shono
Advertisement

Breaking News

Govinda-Sunita

'ডিভোর্সের তামাশা দেখতে এসেছেন?', গণেশ পুজোর আসরে চিৎকার সুনীতার, স্ত্রীর কাণ্ডে হতভম্ব গোবিন্দা!

কার উপর মেজাজ হারালেন গোবিন্দাপত্নী?
Published By: Sandipta BhanjaPosted: 06:46 PM Aug 27, 2025Updated: 06:46 PM Aug 27, 2025

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্যে নাকি এবার পাকাপাকি যতিচিহ্ন পড়তে চলেছে? বিবাহবিচ্ছেদের পথে হাঁটতে চলেছেন গোবিন্দা-সুনীতা! এহেন জল্পনায় যখন তোলপাড় বলিউড, তখন এমন আবহেই গণপতি উৎসবের আবহে বাপ্পার পুজোর আসরে মেজাজ হারালেন গোবিন্দাপত্নী! ব্যঙ্গাত্মকভাবেই উপস্থিত ছবিশিকারিদের উদ্দেশে তাঁর শ্লেষ, "কি, ডিভোর্সের তামাশা দেখতে এসেছেন?"

Advertisement

দিন কয়েক ধরেই ডিভোর্সের গুঞ্জনের জেরে চর্চার শিরোনামে রয়েছেন গোবিন্দা এবং সুনীতা। এমন আবহেই বুধবার রং মিলান্তি পোশাকে ধরা দিয়েছিলেন বলিউডের 'হিরো নং ওয়ান' এবং তাঁর স্ত্রী। পরনে দুজনেরই মেরুন রঙের পোশাক। মারাঠি স্টাইলে সেজেছেন সুনীতা আহুজা। পুজোর আসরে হাসিমুখেই ছিলেন। তবে ছবিশিকারিদের বাড়বাড়ন্তে আর বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হতেই মেজাজ হারালেন গোবিন্দাপত্নী!

ঠিক কী ঘটেছে? ডিভোর্সের গুঞ্জন নিয়ে সাংবাদিকরা গোবিন্দাকে প্রশ্ন করেছিলেন। সেটা শুনেই পাশ থেকে তেড়েফুড়ে ওঠেন সুনীতা! বলেন, "আপনারা কি এখানে ডিভোর্স বিতর্ক শুনতে এসেছেন? নাকি গণপতি বাপ্পার জন্য এসেছেন? কোনও বিতর্ক নেই এখানে, যান!" এদিকে স্ত্রীকে পাশে নিয়ে শান্তমুখে গোবিন্দার জবাব, "বাপ্পার আশীর্বাদে পরিবারের সমস্ত কঠিন সময় দূর হয়, উনি সব দুঃখ-দুর্দশা ভুলিয়ে দেন। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আমরা যেন পরিবারের সকলে আরও জুড়ে জুড়ে থাকি। আপনারা যশ-টিনার জন্য প্রার্থনা করবেন একটু।"

প্রসঙ্গত, চলতি বছরের গোড়া থেকেই গোবিন্দা-সুনীতার ডিভোর্সের গুঞ্জন বলিপাড়ায়। সম্প্রতি গোবিন্দাপত্নীর ভ্লগ থেকেই সেই বিতর্কের স্ফুলিঙ্গ আবারও জ্বলে উঠেছে। মন্দিরের বারান্দায় বসে দাম্পত্যযন্ত্রণার কথা ভাগ করে নিয়েছিলেন সুনীতা আহুজা। আর সেই ভিডিও দাবানল গতিতে ভাইরাল হতেই বলিউড মাধ্যম সূত্রে জানা যায়, গোবিন্দার বিরুদ্ধে নাকি বান্দ্রা আদালতে পরকীয়া ও গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়ে ডিভোর্সের মামলা দায়ের করেছেন সুনীতা। আদৌ কি তাই? এমন জল্পনার মাঝেই এবার গণপতি উৎসবের আবহে ফ্রেমবন্দি তারকাদম্পতি।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • দিন কয়েক ধরেই ডিভোর্সের গুঞ্জনের জেরে চর্চার শিরোনামে রয়েছেন গোবিন্দা এবং সুনীতা।
  • এমন আবহেই বুধবার রং মিলান্তি পোশাকে ধরা দিয়েছিলেন বলিউডের 'হিরো নং ওয়ান' এবং তাঁর স্ত্রী।
  • ছবিশিকারিদের বাড়বাড়ন্তে আর বিবাহ বিচ্ছেদ সম্পর্কিত প্রশ্নের মুখোমুখি হতেই মেজাজ হারালেন গোবিন্দাপত্নী!
Advertisement