্পর্ক গড়তে সময় লেগে যায় অনেকখানি। তবে ভাঙতে বিশেষ সময় লাগে না। তাই সম্পর্ক আরও শক্তপোক্ত করতে বিক্রান্তের টিপস মেনে চলুন। তাতেই দেখবেন সুখশান্তিতে ভরে উঠেছে আপনার গৃহকোণ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement