shono
Advertisement

Breaking News

Ranveer Singh

'পদ্মাবত'-এর খিলজি নাকি 'ধুরন্ধর'-এর হামজা, রণবীরের কাছে কোন চরিত্র ছিল বেশি চ্যালেঞ্জিং?

আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইচির দুটি ভাগই দর্শকমহলে দারুণ জনপ্রিয়। হামজা আলি মাজারের চরিত্রে ব্যাপক সাড়া ফেলেছেন রণবীর। হামজার চরিত্র জনপ্রিয় হতেই সঞ্জয়লীলা বনশালীর 'পদ্মাবত'-এ আলাউদ্দিন খিলজির সঙ্গে তুলনা। কোন চরিত্র বেশি চ্যালেঞ্জিং?
Published By: Kasturi KunduPosted: 05:36 PM Apr 27, 2026Updated: 06:31 PM Apr 27, 2026

রণবীর সিং (Ranveer Singh), বলিউডের প্রথমসারির অভিনেতাদের মধ্যে অন্যতম। রোম্যান্টিক থেকে কমেডি, মারকাটারি অ্যাকশনমুখর ছবিতে রণবীর ম্যাজিক অব্যাহত। এই মুহূর্তে আদিত্য ধর পরিচালিত 'ধুরন্ধর' ফ্র্যাঞ্চাইজির দুটি ভাগের ব্যাপক সাফল্যের নিরিখে চর্চায় অভিনেতা। হামজা আলি মাজারের ভূমিকায় 'ধুরন্ধর' রণবীরে মজে জেন জি। এই চরিত্র যখন বিশ্বজুড়ে সাড়া ফেলেছে তখনই উঠে এসেছে সঞ্জয়লীলা বনশালী পরিচালিত 'পদ্মাবত'-এর আলাউদ্দিন খিলজির তুলনা। প্রথমবার পর্দায় নেতিবাচক চরিত্রে অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছিলেন রণবীর, তাও আবার দীপিকার বিপরীতে 'খলনায়ক' রণবীর! এই দুই চরিত্রের মধ্যে রণবীরের কাছে কোনটা ছিল বেশি চ্যালেঞ্জিং?

Advertisement

শিল্পীরা তো সবসময়ই নিজেকে ভেঙেচুরে দর্শকের দরবারে মেলে ধরার চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। রণবীর সিংও তার ব্যতিক্রম নন। সম্প্রতি একটি পডকাস্টে রণবীরের ব্যাবসায়িক বন্ধু নিকুঞ্জ বিয়ানি রণবীরের কর্মজীবন নিয়ে কথা বলেন। তিনি জানান, হামজা চরিত্রে অভিনয় করা খিলজির থেকে অনেক বেশি কঠিন ছিল।

রণবীর সিংহের অভিনয়ের প্রশংসা করে নিকুঞ্জ বলেন, "আমি দুটো ছবিই প্রথম দিনের প্রথম শো দেখেছি। আমার খুব ভালো লেগেছে। ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ আমার দেখা সর্বকালের সেরা ছবির মধ্যে অন্যতম। প্রথম অংশ তো ভালো ছিলই, দ্বিতীয় অংশ সিনেমার জনপ্রিয়তাকে একেবারে অন্যমাত্রায় নিয়ে গিয়েছে। আমি সিট ছেড়ে উঠিনি। চোখের পলকও ফেলার ইচ্ছে ছিল না কারণ ওঁর অভিনয় গুণে আমি মুগ্ধ।"

রণবীর যখন হামজা

স্মৃতির সরণিতে হেঁটে নিকুঞ্জ আরও বলেন, "একবার আমরা ওঁর সঙ্গে গল্প করার সময় জিজ্ঞেস করেছিলাম খিলজির মতো আবার এত চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করবে কিনা। ও বলেছিল, "হামজা চরিত্রটি একজন শিল্পী হিসেবে আমার জন্য আরও বেশি কঠিন ছিল। এই চরিত্রের জন্য নিজেকে নিংড়ে দিয়েছি। অনেক গভীরে যেতে হয়েছে এবং তিনশো শতাংশ এই চরিত্রকে দিয়েছি। এটা সত্যিই আমার কাছে একটা বিরাট চ্যালেঞ্জ ছিল।" রণবীরের কাজের প্রতি একাগ্রতাকে সাধুবাদ জানিয়ে নিকুঞ্জ বলেন, "প্রমাণ করে দিয়েছে ও সেরার সেরা। সত্যিই অসাধারণ।"

রণবীর যখন খিলজি

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement