shono
Advertisement
Koel Mallick

সাংসদ পদ থেকে ইস্তফার পরই বিদেশে রঙিন মেজাজে কোয়েল, টাইমস স্কোয়ারে কী করলেন?

এ যেন 'পাগলু' কিংবা 'রংবাজ'-এর সময়কার সেই কোয়েল। পরনে গোলাপি ওয়ান শোল্ডার থাই স্লিট ড্রেস। একগাল হাসি নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়।
Published By: Sandipta BhanjaPosted: 09:27 PM Jun 29, 2026Updated: 09:27 PM Jun 29, 2026

ছাব্বিশের ভোটে তৃণমূলের বিধ্বংসী হারের পরই রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন কোয়েল মল্লিক। নায়িকার মাসখানেকের 'অণু-রাজনৈতিক' কেরিয়ার নিয়ে অবশ্য গত কয়েকদিনে কম চর্চা হয়নি! তবে নায়িকা বরাবর বিতর্ক, সমালোচনা থেকে দূরে থেকেছেন। তাই এহেন চর্চার মাঝেও টুঁ শব্দটি করেননি! এরমাঝেই মা-বাবাকে নিয়ে আমেরিকায় পাড়ি দিয়েছেন কোয়েল। এবার সেখান থেকেই রঙিন মেজাজে ধরা দিলেন তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন তারকা সাংসদ তথা অভিনেত্রী।

Advertisement

পরনে গোলাপি ওয়ান শোল্ডার থাই স্লিট ড্রেস। একগাল হাসি নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। কোয়েল মল্লিকের এহেন ছবি দেখে অনেকেই আবার নায়িকার দুই সন্তান কবীর, কাব্যর খোঁজ নিয়েছেন।

আমেরিকায় নায়িকার মাসি থাকেন। সেই প্রেক্ষিতেই ছুটি কাটাতে নিউ ইয়র্কে পাড়ি দেওয়া অভিনেত্রীর। রাজ্যে পালাবদলের আবহে রাজনৈতিকমহলে ঝড় উঠলেও বিদেশ থেকে রঙিন মেজাজে ধরা দিয়ে কোয়েল সাফ বুঝিয়ে দিয়েছেন, তিনি ব্যক্তিগতজীবন নিয়ে ব্যস্ত। কখনও বিমান থেকে বাবা-মায়ের সঙ্গে সেলফি ভাগ করেছেন তো কখনও বা আবার আন্তর্জাতিক পিতৃদিবসে সেখানকার ছবি পোস্ট করেই বাবা রঞ্জিত মল্লিককে শুভেচ্ছা জানিয়েছেন। আবার তুতো ভাইবোনদের সঙ্গে লং ড্রাইভ-এও গিয়েছেন। এবার টাইমস স্কোয়্যারের শশব্যস্ত রাস্তা থেকে নিজের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত ভাগ করে নিলেন। যা দেখে অনুরাগীরাও নস্ট্যালজিক। এ যেন 'পাগলু' কিংবা 'রংবাজ'-এর সময়কার সেই কোয়েল। পরনে গোলাপি ওয়ান শোল্ডার থাই স্লিট ড্রেস। একগাল হাসি নিয়ে ফুরফুরে মেজাজে ধরা দিয়েছেন ক্যামেরায়। কোয়েল মল্লিকের এহেন ছবি দেখে অনেকেই আবার নায়িকার দুই সন্তান কবীর, কাব্যর খোঁজ নিয়েছেন।

রাজনীতির সাতে-পাঁচে তিনি কোনও দিনই ছিলেন না। ইন্ডাস্ট্রির বন্ধু-সহকর্মীরা যখন একে-একে রাজনৈতিক কেরিয়ার শুরু করেছেন, তখনও নিজের ‘অরাজনৈতিক’ অবস্থানে অটল থেকেছেন। তবে চলতি বছরের এপ্রিল মাসে আচমকাই তৃণমূলের রাজ্যসভার সাংসদ হিসেবে শপথগ্রহণ করে অনেককে হতবাক করে দেন কোয়েল মল্লিক! কিন্তু সেই রাজনৈতিক ইনিংস খুব বেশি দিন স্থায়ী হয়নি। শপথগ্রহণের মাত্র ৬৬ দিনের মাথায় ই-মেইল মারফৎ রাজ্যসভার সদস্যপদ ছাড়েন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement