shono
Advertisement
Bad Newz

'ব্যাড নিউজ' ভিকি-তৃপ্তির, জুটির অন্তরঙ্গ দৃশ্যে কাঁচি সেন্সর বোর্ডের!

‘জানাম’ গানের ঝলক দেখে নেটপাড়ার নীতিপুলিশেরা রে রে করে উঠেছিলেন।
Published By: Akash MisraPosted: 06:53 PM Jul 16, 2024Updated: 06:56 PM Jul 16, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার মুক্তি পেতে চলেছে ভিকি কৌশল ও তৃপ্তি দিমরি অভিনীত নতুন ছবি ব্যাড নিউজ। তবে ছবির নামের সঙ্গে যেন তাল মিলিয়েই খারাপ খবর পেলেন ভিকি ও তৃপ্তি। এই ছবিতে তৃপ্তি ও ভিকির যে অন্তরঙ্গ দৃশ্য, বিশেষ করে যে জানেমন গানটি ইতিমধ্যেই হইচই ফেলে দিয়েছে, তা বাদ পড়তে পারে ছবি থেকে। হ্যাঁ, এই ছবিকে সেন্সর বোর্ড U/A সার্টিফিকেট দিলেও, ভিকি-তৃপ্তির 'জানাম' গানকে বাদ দেওয়া বা একটু পরিবর্তন করার নির্দেশ দিয়েছে ছবির টিমকে। সেন্সর বোর্ডে কথায়, এই গানটি অতিরিক্ত যৌনতায় ভরপুর।

Advertisement

[আরও পড়ুন: অনন্ত-রাধিকার সন্তানের অপেক্ষা! শুভেচ্ছা জানাতে গিয়ে এ কী মন্তব্য সলমনের? ]

প্রসঙ্গত, ‘জানাম’ গানের ঝলক দেখে নেটপাড়ার নীতিপুলিশেরা রে রে করে উঠেছিলেন। ভিকির সঙ্গে স্বল্পবসনা তৃপ্তিকে জলকেলিতে মত্ত দেখা গিয়েছে। যেমন শার্টলেস ভিকি, তেমনই নীল বিকিনিতে ঝড় তুলেছেন তৃপ্তি। তবে নজর কেড়েছে দুই তারকার রসায়ন! যা দেখে নেটপাড়ার ফোড়ন, ‘আমি হলে সহ্য করতাম না!’ কেউ বা আবার ক্যাটরিনাকে নিয়ে উসকানিমূলক মন্তব্য করলেন, ‘বোন ক্যাটরিনা কী করে সহ্য করছেন আপনি?’ কারও বা আবার ভিকির উদ্দেশে প্রশ্ন, ‘ক্যাটরিনার ভয় নেই, বউ ধরে মারবে।’ নেটপাড়ার একাংশের আবার রসিকতা করেই মন্তব্য, ‘ক্যাটরিনা বোধহয় হুমকি দিয়েছেন, তুমি বাড়ি ফেরো, তারপর বলছি!…’। তবে সোশাল পাড়ায় ঝড় উঠলেও অভিনেত্রী ‘চুপ’।

'ব্যাড নিউজ' ছবির প্রযোজক করণ জোহর। করণ জানিয়েছেন, এই ছবির গল্প একেবারেই কমেডি ঠাসা। নায়ক-নায়িকারা একটা বাজে খবর পেতে তাঁদের জীবনে শোরগোল। আর সেই কারণেই ছবির নাম ‘ব্যাড নিউজ’।

[আরও পড়ুন: পরমব্রতর ফ্যান মোমেন্ট! কিংবদন্তি ওয়াসিম আক্রমের সঙ্গে দেখা, তার পর… ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • 'ব্যাড নিউজ' ছবির প্রযোজক করণ জোহর।
  • তবে ছবির নামের সঙ্গে যেন তাল মিলিয়েই খারাপ খবর পেলেন ভিকি ও তৃপ্তি।
Advertisement