shono
Advertisement

Breaking News

Satluj Row

'দেশবাসীর কাছে সহানুভূতি ভিক্ষা চাইছ কেন?', 'সতলুজ' বিতর্কে দিলজিৎকে চরম কটাক্ষ অন্নু কাপুরের

শিখ সংগঠনগুলি যদিও দিলজিতের পাশে দাঁড়িয়ে বিভিন্ন গুরুদ্বারে বিনামূল্যে 'সতলুজ' দেখিয়ে লঙ্গর সেবা চালাচ্ছেন, তবে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেতা-গায়কের। এবার সংশ্লিষ্ট ইস্যুতে সুর চড়ালেন অন্নু কাপুর।
Published By: Sandipta BhanjaPosted: 12:15 PM Jul 18, 2026Updated: 12:15 PM Jul 18, 2026

গারদের অন্ধকারে নৃশংস অত্যাচার! পচানব্বইয়ের পাঞ্জাবে ২৫,০০০ হাজার 'বেওয়ারিশ লাশে'র খোঁজ দিয়ে করুণ পরিণতি হয় যশবন্ত সিং খালরার। সেই বাস্তব ঘটনা অবলম্বনে তৈরি 'সতলুজ' নিয়ে কেন্দ্রের নিষিদ্ধ কাঁটায় মাসখানেক ধরেই রাজনৈতিকমহলে চাপানোতর। পাশাপাশি 'প্রোপাগান্ডা' তকমা সেঁটে দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত ছবিকে বয়কটের ডাকও উঠেছে। অভিযোগ, এই সিনেমা পাঞ্জাবের আইনশৃঙ্খলা, সাম্প্রদায়িক সম্প্রীতি সব নষ্ট করে দেবে! এদিকে 'সতলুজ'-এ যশবন্ত সিং খালরার ভূমিকায় অভিনয় করে বেজায় বিতর্কে জড়িয়েছেন দিলজিৎও। চলতি বিতর্কের আবহেই এবার 'পাঞ্জাব দি পুত্তর'কে চরম কটাক্ষ করলেন অন্নু কাপুর।

Advertisement

"পরিস্থিতি যদি এতটাই সঙ্গীন হয়, তাহলে সুপ্রিম কোর্টে যান। এত কান্নাকাটি করার কি আছে? ..."

দীর্ঘ তিন বছরের টালবাহানার পর সবে মুক্তির আলো দেখেছিল দিলজিৎ দোসাঞ্ঝ অভিনীত 'সতলুজ'। যদিও আইনি জটিলতার জেরে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হয়। তবে মুক্তির ৪৮ ঘণ্টার মধ্যেই ফের নিষেধাজ্ঞা জারি হওয়ায় জি ফাইভ থেকেও তুলে নেওয়া হয় ছবিটি। এমন আবহে শিখ সংগঠনগুলি যদিও দিলজিতের পাশে দাঁড়িয়ে বিভিন্ন গুরুদ্বারে বিনামূল্যে 'সতলুজ' দেখিয়ে লঙ্গর সেবা চালাচ্ছেন, তবে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না অভিনেতা-গায়কের। এবার সংশ্লিষ্ট ইস্যুতে সুর চড়ালেন অন্নু কাপুর। প্রবীণ অভিনেতার মন্তব্য, "পরিস্থিতি যদি এতটাই সঙ্গীন হয়, তাহলে সুপ্রিম কোর্টে যান। এত কান্নাকাটি করার কি আছে? দেশের আইনশৃঙ্খলা রক্ষার্থে যখন সেন্সর বোর্ড ছবি আটকে দেয়, তখন গুরুত্ব সহকারে বিষয়টির পর্যালোচনা প্রয়োজন।"

সতলুজ বিতর্ক থেকে 'শিক্ষা' নিতে চলেছে কেন্দ্র।

স্বঘোষিত বিজেপি সমর্থক অন্নু কেন্দ্রের পাশে দাঁড়িয়ে প্রশ্ন ছুড়েছেন, "দেশের বিশৃঙ্খলা বা নৈরাজ্যের চেয়ে কি একটা সিনেমার রিলিজ বেশি গুরুত্বপূর্ণ? কিংবা রাস্তাঘাট-বাড়িঘরে আগুন লাগানো এবং মা-বোনদের জীবন্ত পুড়িয়ে মারার চেয়ে কি সিনেমা রিলিজ বেশি জরুরি? সিনেজগতের একজন সদস্য হিসেবেই বলছি- আমার কাছে সমাজের শান্তি বজায় থাকাটাই সবচেয়ে বড় কথা।" এখানেই অবশ্য থামেননি তিনি। সম্প্রতি দিলজিৎ বলেছিলেন, 'শিল্পকে রাজনীতির থেকে দূরেই রাখুন।' সেপ্রসঙ্গ টেনেই 'সতলুজ' বিতর্কে অন্নুর ঘৃতাহূতি, "আপনি তো ছবিতে অভিনয় করেছেন। নিয়মানুযায়ী, সেন্সর বোর্ড যদি ছাড়পত্র না দেয়, তবে দিলজিৎ কিংবা নির্মাতাদের উচিত সুপ্রিম কোর্টে যাওয়া। সবাই জানে যে সিনেমাটি বিতর্কিত বিষয়ে তৈরি। অথচ এখন আপনি জনগণের কাছে কেঁদেকেটে সহানুভূতি চাইছেন। অহেতুক নিজেকে নিয়ে করুণার পাত্র বানানোর মানেটা কি? সুপ্রিম কোর্টে যান। এটা নিয়ে এত কান্নাকাটি করে কি লাভ?"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement