shono
Advertisement

Breaking News

Actress Involved With Producers Directors

প্রযোজক-পরিচালকদের সঙ্গে উদ্দাম যৌনতা! নায়িকা বউমাকে শায়েস্তা করতে গোয়েন্দা লাগাল শ্বশুরবাড়ি

সুপারস্টার নায়িকার গতিবিধি আতশকাচে রাখতে মারাত্মক স্ট্র্যাটেজি শ্বশুরবাড়ির।
Published By: Sandipta BhanjaPosted: 09:38 PM Aug 25, 2026Updated: 09:38 PM Aug 25, 2026

কেচ্ছা, কেলেঙ্কারি সিনেদুনিয়ার অন্দরে নতুন নয়। সেলেবপাড়ার অন্দরে কখন যে নতুন সমীকরণ গড়ে ওঠে আর কখনই বা সেই সমীকরণ বিছানায় বদলে যায়, সেসব বোঝা দায়! ডাকসাইটে প্রযোজক, পরিচালকদের সঙ্গে নায়িকাদের সখ্যতা যেমন একাধিকবার খবরের শিরোনামে ঠাঁই পেয়েছে, তেমনই 'গসিপ টেবিলে'র মুচমুচে আলোচ্য বিষয়ও হয়ে উঠেছে। সেলেবপাড়ায় এসব জলভাত। তবে নায়িকা বউমাকে শায়েস্তা করতে কোনও শ্বশুরবাড়ি কতদূর যেতে পারে, তারই এক নতুন নিদর্শন এখন চর্চায়।

Advertisement

বউমা যাতেই হাত দিচ্ছে, সোনার ফসল ফলছে! সব কাজই 'কেক ওয়াকে'র মতো হয়ে যাচ্ছে। কীভাবে সম্ভব? সন্দেহের উদ্রেক হতেই সুপারস্টার নায়িকার গতিবিধি আতশকাচে রাখতে মারাত্মক স্ট্র্যাটেজি খাটায় শ্বশুরবাড়ি।

কেরিয়ারের মধ্যগগনে অভিনেত্রী। একের পর এক কাজে বাজিমাত করছেন। নায়িকা বউমার এহেন সাফল্যেই সন্দেহ হয় শ্বশুরবাড়ির। কারণ বউমা যাতেই হাত দিচ্ছে, সোনার ফসল ফলছে! সব কাজই 'কেক ওয়াকে'র মতো হয়ে যাচ্ছে। কীভাবে সম্ভব? সন্দেহের উদ্রেক হতেই সুপারস্টার নায়িকার গতিবিধি আতশকাচে রাখতে মারাত্মক স্ট্র্যাটেজি খাটায় শ্বশুরবাড়ি। কারণ এত তড়িৎগতিতে বউমার কেরিয়ারের উন্নতি কীভাবে সম্ভব? সেটাই যাচাই করতে চেয়েছিলেন শ্বশুরবাড়ির সদস্যরা। সেই প্রেক্ষিতেই স্বনামধন্য গোয়েন্দার দ্বারস্থ হয় নায়িকার স্বামীর বাড়ির লোকেরা। বউমা কখন কোথায় যাচ্ছে, কার সঙ্গে দেখা করছে? খুঁটিনাটি সব কার্যকলাপ জানতেই এহেন পদক্ষেপ করেন তাঁরা। এরপরই কেঁচো খুঁড়়তে কেউটে!

নায়িকা নিজেই টের পেয়ে যান যে, শ্বশুরবাড়ি তার গতিবিধিতে নজর রাখতে 'ভাড়াটে টিকটিকি' নিয়োগ করেছে।

ওই গোয়েন্দা তদন্তে জানতে পারেন যে, ওই নামী নায়িকা একাধিক প্রযোজক ও পরিচালকের সঙ্গে যৌনসম্পর্কে লিপ্ত। কাজ পেতেই নায়িকার এহেন 'বিনিময় প্রথা'র স্ট্র্যাটেজি খাটিয়েছেন। এদিকে শ্বশুরবাড়িতে জানাজানি হতেই অশান্তি তুঙ্গে! নায়িকা নিজেই টের পেয়ে যান যে, শ্বশুরবাড়ি তার গতিবিধিতে নজর রাখতে 'ভাড়াটে টিকটিকি' নিয়োগ করেছে। এরপরই সোজাসাপটা জানিয়ে দেন যে- 'আমি তোমাদের পুত্রবধূ থাকি বা না থাকি, আমি কারও কথায় চলব না!' অতঃপর সংসারে ভাঙন। একপর্যায়ে স্বামী-সংসার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হন ওই অভিনেত্রী। সম্প্রতি সিদ্ধার্থ কান্নানের সাক্ষাৎকারে এমন ঘটনাই ফাঁস করছেন গোয়েন্দা বলদেব পুরী। যিনি বলিউডের বহু রাঘব বোয়ালের কেচ্ছা-কেলেঙ্কারি ফাঁস করেছেন। কারণ বড় তারকারা কোনও সমস্যায় পড়লে বলদেব পুরীর মতো গোয়েন্দাদেরই সাহায্য নেন। তবে ওই অভিনেত্রীর নাম প্রকাশ্যে আনতে চাননি তিনি। পাছে ফিল্মি পরিবারের ভাবমূর্তিতে আঘাত লাগে!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement