shono
Advertisement

Breaking News

Alia Bhatt Aishwarya Rai Bachchan

কান কার্পেটে ঐশ্বর্যর বদলে আলিয়া কেন? ২ দশকের রীতিতে ছেদ পড়তেই চূড়ান্ত বিতর্ক

'রাই সুন্দরী' ঐশ্বর্যর কাজ কেড়ে নিলেন আলিয়া ভাট? কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় পা রেখেই বিতর্কে কাপুরবধূ।
Published By: Sandipta BhanjaPosted: 05:27 PM May 12, 2026Updated: 05:27 PM May 12, 2026

তেইশ সালের 'মেট গালা'র গালিচায় পশ্চিমী বিনোদুনিয়ার পাপারাজ্জিরা 'ঐশ্বর্য' বলে সম্বোধন করায় অপমানিত হতে হয়েছিল আলিয়া ভাটকে! দীর্ঘ আড়াই দশক ধরে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবগুলির রেড কার্পেটে ভারতীয় নায়িকা হিসেবে ঐশ্বর্য রাই বচ্চনই ১৪৪ কোটির দেশের প্রতিনিধিত্ব করে এসেছেন। সেই তালিকায় প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন কিংবা আলিয়া ভাটের নাম অনেক পরেই জুড়েছে। এমনকী গত দু' দশকে 'রাই সুন্দরী' ঐশ্বর্য আর কানের মঞ্চ যেন পারস্পারিক সমার্থকই হয়ে উঠেছিল আপামর ভারতবাসীর কাছে। কিন্তু ছাব্বিশ সালের কান কার্পেটে কিনা সেই বচ্চনবধূই ব্রাত্য! বদলে ডাক পেলেন আলিয়া ভাট। কেন? দীর্ঘ ২ দশকের রীতিতে ছেদ পড়তেই শুরু হয়েছে চূড়ান্ত বিতর্ক।

Advertisement

বিষয়টি খানিক খোলসা করেই বলা যাক। ২০০৪ সাল থেকে কান ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে 'ফুল অ্যাটেডেন্স' দিয়েছেন ঐশ্বর্য। আন্তর্জাতিক খ্যাতনামা সম্পন্ন এক প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনী মুখ হিসেবে ফি বছর ফ্রেঞ্চ রিভেরাঁয় উপস্থিত থাকতেন বচ্চনবধূ। প্রাক্তন বিশ্বসুন্দরীর সাজপোশাক যেমন পশ্চিমী বিনোদুনিয়ার প্রশংসা কুড়িয়েছে, তেমন বিভিন্ন সময়ে কান লুকের জন্য সমালোচিতও হতে হয়েছে ঐশ্বর্য রাই বচ্চনকে। কিন্তু এবার বচ্চনদের বউমার পরিবর্তে সেই গালিচায় আলিয়া ভাটকে দেখে বেজায় ক্ষিপ্ত দর্শক, অনুরাগীমহলের একাংশ। প্রশ্ন উঠেছে, কেন ঐশ্বর্য আমন্ত্রণ পেলেন না?

বিতর্কের সূত্রপাত 'হোটেল মার্টিনেজ'-এ ওই প্রসাধনী দ্রব্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের পোস্টার টাঙানো নিয়ে। যেখানে ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, হেলেন মিরেনদের মতো বিশ্বখ্যাত তারকাদের পাশে জ্বলজ্বল করছে আলিয়া ভাটের মুখ। কিন্তু অনুপস্থিত ঐশ্বর্য রাই বচ্চন। উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের মরশুমে বহুবার এই হোটেলের বারান্দাতেই ঐশ্বর্য এবং কন্যা আরাধ্যাকে দেখা গিয়েছিল। তবে এবার কেন ডাক পেলেন না 'রাই সুন্দরী'? তাতেই বিরক্ত ভক্তরা।

বিতর্কের সূত্রপাত 'হোটেল মার্টিনেজ'-এ ওই প্রসাধনী দ্রব্যের ব্র্যান্ড অ্যাম্বাসাডরদের পোস্টার টাঙানো নিয়ে। যেখানে ইভা লঙ্গোরিয়া, ভায়োলা ডেভিস, হেলেন মিরেনদের মতো বিশ্বখ্যাত তারকাদের পাশে জ্বলজ্বল করছে আলিয়া ভাটের মুখ। কিন্তু অনুপস্থিত ঐশ্বর্য রাই বচ্চন। উল্লেখ্য, কান চলচ্চিত্র উৎসবের মরশুমে বহুবার এই হোটেলের বারান্দাতেই ঐশ্বর্য এবং কন্যা আরাধ্যাকে দেখা গিয়েছিল। তবে এবার কেন ডাক পেলেন না 'রাই সুন্দরী'? তাতেই বিরক্ত ভক্তরা। অতঃপর কান-এ পা রেখে আলিয়া ভাটকেও অহরহ কটাক্ষের শিকার হতে হচ্ছে। কারও কটাক্ষ, 'আপনি ঐশ্বর্যর কাজও কেড়ে নিলেন?' কেউ বললেন, 'ঐশ্বর্য রাই বচ্চনের মতো বিশ্বখ্যাত ব্যক্তিত্বের পরিবর্তে আলিয়াকে কিছুতেই মেনে নেওয়া যাচ্ছে না।' আবার কেউ বা আলিয়ার কাছে প্রশ্ন রেখেছেন, ' ঐশ্বর্যকে আপনার এত হিংসে?' এপ্রসঙ্গে বলে রাখা ভালো, ২০২৫ সালেই সংশ্লিষ্ট প্রসাধনী ব্র্যান্ডের বিজ্ঞাপনী দূত হয়েছেন আলিয়া ভাট। আর সেই প্রেক্ষিতেই এবার নায়িকার কান পাড়ি। কিন্তু ফ্রেঞ্চ রিভেরাঁয় কাপুরবধূর দ্বিতীয় ইনিংস একেবারে বিতর্কে বিদ্ধ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement