shono
Advertisement
Deepika Padukone

গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা

৮ ঘণ্টার শিফট বিতর্ক চুলোয়! দিনরাত এক করে অ্যাটলি, আল্লু অর্জুনের মেগাবাজেট সিনেমার তুখড় অ্যাকশন দৃশ্যের শুটিংয়ে ব্যস্ত অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন।
Published By: Sandipta BhanjaPosted: 09:17 PM Aug 10, 2026Updated: 09:17 PM Aug 10, 2026

‘আট ঘণ্টার বেশি কাজ করতে পারব না…’, শর্ত বেঁধে দেওয়ায় সন্দীপ রেড্ডি ভাঙ্গার ‘স্পিরিট’ সিনেমা থেকে বাদ পড়েছিলেন দীপিকা পাড়ুকোন। এরপর ‘কল্কি ২’ নির্মাতাদেরও একই শর্ত বেঁধে দেওয়ায় বলিউড নায়িকার বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ ওঠে! পরিস্থিতি় এমন পর্যায়ে পৌঁছয় যে, দীপিকা নিজেই চব্বিশের ব্লকবাস্টার দক্ষিণী ছবির সিক্যুয়েল থেকে সরে দাঁড়ান। গোটা পঁচিশ সালজুড়ে ‘মস্তানি’র ‘আট ঘণ্টার শিফটের দাবি’ নিয়ে কম চর্চা চলেনি। রীতিমতো বলিউড, দক্ষিণী সিনেদুনিয়ায় ঝড় তুলে দিয়েছিলেন নায়িকা! তবে দীপিকার বিরুদ্ধে যতই ‘অপেশাদারিত্বে’র অভিযোগ উঠুক না কেন, অভিনেত্রী কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থাতেও সেটে হাড়ভাঙা কসরত চালিয়ে বুঝিয়ে দিয়েছেন, কর্মই তার কাছে আসল ধর্ম।

Advertisement

"আট মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও রাতের শিফটে শুটিং করছেন দীপিকা। শুধু তাই নয়, অ্যাকশন দৃশ্যেও শুটিং করছেন।..." 

দীপিকা পাড়ুকোন বর্তমানে আট মাসের অন্তঃসত্ত্বা। আগামী অক্টোবর মাসেই ভূমিষ্ঠ হবে রণবীর-দীপিকার দ্বিতীয় সন্তান। তবে গর্ভাবস্থাতেও প্রথমবারের মতো এবার আর মাতৃত্বকালীন বিরতি নেননি। বরং চুটিয়ে উপভোগ করার পাশাপাশি দাপিয়ে কাজও করছেন। শুধু সেটে নয়, দিনরাত এক করে আউটডোর লোকেশনেও শুটিং করতে হচ্ছে নায়িকাকে। শাহরুখ খানের ‘কিং’য়ের কাজ শেষ করার পর মাসকয়েক আগেই অ্যাটলির মেগাবাজেট ছবি ‘রাকা’র শুটিংয়ে মন দিয়েছেন দীপিকা। আর সেই সিনেমার জন্যেই নাকি বর্তমানে দিনরাত এক করে শুটিং চালিয়ে যাচ্ছেন তিনি। কারণ আর দেড় মাস বাদেই ভূমিষ্ঠ হতে চলেছে দ্বিতীয় সন্তান। তার প্রাক্কালেই চুক্তিমাফিক যাবতীয় কাজের প্রতিশ্রুতি পূরণ করে ফেলতে চাইছেন দীপিকা। সেকারণেই এখন নিত্যদিন সেটে অতিরিক্ত সময় থাকতে হচ্ছে তাঁকে। ‘রাকা’র টিমের তরফেই এখবর ফাঁস হয়েছে।

দীপিকা পাড়ুকোন বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা।

ঘনিষ্ঠ সূত্র মারফৎ খবর, "আট মাসের অন্তঃসত্ত্বা হওয়া সত্ত্বেও রাতের শিফটে শুটিং করছেন দীপিকা। শুধু তাই নয়, অ্যাকশন দৃশ্যেও শুটিং করছেন। সেটে দীপিকাকে এভাবে কাজ করতে দেখা সকলের জন্যই অনুপ্রেরণার। এটাও মনে রাখা উচিত যে, বাড়িতে ওঁর দেড় বছরের মেয়েও রয়েছে। তাই কাজের পর তাকেও সময় দিতে হয় অভিনেত্রীকে।" উল্লেখ্য, অ্যাটলি পরিচালিত ‘রাকা’ ছবিতে যে ‘মস্তানি’কে প্রথমবার তুখড় অ্যাকশন সিকোয়েন্সে পাওয়া যাবে, তার ঝলক পঁচিশ সালেই মিলেছিল। দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হওয়ার আগে ঝড়ের গতিতে সেই ছবির শুটিংই শেষ করছেন দীপিকা পাড়ুকোন। জানা গেল, চলতি মাসেই এই সিনেমার কাজ শেষ করে একেবারে মাতৃত্বকালীন ছুটি নেবেন দীপিকা পাড়ুকোন। তবে গর্ভাবস্থায় এভাবে দিনরাত কাজ করায় 'মস্তানি'কে নিয়ে উদ্বেগ ভক্তমহলে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement