shono
Advertisement
Deepika Padukone

দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে, 'রাকা'র অ্যাকশন দৃশ্যে দীপিকার 'বডি ডবল'?

দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণার পর প্রথমবার জনসমক্ষে দীপিকা। অন্তঃসত্ত্বার কারণে অ্যাকশনধর্মী ছবি 'রাকা'তে দীপিকার 'বডি ডাবল' ব্যবহার করবেন পরিচালক অ্যাটলি?
Published By: Kasturi KunduPosted: 11:02 AM Apr 28, 2026Updated: 12:50 PM Apr 28, 2026

অক্ষয় তৃতীয়ার দিন সুখবর শুনিয়েছেন বলিউডের পাওয়ার কাপল রণবীর সিং ও দীপিকা পাডুকোন (Deepika Padukone)। রাজকন্যা দুয়ার বয়স দেড় বছর হতেই তার জন্য খেলার সঙ্গী আনছেন 'দীপবীর'। দ্বিতীয় প্রেগন্যান্সি ঘোষণা করতেই শুভেচ্ছায় ভেসেছেন তারকা দম্পতি। মঙ্গলের সকালে প্রথমবার জনসমক্ষে 'মম টু বি' দীপিকা পাডুকোন। ঢিলেঢালা পোশাকে গাড়ি থেকে নেমে রণবীরের সঙ্গে স্বমহিমায় বিমানবন্দরে প্রবেশ করেন দীপিকা। উজ্জ্বল নীল বর্ণের কো-অর্ড ড্রেসের সঙ্গে চোখে সানগ্লাস, ছিমছাম সাজে প্রেগন্যান্সি গ্লো যেন ঠিকরে বেরচ্ছে। স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় স্ত্রীকে আগলে রেখেছেন রণবীর সিং (Ranveer Singh)। এদিন অবশ্য সেলেব পাপারাজ্জিদের জন্য কোনও পোজ দেননি রণবীর-দীপিকা। তবে দুজনের ঠোঁটের কোণেই ছিল মিষ্টি হাসি যা মোটেই প্যাপেদের নজর এড়ায়নি।

Advertisement

সোশাল মিডিয়ায় 'দীপবীর' মোমেন্ট শেয়ার হতেই উচ্ছ্বসিত ভক্তকূল। সুখবর দেওয়ার পর প্রথমবার জনসমক্ষে দীপিকার উপস্থিতি নিয়ে উন্মাদনা স্বাভাবিক। তাই বিমানবন্দরে আসার বিষয়ে যতটা সম্ভব গোপনীয়তা বজায় রেখেছিলেন রণবীর সিং ও দীপিকা পাডুকোন। মঙ্গলের সকালে তাঁরা কোথায় উড়ে যাচ্ছেন সেই প্রশ্নের উত্তর অধরা। তবে মনে করা হচ্ছে, পরবর্তী ছবির শুটিংয়ের জন্যই হয়ত শহর ছাড়লেন দীপিকা। আর সন্তানসম্ভবা স্ত্রীর খেয়াল রাখতে সফরসঙ্গী রণবীর।

'রাকা'-তে দীপিকার অ্যাকশন দৃশ্যের জন্য বডি ডবল' ব্যবহার করবেন পরিচালক? শুটিংয়ের প্রথমার্ধে দীপিকা বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুট ইতিমধ্যেই সেরে ফেলেছিলেন। কিন্তু, অন্তঃসত্ত্বার কারণে অ্যাটলির 'প্ল্যান বি' নিয়ে জল্পনা শুরু।

এই মুহূর্তে দীপিকার ঝুলিতে রয়েছে অ্যাটলি পরিচালিত 'রাকা' (Raaka) ও শাহরুখ খানের 'কিং'। মিডিয়া রিপোর্ট মোতাবেক, সায়েন্স ফিকশন অ্যাকশনধর্মী ছবি 'রাকা'-তে দীপিকার অ্যাকশন দৃশ্যের জন্য বডি ডবল' ব্যবহার করবেন পরিচালক। শুটিংয়ের প্রথমার্ধে দীপিকা বেশ কিছু অ্যাকশন দৃশ্যের শুট ইতিমধ্যেই সেরে ফেলেছিলেন। কিন্তু, অন্তঃসত্ত্বার কারণে অ্যাটলির 'প্ল্যান বি' নিয়ে জল্পনা শুরু।

ব্যবহার করা হবে বডি ডাবল?

শোনা যাচ্ছে, দীপিকার নিজস্ব অ্যাকশন দৃশ্যের সঙ্গে ভিএফএক্সের সংযোগ ঘটানোর পরিকল্পনা করা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে এখনও পর্যন্ত টিমের তরফে কিছু ঘোষণা করা হয়নি। অন্তঃসত্ত্বার কারণে নাকি সমস্ত অ্যাকশন দৃশ্য বাদ দিয়ে 'রাকা'র চিত্রনাট্য নতুনভাবে সাজানো হবে। যদিও সেই গুঞ্জন ভুয়ো বলে দাবি করেছেন ছবির নির্মাতারা। জানা যাচ্ছে, মুম্বইয়ে আল্লু অর্জুনের সঙ্গে 'রাকা'র শুটিং করবেন। দীপিকা নাকি একটানা পঞ্চাশ থেকে ষাট দিন এই ছবিতে কাজ করবেন।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement