shono
Advertisement
Singer James

৬১ বছর বয়সে তৃতীয় বিয়ে, চতুর্থবার বাবা হলেন গায়ক জেমস

একসঙ্গে জোড়া সুখবর দিলেন সঙ্গীতশিল্পী জেমস।
Published By: Sandipta BhanjaPosted: 06:49 PM Oct 22, 2025Updated: 06:49 PM Oct 22, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: 'গ্যাংস্টার', 'লাইফ ইন আ মেট্রো'র মতো সিনেমায় প্রীতমের সুরে গান গেয়ে ভারতে বিপুল জনপ্রিয়তা লাভ করেছিলেন জেমস। বাংলাদেশের গায়ক হলেও এদেশে তাঁর অনুরাগীর সংখ্যা অগণিত। নিজের শর্তে চলা গায়ককে নিয়ে ভক্তমহলে বরাবরই কৌতূহল। এবার তৃতীয় বিয়ে করার পাশাপাশি একষট্টি বছর বয়সে চতুর্থবার পিতৃত্বের স্বাদ পাওয়ার খবর দিয়ে ফের চর্চার শিরোনামে জেমস।

Advertisement

এর আগে বার দুয়েক বিয়ে করেছেন জেমস। তবে কোনও সম্পর্কই দীর্ঘস্থায়ী হয়নি। ১৯৯১ সালে অভিনেত্রী রথির সঙ্গে প্রথম বৈবাহিক বন্ধনে আবদ্ধ হন গায়ক। তাঁদের এক পুত্র এবং কন্যাসন্তান রয়েছে। তবে ২০০০ সালে বেনজির সাজ্জাদের সঙ্গে আলাপ-প্রেমের পর সে সম্পর্কের সমীকরণ বদলে যায়। মার্কিন মুলুকে গিয়ে সাজ্জাদের সঙ্গে বিয়ে করেন জেমস। দ্বিতীয় পক্ষের স্ত্রীর ঘরেও এক কন্যাসন্তান বর্তমান। কিন্তু ২০১৪ সালে সাজ্জাদের সঙ্গেও সম্পর্কের তাল কাটে জেমসের। পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে বিচ্ছেদের পথে হাঁটেন তাঁরা। ডিভোর্সের পর একদশক সঙ্গীতদুনিয়া নিয়েই ব্যস্ত ছিলেন জনপ্রিয় গায়ক। এবার খবর, ২০২৪ সালে ফের একবার সাতপাকে বাঁধা পড়েছেন জেমস।

তৃতীয় স্ত্রী নামিয়া আমিনের সঙ্গে জেমস (ছবি- সংগৃহিত)

বাংলাদেশি বংশোদ্ভূত তথা মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে গতবছর বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী। তবে সেসময়ে বিয়ের খবর দেননি জেমস। এবার জানা গেল, চলতি বছরের জুন মাসে নিউইয়র্কের হান্টিংটন হাসপাতালে নামিয়া-জেমসের সংসার আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান। একমাস সেখানে কাটিয়ে সম্প্রতি সন্তানকে নিয়ে দেশে ফিরেছেন তাঁরা। জেমসের তৃতীয় স্ত্রী নামিয়ার জন্ম যুক্তরাষ্ট্রে। সেখানকার জন জে কলেজ থেকে ক্রিমিনাল জাস্টিসে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন তিনি। চতুর্থবার পিতৃত্বের স্বাদ পেয়ে উচ্ছ্বসিত জেমস। পদ্মাপাড়ের সংবাদমাধ্যমের কাছে উচ্ছ্বাস প্রকাশ করে তিনি জানিয়েছেন, "আল্লাকে ধন্যবাদ। তিনি আমাকে সুস্থ সন্তান দিয়েছেন। সকলে মা ও সন্তানের জন্য প্রার্থনা করবেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • তৃতীয় বিয়ে করার পাশাপাশি একষট্টি বছর বয়সে চতুর্থবার পিতৃত্বের স্বাদ পাওয়ার খবর দিয়ে ফের চর্চার শিরোনামে জেমস।
  • বাংলাদেশি বংশোদ্ভূত তথা মার্কিন নাগরিক নামিয়া আমিনের সঙ্গে গতবছর বিয়ে করেছেন সঙ্গীতশিল্পী।
  • নামিয়া-জেমসের সংসার আলো করে জন্ম নিয়েছে এক পুত্রসন্তান।
Advertisement