shono
Advertisement

Breaking News

Govinda

'সুগার ড্যাডি' মন্তব্যে রেগে কাঁই গোবিন্দা, স্ত্রী সুনীতাকে 'সতর্কবাণী' অভিনেতার

সুনীতার একের পর এক বাক্যবাণে এবার মেজাজ হারালেন গোবিন্দা।
Published By: Kasturi KunduPosted: 08:07 PM Aug 15, 2026Updated: 08:07 PM Aug 15, 2026

হাঁটুর বয়সি নবাগতা অভিনেত্রী কোমলের প্রেমে হাবুডুবু গোবিন্দা! বিমানবন্দরে পাপারাজ্জিদের ফ্রেমবন্দি হতেই আলোচনার কেন্দ্রে গোবিন্দার প্রেমচর্চা। সংবাদমাধ্যমের সামনে তারকাপত্নী সুনীতা আহুজা গোবিন্দার মতিভ্রম হয়েছে, এমন মন্তব্য করতচেও পিছপা হননি। এখানেই শেষ নয়, কোমলকে খোঁচা মেরে বলেছেন, "গোবিন্দার মতো একজন ধনী 'সুগার ড্যাডি' আছেন, ভালো পোশাক পরুন।" সুনীতার একের পর এক বাক্যবাণে এবার মেজাজ হারালেন গোবিন্দা।

Advertisement

এর আগেও স্বামীর পরকীয়া নিয়ে হাটে হাঁড়ি ভেঙেছেন। সেসময় গোবিন্দা বিশেষ কোনও প্রতিক্রিয়া না জানালেও, এবার নীরবতা ভাঙলেন চিচি। স্ত্রী সুনীতা আহুজার বিতর্কিত মন্তব্যের তীব্র বিরোধীতা করলেন। প্রকাশ্যে এভাবে একজন নবাগতা নায়িকা যিনি আবার গোবিন্দার সহ অভিনেত্রী, তাঁকে কটাক্ষ করা নিম্নরুচির পরিচয়। এক ভিডিওবার্তায় এমনটাই দাবি করেছেন গোবিন্দা। অতঃপর সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল গোবিন্দার বক্তব্য। প্রকাশ্যেই সুনীতার মন্তব্য ফুঁসে উঠেছেন।

কোমলের সঙ্গে গোবিন্দা, কী বলছিলেন সুনীতা?

চোখে মুখে বিরক্তির অভিব্যক্তি একদম স্পষ্ট। প্রকাশ্যেই স্ত্রী সুনীতার আচরণে ক্ষোভ উগরে দিলেন গোবিন্দা। তাঁর প্রতিটা শব্দ যেন মিছরির ছুরি! সুনীতাকে পরামর্শ, কোনও তরুণ অভিনেত্রীর সম্মান নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করা উচিত নয়। ব্যক্তিগত আক্রমণ বা অশালীন মন্তব্য করা থেকেও বিরত থাকা উচিত। তাঁর কথায়, "সব বড় শিল্পীই নবাগতাদের সঙ্গে কাজ করেন। আপনার এহেন নিম্নরুচির মন্তব্যে আমার ভাবমূর্তি নষ্ট হচ্ছে। ঈশ্বরের কৃপায় খ্যাতি, সম্পদ, সম্মান পেয়েছেন। তার মানে তো এটা নয়, যাঁর কাছে নাম, যশ, প্রতিপত্তি নেই তাঁকে অপমান করবেন। নিজের সীমা লঙ্ঘন করবেন না।"

গোবিন্দার সংযোজন, "সুনীতাজি আপনি আজকাল মা-বোনেদের নিয়ে বড্ড বেশি বিতর্কিত মন্তব্য করছেন। তরুণ প্রজন্ম আপনার আচরণে ক্ষুব্ধ। আপনার মা, বোনকে নিয়ে যদি কেউ এমন খারাপ মন্তব্য করেন সেটা অত্যন্ত লজ্জার বিষয়। এটা করবেন না। মা-বোন এই শব্দগুলোর পবিত্রটাই নষ্ট করে দিচ্ছেন। এমনটা তো আপনার থেকে আশা করিনি।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement