shono
Advertisement
Dev Subhashree

'আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই...', 'ফ্যামিলি টাইমে'র মাঝেও শুভশ্রীকে মিস করছেন দেব!

দেবকে সপরিবারে ছুটি কাটাতে দেখে রুক্মিণীর খোঁজ ভক্তদের। এদিকে দেব-শুভশ্রীর মন্তব্য বিস্ফোরণে নতুন সমীকরণের আঁচ অনুরাগীদের।
Published By: Sandipta BhanjaPosted: 10:48 AM Sep 05, 2026Updated: 12:24 PM Sep 05, 2026

শুক্রবার মা-বাবাকে নিয়ে সপরিবারে টাকি গিয়েছিলেন দেব। সিনেমার কাজ শেষ হলে বরাবরই পরিবারের সঙ্গে সময় কাটাতে বেরিয়ে পড়েন টলিউড সুপারস্টার। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। 'দেশু ৭'-এর কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে। তাই অবসর পেয়েই মা-বাবা, বোনের সঙ্গে কোয়ালিটি টাইম উপভোগ করতে টাকি গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়েও কিনা শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে মিস করছেন দেব! দুই তারকার মন্তব্য চালাচালিতেই ধরা পড়ল সেই সমীকরণ।

Advertisement

ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব!' গতবছর 'ধূমকেতু'র প্রচারে এক সাক্ষাৎকারে দেব বলেছিলেন, "শুভশ্রীর চেহারায় ওই ইনোসেন্সটা এখন আর নেই। দু'বাচ্চার মা।..." যে মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি!

ঠিক কী ঘটেছে? শুক্রবার সন্ধেবেলা দেব-শুভশ্রী তাঁদের আসন্ন সিনেমার পয়লা গান 'তোর শুধু তোর' রিলিজের কথা ঘোষণা করেন। দেশু জুটির রোম্যান্টিক পোস্ট দেখেই অনুরাগীমহলের 'অ্যাড্রিনালিন রাশ' তুঙ্গে। তবে ততোধিক সরগরম পোস্টের মন্তব্যবাক্স। কেন? কারণ সেখানেই ধরা পড়েছে দুই তারকার মুচমুচে রসায়ন। দেবের পারিবারিক ছুটি কাটানোর ছবি দেখার পর পুরনো 'ইনোসেন্স' বিতর্ক টেনে শুভশ্রী রসিকতা করে লিখেছেন, 'ফ্যামিলি নিয়ে ব্যস্ত আছি বলে কি ভেবেছো ইনোসেন্সটা চলে গেছে দেব!' গতবছর 'ধূমকেতু'র প্রচারে এক সাক্ষাৎকারে দেব বলেছিলেন, "শুভশ্রীর চেহারায় ওই ইনোসেন্সটা এখন আর নেই। দু'বাচ্চার মা।..." যে মন্তব্য নিয়ে কম বিতর্ক হয়নি! এবার সেপ্রসঙ্গ টেনেই দেবের উদ্দেশে অভিনেত্রীর রসিক খোঁচা। 'রোমিও'-ও অবশ্য ছেড়ে কথা বলেননি। পালটা দেবের মন্তব্য, 'আমার চোখে নিজেকে খুঁজে দেখ, আগের মতোই আজও আছে যে সবই এক।' দেব-শুভশ্রীর এহেন মন্তব্য চালাচালি দেখে হতবাক অনুরাগীরাও। তাঁদের কৌতূহল, 'তাহলে কি পুরনো সমীকরণ ফিরছে?'

পুজোয় পর্দা কাঁপাবেন দেব-শুভশ্রী: ফেসবুক

দেব জানিয়েছিলেন, 'ইনোসেন্স' বিতর্কের পর শুভশ্রীর ফোন নম্বর পর্যন্ত ডিলিট করে দিয়েছিলেন তিনি।

দেব-শুভশ্রীর ভাইরাল মন্তব্য

আসলে দেব যা মন্তব্য করেছেন, সেটা 'দেশু ৭' ছবির 'তোর শুধু তোর' গানের লিরিকস। তবে দেশু জুটি এহেন রসিক ভার্চুয়াল কথোপকথনে যে নেটভুবনে উত্তেজনার পারদ চড়িয়েছেন, তা বলাই বাহুল্য। এদিকে শনিবার প্রতিশ্রুতিমাফিক সেই ঝলক প্রকাশ্যেও আনেন  'দেশু' জুটি। ক্যাপশনে লেখা- 'কিছু সম্পর্ক কখনোই মিলিয়ে যায় না... সেগুলো কেবলই ফিরে আসার পথ খুঁজে নেয়।'

উল্লেখ্য,  'ধূমকেতু'র প্রচারে ওই 'ইনোসেন্স' মন্তব্যের পর দেব-শুভশ্রীর বন্ধুত্বে ফের দূরত্ব বেড়েছিল। সম্প্রতি অরিত্র দত্ত বণিকের সঙ্গে সাক্ষাৎকারে সেপ্রসঙ্গ টেনে দেব জানিয়েছিলেন, 'ইনোসেন্স' বিতর্কের পর শুভশ্রীর ফোন নম্বর পর্যন্ত ডিলিট করে দিয়েছিলেন তিনি। যদিও পড়ে আবার 'অভিনেত্রী শুভশ্রী' বলেই নম্বর সেভ করেছিলেন। তবে সেদিন অরিত্রকে সাক্ষী রেখেই নাম বদলে আবার 'শুভ' নামেই নম্বর সেভ করেন। এবার শুধু পুজোর পর্দায় দেশু জুটির চমক দেওয়ার পালা। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement