shono
Advertisement
Aajo Ardhangini Trailer

প্রাক্তন-বর্তমানের 'ভয়ংকর পুনর্মিলন' হবে 'আজও অর্ধাঙ্গিনী'তে, সম্পর্কের জটিল ধাঁধায় জয়া-চূর্ণী

জীবন সরল না হলেও সমীকরণ বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। সম্পর্কের গল্পে এ যেন এক মাস্টারস্ট্রোক কৌশিক গঙ্গোপাধ্যায়ের।
Published By: Sandipta BhanjaPosted: 07:58 PM Jun 26, 2026Updated: 07:58 PM Jun 26, 2026

সম্পর্ক ভাঙা-গড়া জীবনের একেকটা পর্যায়ে আসে ঠিকই, কিন্তু মাঝপথে যদি থেমে যায় সেই সম্পর্কের গতি কিংবা সময়ের আঁচড়ে এলোমেলো হয়ে যায় প্রাক্তন-বর্তমান সমীকরণ? তা কারও জন্যেই সুখকর হয় না। জীবনের ঠিক এমনই এক অধ্যায়ের গল্প নিয়ে প্রকাশ্যে এল কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত 'আজও অর্ধাঙ্গিনী'র ট্রেলার।

Advertisement

ঝলকের পরতে পরতে সম্পর্কের জড়িয়ে যাওয়া সুতোয় প্রেম-ভালোবাসার এক অমোঘ টান দেখিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট বলতে জয়া-ইন্দ্রাশিসের সমীকরণ। তাহলে কি 'আজও অর্ধাঙ্গিনী'তে চতুষ্কোণ সম্পর্কের গল্প বুনেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

জীবন কি সবসময়ে সরল রেখায় চলে? 'আজও অর্ধাঙ্গিনী'র ঝলক উন্মোচন করে সেই উত্তরই তুলে ধরেছেন পরিচালক। জীবন কোনও দিন সরল না হলেও সমীকরণ বদলে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চায় মানুষ। এই অনন্ত খোঁজের খেলায় কোনও প্রাক্তন বা বর্তমানের ভেদাভেদ থাকে না। মুছে যায় সব গণ্ডি! জয়া আহসান, চূর্ণী গঙ্গোপাধ্যায়, কৌশিক সেনকে নিয়ে এরকমই সামলে চলার কঠিন এক দলিল ফুটে উঠল সিনেমার ঝলকে। 'আজও অর্ধাঙ্গিনী'র গল্পটা কীরকম? ট্রেলারেই আভাস দিলেন কৌশিক গঙ্গোপাধ্যায়। সম্পর্কের গল্পে এ যেন এক মাস্টারস্ট্রোক পরিচালকের। গল্পটা কীরকম?

সম্পর্কের গল্পে এ যেন এক মাস্টারস্ট্রোক কৌশিক গঙ্গোপাধ্যায়ের।

দাম্পত্যের জটিল অঙ্কে নিরাপত্তাহীনতায় ভোগা মেঘনার ধারণা, পরিবারের সকলে মুখে না বললেও স্বামীর প্রথম পক্ষের স্ত্রী শুভ্রার সঙ্গে তাঁর তুলনা টানে। এদিকে সুমনও মেঘনার সঙ্গে সুখী নয়! দ্বিতীয় স্ত্রীর সঙ্গে ঘর করলেও বারবার তাঁর বিবেকে দংশন করে অতীত। শুভ্রাকে পরিত্যাগ করে সে কি ঠিক করেছে? বিনিদ্র রজনীজুড়ে তার মাথায় ঘুরপাক খায় এহেন অজস্র অমীমাংসীত প্রশ্ন। তবে প্রাক্তন স্ত্রী শুভ্রা সুমনের এই নতুন সম্পর্কের ভাঙা-গড়ার খেলা নিয়ে মাথা ঘামাতে নারাজ। স্বামী সুমনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ নিয়ে যখন মেঘনা শুভ্রার শরণাপন্ন হয়, তখন কোনওরকম সংকোচ না করেই মেঘনাকে সে সরাসরি বলে- 'তোমাদের বার্মুডা ট্র্যাঙ্গেলে আমি কেন ঢুকব?' কিন্তু সন্তানসম্ভবা মেঘনার অনুরোধ ফেলতে পারেনি শুভ্রা। কিন্তু মেঘনা যে ভালো নেই! তাই মেঘনার অনুরোধে আবার সেই পুরনো সম্পর্কের সঙ্গেই আবার জড়িয়ে পড়বে সে। অগত্যা গররাজি থাকা সত্ত্বেও প্রাক্তন স্বামী সুমনের জীবনে ঢুকে পড়ে শুভ্রা। এমনকী প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীকে নিয়ে মানবিকতার খাতিরে চিকিৎসকের কাছেও যায় সে। ঝলকের পরতে পরতে সম্পর্কের জড়িয়ে যাওয়া সুতোয় প্রেম-ভালোবাসার এক অমোঘ টান দেখিয়েছেন কৌশিক গঙ্গোপাধ্যায়। ছবিতে সারপ্রাইজ এলিমেন্ট বলতে জয়া-ইন্দ্রাশিসের সমীকরণ। তাহলে কি 'আজও অর্ধাঙ্গিনী'তে চতুষ্কোণ সম্পর্কের গল্প বুনেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়? জানতে হলে অপেক্ষা করতে হবে ১০ জুলাই অবধি। কারণ সেদিনই মুক্তি পাবে 'আজও অর্ধাঙ্গিনী'।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement