shono
Advertisement
Emraan Hashmi

পয়লা দিনেই কেল্লাফতে 'আওয়ারাপন ২'-এর, উন্মাদনা উসকে তৃতীয় ভাগের ইঙ্গিত ইমরানের

দর্শককে দুর্দান্ত খবর দিলেন ইমরান।
Published By: Kasturi KunduPosted: 02:56 PM Aug 15, 2026Updated: 04:22 PM Aug 15, 2026

দীর্ঘ উনিশ বছরের ব্যবধান, তবুও জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাঁটা পড়েনি। ছবি মুক্তির প্রথমদিন প্রেক্ষাগৃহের গর্ভগৃহের উল্লাসই তার উজ্জ্বল দৃষ্টান্ত। হ্যাঁ, ইমরান হাশমি অভনীত 'আওয়ারাপন ২'- এর কথাই বলছি। দীর্ঘ তেইশ বছর অর্থাৎ দু'দশকের বেশি অভিনয় কেরিয়ারের সাফল্যের মুকুটে জুড়ল নয়া পালক। স্যাকনিকের রিপোর্ট মোতাবেক, ইমরান অভিনীত 'আওয়ারাপন ২' প্রথমদিন আয়ের নিরিখে রেকর্ড ব্যবসা করেছে। ভারতে প্রথমদিন 'আওয়ারাপন ২'-এর মোট বক্স অফিস আয় ২৫.৮০ কোটি। আর বিশ্বব্যাপী কালেকশন ২৭.৮০ কোটি। এর মাঝেই দর্শকের উন্মাদনায় সুরসুরি দিয়ে 'আওয়ারাপন' ফ্র্যাঞ্চাইজির তৃতীয় ভাগের ইঙ্গিত দিলেন পর্দার শিবম পণ্ডিত ওরফে ইমরান হাশমি।

Advertisement

মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে সহ-অভিনেত্রী দিশা পাটানির সঙ্গে 'আওয়ারাপন ২'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে দর্শকদের চমকে দেন অভিনেতা। সেখানেই তিনি ইঙ্গিত দেন, খুব শীঘ্রই তৃতীয় ভাগ মুক্তির সম্ভবনা রয়েছে। সিনেমার সাফল্য উদযাপনের মাঝেই পরবর্তী ভাগের ইঙ্গিতে আরও উচ্ছ্বসিত হিন্দি ছবির দর্শক, বিশেষ করে ইমরান ভক্তরা। স্বাধীনতা দিবসের প্রাক্কালে, ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেয়েছে 'আওয়ারাপন ২'।

ইমরান হাশমি

সিনেমার অগ্রিম বুকিং ছিল একেবারে নজরকাড়া। শুক্রবার মুম্বইয়ের একটি প্রেক্ষাগৃহে সিনেমার মাঝে বিরতির সময়ে দিশাকে নিয়ে উপস্থিত হন ইমরান।দর্শককে আর আলাদা করে কিছু বলার প্রয়োজন হয়নি। তাঁদের উন্মাদনাই সব প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছে। দর্শকের উদ্দেশে ইমরান বলেন, "এই ছবিটা নির্মাতাদের থেকে বেশি দর্শকের। আর ঠিক সেই কারণেই আমরা আবার ফিরে এসেছি। আরও রোমাঞ্চকর করার চেষ্টা করেছি। যোগ করেছি আরও অ্যাকশন, আরও আবেগ।"

'আওয়ারাপন ২'

একজন উচ্ছ্বসিত দর্শক যখন ছবিটিকে সুপারহিট হওয়ার ভবিষ্যদ্বাণী করেন, তখন ইমরান মজা করে বলেন, "সিনেমা এখনও বাকি। দ্বিতীয়ার্ধ আরও ভালো।" এরপর 'আওরাপন ৩' নিয়ে ইমরানের ইঙ্গিত, যা এক ধাক্কায় দর্শকের উত্তেজনার পারদ ঊর্ধ্বমুখী করে তোলে। হলভর্তি দর্শকের মাঝে বলেন, "আশা করছি পুরো ছবিটাই আপনাদের ভালো লাগবে। আওরাপন ৩ হয়ত খুব শিগগিরই আসবে।"

জুটিতে দুটিতে

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement