shono
Advertisement

Breaking News

Arjun Rampal Gabriella Demetriades

বিয়ের আগেই দুই সন্তান, ৮ বছর সহবাসের পর চুপিসারে বিয়ে করলেন অর্জুন রামপাল-গ্যাব্রিয়েলা

মুম্বই থেকে দূরে উড়ে গিয়ে কোথায় বিয়ে সারলেন অর্জুন?
Published By: Sandipta BhanjaPosted: 07:22 PM Aug 21, 2026Updated: 07:32 PM Aug 21, 2026

দীর্ঘ আট বছর ধরে লিভ ইন। গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে সহবাসের সম্পর্ক থেকে রয়েছে দুই সন্তানও। বড়ছেলে অরিকের বয়স ৭। আর আরিভ এখন তিনে। দীর্ঘ দিন লিভ ইনের পর এবার প্রেমিকা গ্যাব্রিয়েলার সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন অর্জুন রামপাল। তবে বলিপাড়ার আর পাঁচজন তারকাদের মতো ঢাক পিটিয়ে নয়, বরং মুম্বই থেকে দূরে উড়ে গিয়ে বিয়ে সেরেছেন অর্জুন রামপাল, গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস।

Advertisement

বিয়ের আগেই সন্তান হওয়ায় গ্র্যাব্রিয়েলাকে অবশ্য কম কটাক্ষের শিকার হতে হয়নি। 'দেশের যুবপ্রজন্মকে নষ্ট করছেন'- শুনতে হয়েছে এমন কথাও। তবে এবার দীর্ঘদিনের সহবাস সঙ্গীর সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন অর্জুন রামপাল।

প্রথম স্ত্রী মেহর জেসিয়ার সঙ্গে দূরত্ব বাড়ার পর ২০১৮ সাল থেকে একসঙ্গে থাকছেন অর্জুন-গ্যাব্রিয়েলা। কোনওদিনই নিজেদের সম্পর্ক নিয়ে রাখঢাক করেননি। টিনসেল টাউনে পার্টি-প্রিমিয়ার থেকে হাইপ্রোফাইল অনুষ্ঠান, সর্বত্রই সুদর্শন অভিনেতার বাহুলগ্না হিসেবে দেখা গিয়েছে তাঁর বিদেশি প্রেমিকাকে। তবে সন্তান হলেও বিয়ের পিঁড়িতে বসা নিয়ে এযাবৎকাল তাঁদের মধ্যে কোনও উচ্ছ্বাস বা উন্মদনা নজরে পড়েনি। বিয়ের আগেই সন্তান হওয়ায় গ্র্যাব্রিয়েলাকে অবশ্য কম কটাক্ষের শিকার হতে হয়নি। 'দেশের যুবপ্রজন্মকে নষ্ট করছেন'- শুনতে হয়েছে এমন কথাও। তবে এবার দীর্ঘদিনের সহবাস সঙ্গীর সঙ্গে বিয়েটা সেরেই ফেললেন অর্জুন রামপাল। বলিউড মাধ্যম সূত্রে খবর, গোয়ায় গিয়ে আইনি মতে বিয়ে করেছেন তারকাজুটি। সেখানকার বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে রেজিস্ট্রি হয় তাঁদের। অভিনেতা নিজেই সেখানে বিয়ের যাবতীয় আয়োজন সেরেছেন বলে খবর।

গোয়ার রেজিস্ট্রি অফিসে অর্জুন রামপাল, গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস, ছবি- সংগৃহীত

এর আগে ২০২৫ সালে 'ধুরন্ধর' সাফল্যের মাঝে রিয়া চক্রবর্তীর পডকাস্টে বাগদানের কথা স্বীকার করেন অর্জুন রামপাল। তিনি জানিয়েছিলেন, "আমাদের দু'জনের বাগদান হয়ে গিয়েছে। এই প্রথমবার এবিষয়ে আমরা মুখ খুললাম। তবে আমরা বিবাহিত নই তো কী হয়েছে? ভবিষ্যতে কী হবে তা কি বলা যায়?..." একথা বলার সঙ্গে সঙ্গে নিজের ভুল শুধরে নিয়ে অর্জুন যোগ করেন, "তবে বিয়ে না করলেও আমাদের বাগদান হয়ে গিয়েছে।" তার আগে কাকপক্ষীতেও টের পেতে দেননি এহেন সুখবর। অভিনেতা অবশ্য বরাবরই ব্যক্তিগতজীবন লাইমলাইটের অন্তরালে রাখতে ভালোবাসেন। তবে এসব খবর কি আর চাপা থাকে? অতঃপর মুম্বই থেকে গোয়ায় উড়ে গিয়ে রেজিস্ট্রি বিয়ে সারলেও সেখবর আর ধামাচাপা থাকেনি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement