shono
Advertisement

Breaking News

Toxic Teaser

গোরস্থানে উদ্দাম যৌনতায় খ্রিস্টান ভাবাবেগে আঘাত! 'টক্সিক' যশের বিরুদ্ধে দায়ের অভিযোগ, নালিশ সেন্সরেও

জানুয়ারি মাসের গোড়ার দিকে মুক্তিপ্রাপ্ত দক্ষিণী সুপারস্টার যশের 'টক্সিক' টিজার ঘিরে একমাস বাদেও অব্যাহত বিতর্ক। সেন্সর বোর্ডের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের দপ্তরেও জমা পড়ল অভিযোগপত্র।
Published By: Sandipta BhanjaPosted: 03:17 PM Feb 12, 2026Updated: 04:45 PM Feb 12, 2026

'টক্সিক' টিজারে উদ্দাম যৌনতা দেখিয়ে আইনি বিপাকে দক্ষিণী সুপারস্টার যশ। পবিত্র গোরস্থানের অন্দরে রতিসুখ, যৌনতায় ভরপুর ঝলকের জেরে আগেই কন্নড় সংস্কৃতিকে অপমানের অভিযোগ উঠেছিল 'কেজিএফ' স্টারের বিরুদ্ধে। এমনকী কোনওরকম সতর্কীকরণ ছাড়াই সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে যেভাবে খুল্লমখুল্লা 'টক্সিক' চর্চা হয়েছে, তাতে ভারতীয় সংস্কৃতিকে কলুষিত করার অভিযোগ তুলে ক্ষোভ উগড়ে দিয়েছিল কর্ণাটকের মহিলা কমিশনও। এবার যশের যৌনতামাখা 'টক্সিক' টিজারে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে সরব খিস্টান সম্প্রদায়।

Advertisement

"পবিত্রস্থানে গাড়ির ভিতর যৌনতার দৃশ্য দেখানো সমূহ খ্রিস্টান সম্প্রদায়ের অপমান। ফলত, আমাদের ধর্মীয় ভাবাবেগেও আঘাত হানা হয়েছে।"

খবর,ন্যাশনাল খ্রিস্টান ফেডারেশনের তরফে ইতিমধ্য়েই অভিযোগ দায়ের করা হয়েছে মেগাবাজেট সিনেমার বিরুদ্ধে। শুধু তাই নয়, সংশ্লিষ্ট সংগঠনের তরফে অভিযোগপত্র জমা পড়েছে স্বরাষ্ট্র সচিব, রাজ্য সরকারের মুখ্য সচিবের দপ্তরেও। এমনকী, গোরস্থানে মাইকেল আর্চেঞ্জেল-সহ একাধিক ধর্মীয় মূর্তি প্রদর্শনের সঙ্গে যেভাবে যৌনতার দৃশ্য মহিমান্বিত করে দেখানো হয়েছে, সেই বিষয়ে আপত্তি তুলে নালিশ গিয়েছে সেন্সর বোর্ডের কাছেও। অভিযোগপত্রে উল্লেখ, "গোরস্থান প্রাঙ্গণে আর্চেঞ্জেল মাইকেলের একটি মূর্তি-সহ বেশ কয়েকটি ধর্মীয় মূর্তি রয়েছে। আর এহেন পবিত্রস্থানে গাড়ির ভিতর যৌনতার দৃশ্য দেখানো সমূহ খ্রিস্টান সম্প্রদায়ের অপমান। ফলত, আমাদের ধর্মীয় ভাবাবেগেও আঘাত হানা হয়েছে।" এমন মর্মেই সেন্সরের দ্বারস্থ হয়ে অবিলম্বে ওই আপত্তিকর যৌনদৃশ্যগুলি অপসারণের দাবি তুলেছে ন্যাশনাল খ্রিস্টান ফেডারেশন। পাশাপাশি অন্যান্য প্ল্যাটফর্ম থেকেও যেন 'টক্সিক'-এর টিজারটি সরিয়ে নেওয়া নয়, সেই আবেদনও জানানো হয়েছে সংশ্লিষ্ট সংগঠনের তরফে।

গোরস্থানে দেখানো যৌনদৃশ্য, ছবি- সোশাল মিডিয়া

জানা যায়, গত ৮ জানুয়ারি এই ঝলক মুক্তি পাওয়ার পরই বিতর্কের সূত্রপাত। অন্ধকার জগৎ, গ্যাংস্টার গাথা সিনেদুনিয়ার পর্দায় নতুন নয়। তবুও তিন মিনিটের ঝলকে যশ যে ‘খেল’ দেখিয়েছেন, তাতে পয়লা দিন থেকেই ‘টক্সিক’ নিয়ে উন্মাদনার পারদ চড়েছে। ‘লার্জার দ্যন লাইফ’ ঝলকে বোমাবাজি, গোলাগুলি, বারুদের গন্ধে ম-ম করা গোরস্থানের মাঝে উদ্দাম যৌনতায় মাততে দেখা গিয়েছে যশকে। আর তাতেই শোরগোল পড়ে গিয়েছে আসমুদ্রহিমাচলে। ‘টক্সিক’ টিজারের সুবাদে যশ যেমন প্রশংসা অর্জন করেছেন, তেমনই নিন্দা-সমালোচনা, বিতর্ক সঙ্গী হয়েছে দক্ষিণী সুপারস্টারের। পয়লা ঝলক নিয়ে আপত্তি তুলেছিল কর্ণাটকের আম আদমি পার্টির (আপ) মহিলা শাখাও। তাদের দাবি, কোনওরকম সতর্কীকরণ ছাড়াই প্রাপ্তবয়স্ক এহেন কন্টেন্ট সোশাল মিডিয়ায় বহাল তবিয়তে ভাইরাল হচ্ছে। আর সেগুলি গপগপিয়ে গিলছে যুবসমাজ! “এহেন অশ্লীল দৃশ্যে শিশুমনে যেমন প্রভাব পড়ছে, তেমনই নারীদের সামাজিক অবস্থান ক্ষুন্ন হচ্ছে। অপ্রাপ্তবয়স্কদের মনেও এর বিরূপ প্রভাব পড়তে পারে”, বলে আশঙ্কা প্রকাশ করেছিলেন আপ-এর কর্ণাটক রাজ্য সম্পাদক ঊষা মোহন। সেপ্রসঙ্গ টেনেই মহিলা কমিশনকে জমা দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়, “অবিলম্বে রাজ্য সরকার এবং সেন্সর বোর্ডের হস্তক্ষেপে ‘টক্সিক’-এর টিজারটি নিষিদ্ধ করা হোক এবং সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া হোক। রাজ্যের সাংস্কৃতিক ও নৈতিক মূল্যবোধ অক্ষুণ্ণ রাখতে অবিলম্বে পদক্ষেপের অনুরোধ জানাচ্ছি।” যদিও তাতে আপত্তিকর দৃশ্য সরানো হয়নি, এবার ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলল ন্যাশনাল খ্রিস্টান ফেডারেশন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement