shono
Advertisement

Breaking News

Vimal Pan Masala

এলাচের নামে 'নিষিদ্ধ' পান মশলার বিজ্ঞাপন! আইনি নোটিস শাহরুখ-অজয়-টাইগারকে

মহারাষ্ট্রের নিষিদ্ধ পণ্য 'বিমল পান মশলা'র পরোক্ষ প্রচারের অভিযোগে বিপাকে শাহরুখ, অজয় ও টাইগার।
Published By: Kasturi KunduPosted: 12:55 PM Aug 16, 2026Updated: 03:29 PM Aug 16, 2026

স্বাধীনতা দিবসের পরেই সমস্যায় বলিউডের তিন তাবড় তারকা। মহারাষ্ট্রের মহারাষ্ট্রের নিষিদ্ধ পণ্য 'বিমল পান মশলা'র (Vimal Pan Masala) পরোক্ষ প্রচারের অভিযোগের খাঁড়া ঝুলছে শাহরুখ খান (Shah Rukh Khan), অজয় দেবগন (Ajay Devgn) ও টাইগার শ্রফের (Tiger Shroff) উপর। তিন তারকাই পান মশলার বিজ্ঞাপনের মুখ। 'মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' সেই 'বিমল এলাইচি'র বিজ্ঞাপনে তাঁদের ভূমিকার যথাযথ ব্যাখ্যা চেয়েছে। এলাচের আড়ালে পান মশলার প্রচারের অভিযোগ তিনজনের বিরুদ্ধে। আর ঠিক সেই কারণেই আইনি নোটিস পাঠিয়েছে 'মহারাষ্ট্র ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' তথা 'এফডিএ' (FDA)।

Advertisement

গত ১১ আগস্ট মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডের তরফে জারি করা হয়েছে এই নোটিস। সেখানে তিন তারকাকেই অবিলম্বে এই বিজ্ঞাপনের প্রচার থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁদের সোশাল মিডিয়া অ্যাকাউন্ট থেকেও প্রচারমূলক সমস্ত পোস্ট সরিয়ে নেওয়ার কথাও নোটিসে উল্লেখ রয়েছে।

পান মশালার বিজ্ঞাপন করে বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

মহারাষ্ট্রের খাদ্য সুরক্ষা প্রধান তুকারাম মুন্ডে। তামাকজাত পণ্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপের জন্যই তিনি পরিচিত। অভিনেতাদের কাছে চুক্তিপত্র, প্রচার সংক্রান্ত বিবরণ, অর্থ লেনদেন সংক্রান্ত নথি-সহ সব ধরনের তথ্যপ্রমাণ তলব করেছেন।এফডিএ'-এর বক্তব্য, এই বিজ্ঞাপনটি 'বিমল' ব্র্যান্ডের সঙ্গে দর্শকের একটা গভীর সংযোগ তৈরি করেছে। ফলস্বরুপ মহারাষ্ট্রে পরোক্ষভাবে এই পান মশালার প্রচার হচ্ছে। 'বিমল এলাচি' নামটি এমনভাবে ব্যবহৃত হচ্ছে যা গ্রাহকদের কাছে অত্যন্ত বিভ্রান্তিকর।

বিপাকে তিন তারকা

এছাড়াও পান মশলার ব্র্যান্ডকেই প্রচারের আলোয় আনা হচ্ছে। শাহরুখ খানের বান্দ্রার 'মন্নত', অজয় দেবগনের জুহুর বাড়ির ঠিকানায় ও টাইগার শ্রফের প্রযোজনা সংস্থায় নোটিস পাঠিয়েছে 'এফডিএ'। উল্লেখ্য, বাইশ সালে 'বিমল এলাচি'র বিজ্ঞাপনে শাহরুখ, অজয়ের সঙ্গে যোগ দিয়ে তীব্র সমালোচনার শিকার হয়েছিলেন অক্ষয় কুমার। পরে ক্ষমাও চেয়েছিলেন বলিউডের খিলাড়ি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement