shono
Advertisement
Orry-Sara Ali Khan

'রোহিতের জন্যই তো সারা হিট...', অতীতের তিক্ততা উসকে সইফ কন্যাকে কটাক্ষ ওরির!

'খতরো কে খিলাড়ি'তে অংশ নিচ্ছেন ওরহান আত্রামানি। তার আগে ওরির মন্তব্যে ফের উসকে গেল সারা আলি খানের সঙ্গে সম্পর্কের তিক্ততা!
Published By: Kasturi KunduPosted: 03:29 PM May 12, 2026Updated: 03:29 PM May 12, 2026

চোখ ধাঁধানো স্টান্ট ভিত্তিক হিন্দি টেলিভিশনের অন্যতম রিয়্যালিটি শো 'খতরো কে খিলাড়ি'। চোদ্দটি সিজন ব্যাপক সাড়া ফেলার পর এবার পনেরো তম সিজন নিয়ে ফের দর্শকের দরবারে সঞ্চালক রোহিত শেট্টি। দেড় বছর পর 'খতরো কে খিলাড়ি'র প্রত্যাবর্তনে ভক্তদের মধ্যে উত্তেজনার পারদ ক্রমশ চড়ছে সে কথা বলাই বাহুল্য। প্রত্যেকবারের মতো আসন্ন সিজনও একেবারে চমকে মোড়া। থাকছে ইন্ডাস্ট্রির একঝাঁক তারকা। তাঁদের মধ্যে অন্যতম ওরহান আত্রামানি ওরফে ওরি। ঝুঁকিপূর্ণ স্টান্টে অংশ নিয়ে দর্শকের মনোরঞ্জনের অংশীদার হতে চলেছেন ওরি। 'খতরো কে খিলাড়ি'তে অংশ নেওয়ার পর চর্চায় রয়েছেন তা বললে অত্যুক্তি হবে না।

Advertisement

হিন্দি ছবির পরিচালক ও এই শোয়ের সঞ্চালক রোহিত শেট্টির সঙ্গে কাজের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ওরি। প্রথমবার রোহিতের সাক্ষাতের জন্য মুখিয়ে আছেন এই জনপ্রিয় সোশাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। সেই সঙ্গে তাঁর একটি মন্তব্য সোশাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল। একইসঙ্গে ওরির মন্তব্যে ফের উসকে গেল সারা আলি খানের সঙ্গে সম্পর্কের তিক্ততা! এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শোয়ের সঞ্চালক রোহিত শেট্টি সম্পর্কে কথা বলতে গিয়ে নিজের উত্তেজনা প্রকাশ করেন ওরি। অতঃপর সারা আলি খানের প্রসঙ্গ টেনে ওরির 'উস্কানি' রোহিত যদি 'সিম্বা'র মতো হিট ছবি উপহার দিতে পারেন তাহলে তাঁর জন্যও বিরাট কিছু করতে পারবেন।

সারাকে 'খোঁচা' ওরির!

তাঁর কথায়, "আমি এই শো আগে দেখিনি তবে রোহিত শেট্টিকে অবশ্যই চিনি। আর তিনি যেভাবে সারা আলি খানকে নিয়ে এত বড় হিট ছবি উপহার দিতে পেরেছেন তাতে আমি খুবই উত্তেজিত। ওঁর পরিচালনায় কাজ করব। সারার জন্য যদি করতে পারেন, তাহলে আমার জন্যও নিশ্চয়ই কিছু করতে পারবেন।" ওরির এই মন্তব্য নেটভুবনে ভাইরাল হতেই নেটাগরিকদের অনুমান সারা আলি খানের কেরিয়ারকেই কটাক্ষ করেছেন।

ওরির উস্কানিমূলক মন্তব্য!

উল্লেখযোগ্যভাবে, সাম্প্রতিক অতীতেও নবাব কন্যাকে আক্রমণ করতে পিছপা হননি। অতীতে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে ওরি জানান, সারা তাঁর বাল্যবন্ধু হলেও বর্তমানে দূরত্ব বজায় রেখে চলেন। সোশাল মিডিয়াতেও তাঁকে আনফলো করে দিয়েছেন। আর ইব্রাহিমকে বহু বছর ধরে ফলোই করেন না ওরি। 'বেস্ট ফ্রেন্ড'-এর সমীকরণ বদলে সারা-ওরির সাপে-নেউলে সম্পর্ক, ভার্চুয়াল বাকবিতণ্ডা নিয়ে ‘গসিপে’র অন্ত নেই টিনসেল টাউনে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement