shono
Advertisement
Ranveer Singh

বিসলেরি জল দিয়ে স্নান করেন রণবীর সিং! ওরির জন্যেই ফাঁস স্নানঘরের গোপন কথা

তারকাদের বায়নাক্কায় তিতিবিরক্ত প্রযোজকরা প্রায়শই বলেন, 'খাজনার চেয়ে বাজনা বেশি'। এবার 'ধুরন্ধর' অভিনেতার গোপন কথাটি রইল না গোপনে!
Published By: Sandipta BhanjaPosted: 05:14 PM May 02, 2026Updated: 05:14 PM May 02, 2026

সেলেবপাড়ায় কান পাতলেই তারকাদের কত বায়নাক্কার কথাই না শোনা যায়! কারও চারটে ভ্যানিটি ভ্যানের আবদার, কারও বা আউটডোর শুটিংয়ে আলাদা রাঁধুনি দরকার। কেউ কেউ তো আবার নিজস্ব স্টাইলিং টিমের জন্যেও অতিরিক্ত আবদার করে বসেন! আর তারকাদের এহেন বায়নাক্কায় তিতিবিরক্ত প্রযোজকরা প্রায়শই বলেন, 'খাজনার চেয়ে বাজনা বেশি'। এবার রণবীর সিংয়ের স্নানঘরের গোপন কথা ফাঁস করলেন সেলেব ইনফ্লুয়েন্সার ওরি!

Advertisement

আম্বানিদের মেগাবাজেট অনুষ্ঠান হোক বা মণীশ মালহোত্রার প্রি-দিওয়ালি পার্টি, বি-টাউনের হেন কোনও অনুষ্ঠান নেই যেখানে ওরির উপস্থিতি চর্চিত হয় না! রণবীর কাপুর, দীপিকা পাড়ুকোন থেকে সুহানা খান, জাহ্নবী কাপুর, নাইসা দেবগন, সকলের প্রিয় ওরহান আত্রামানি ওরফে ওরি। কখন কাকে কী বলেন?... বলিপাড়ার এই 'সেলেব ইনফ্লুয়েন্সার'কে নিয়ে পাপারাজ্জিরাও তটস্থ হয়ে থাকেন। এবার সোশাল পাড়ার আরেক ইনফ্লুয়েন্সারকে তুলোধনা করে ফের চর্চার শিরোনামে ওরি।

"গোপন কথা যাতে প্রকাশ্যে না আনা হয়, আমি তো তোমাদের সঙ্গে আগেই চুক্তি করেছিলাম! এবার আমার আইনজীবীরা তোমাদের সঙ্গে কথা বলবে, দাঁড়াও।"

ঠিক কী ঘটেছে? ঋদ্ধিমা সামন্ত নামে জনৈক ইনফ্লুয়েন্সার তাঁর এক ভিডিওতে দাবি করেছেন যে, তিনি সিনেমা-সিরিয়ালে কাজ করেন। এবং বলিউডের কোন তারকা কীরকম আচরণ করেন, বা কার কী স্বভাব, সব খবরই নাকি তাঁর নখদর্পনে! সেখানেই অদ্ভূত এক দাবি করে বসেন তিনি। ঋদ্ধিমা বলেন, "বলিউডের এমন তারকাও রয়েছেন, যাঁরা বিসলেরি জল দিয়ে স্নান করার মতো অদ্ভুত বায়নাক্কাও করেন। তাই আমরাও বিসলেরি জলের আস্ত ট্যাঙ্ক তৈরি রাখি, যাতে ওই অভিনেতা বিসলেরি জল দিয়েই স্নান করতে পারেন। জানেন তাঁরা কারা?" সেই ভিডিও দেখেই আগবাড়িয়ে মাঠে নামেন ওরি! সেলেব ইনফ্লুয়েন্সার সপাট বলেন, "গোপন কথা যাতে প্রকাশ্যে না আনা হয়, আমি তো তোমাদের সঙ্গে আগেই চুক্তি করেছিলাম! এবার আমার আইনজীবীরা তোমাদের সঙ্গে কথা বলবে, দাঁড়াও।" যদিও ওরি খানিক স্বভাবসিদ্ধ ভঙ্গিতে রসিকতা করেই এমন মন্তব্য করেছিলেন, তবে তাঁর কমেন্ট বক্সে তাঁর উত্তরের পালটা জনৈক নেটিজেন যে দাবি করে বসলেন, সেটাই এখন চর্চার শিরোনামে।

একফ্রেমে ওরি-রণবীর। ছবি- সংগৃহীত

ভিডিওর মন্তব্য বাক্সে অনেকেই রণবীর সিংয়ের নামোল্লেখ করেছেন। 'ধুরন্ধর' অভিনেতার নাম টেনে এক নেটিজেন জানান, "আমি 'গুন্ডে' সিনেমায় কস্টিউম, মানে পোশাক বিভাগে কাজ করেছিলাম। আমার স্পষ্ট মনে আছে যে, ভোর ৬টার সময় তাঁর সহকারী বিসলেরি জল বয়ে নিয়ে যেতেন ভ্যানিটি ভ্যানে। যাতে 'স্যর' সেখানে বসে সেই জল দিয়ে স্নান করতে পারেন।" আর সেই পোস্ট নিয়েই বর্তমানে হাসির রোল!

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement