shono
Advertisement
R Madhavan

'আমার নাম ভাঁড়িয়ে...' সাইবার জালিয়াতের খপ্পরে মাধবন! অনুরাগীদের কাছে কী আর্জি অভিনেতার?

সোশাল মিডিয়ায় ইতিমধ্যেই সংশ্লিষ্ট ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট ভাগ করে নিয়ে মাধবন।
Published By: Arani BhattacharyaPosted: 10:10 AM Mar 15, 2026Updated: 10:28 AM Mar 15, 2026

এবার সাইবার জালিয়াতের খপ্পরে বলি অভিনেতা আর মাধবন। তাঁর নাম ভাঁড়িয়ে সোশাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। এমনটা জানতে পারার পরই সোশাল মিডিয়ায় ফলাও পোস্টের মাধ্যমে সকলকে সতর্ক করেন মাধবন।

Advertisement

সোশাল মিডিয়ায় সংশ্লিষ্ট ভুয়ো অ্যাকাউন্টের স্ক্রিনশট ভাগ করে নিয়ে মাধবন ইতিমধ্যেই লিখেছেন, 'আমার বা আমার টিমের সঙ্গে এই অ্যাকাউন্টের কোনও সংযোগ নেই। এটি একটি ভুয়ো অ্যাকাউন্ট। জনৈক ব্যক্তি আমার নাম ও পরিচয় ব্যবহার করে লাগাতার সোশাল মিডিয়ায় আমার ভক্তদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে চলেছেন। আমি সকলকে বলব এ বিষয়ে সতর্ক থাকতে এবং এই ফাঁদে পা না দিতে। আমি ইতিমধ্যেই এবিষয়ে পদক্ষেপ করার সমস্ত ব্যবস্থা গ্রহণ করেছি।'

ডিপফেকের শিকার হওয়া বা সাইবার জালিয়াতির শিকার হওয়া বিনোদুনিয়ার ব্যক্তিত্বদের কাছে নতুন কিছু নয়। বিভিন্ন সময়ি তাদের নাম ও পরিচয় ভাঁড়িয়ে নানা ভুয়ো কর্মকাণ্ড চলে। যে কারণে ব্যক্তি সুরক্ষা রক্ষার্থে আদালতের দ্বারস্থ হয়েছেন বলিউডের একাধিক তারকা ছাড়াও ক্রীড়া জগতের একাধিক ব্যক্তিত্ব। তারকাদের নাম ভাঁড়িয়ে ভুয়ো অ্যাকাউন্ট তৈরি করে লক্ষ লক্ষ টাকা জালিয়াতির ঘটনাও নতুন নয়। এবার সাইবার জালিয়াতির শিকার হতেই তাই আগেভাগেই সচেতন হয়েছেন আর মাধবন। পরিস্থিতি আরও জটিল হওয়া ও তাঁর ভাবমূর্তি নষ্ট হওয়ার আগেই সকলকে সতর্ক করলেন অভিনেতা। উল্লেখ্য, চলতি বছরে নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে মাধবন অভিনীত ‘ডিকাপলড’। এছাড়াও গত ডিসেম্বরে বড়পর্দায় মুক্তিপ্রাপ্ত 'ধুরন্ধর'-এ দেখা গিয়েছিল তাঁকে। যে ছবি হয়েছিল ব্লকবাস্টার হিট। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement