shono
Advertisement
Ishaan Khatter

'বাবা হিন্দু, মা মুসলিম! তুমি কী?', ধর্মসংকটে ঈশান খট্টরের জবাব, 'জয় যিশু, শ্রী আল্লা...'

সম্প্রতি 'আস্ক মি অ্যানিথিং' পর্বে মেতেছিলেন ঈশান। আর সেখানেই এক ভক্ত তাঁর ধর্ম নিয়ে বিভ্রান্তির কথা জানিয়ে সরাসরি প্রশ্ন ছোড়েন। তবে মেজাজ না হারিয়ে অভিনেতা যে উত্তর ছুড়েছেন, সেটাই এখন সিনেপাড়া থেকে সোশাল পাড়ার চর্চায়।
Published By: Sandipta BhanjaPosted: 02:10 PM Jun 18, 2026Updated: 02:10 PM Jun 18, 2026

হিন্দি সিনেদুনিয়ার বর্তমান প্রজন্মের প্রতিভাবান অভিনেতাদের তালিকায় ঈশান খট্টর নিঃসন্দেহে এক উজ্জ্বল নাম। যাঁর ঝুলিতে 'ধড়ক', 'বেয়ন্ড দ্য ক্লাউডস', 'দ্য রয়্যালস' কিংবা অস্কারের দৌড়ে যাওয়া সাম্প্রতিক ছবি 'হোমবাউন্ড'-এর মতো সিনেমাও রয়েছে। খোদ মার্টিন স্করসেসি যাঁর অভিনয় দেখে অস্কারমঞ্চে মুগ্ধতা প্রকাশ করেছিলেন। সিনেমার কনটেন্ট নির্বাচনের ক্ষেত্রেও নবীন প্রজন্মের আর পাঁচজন অভিনেতাদের থেকে এগিয়ে ঈশান। এবার সেই অভিনেতাকেই কিনা 'ধর্মসংকটে' পড়তে হল! প্রশ্ন উঠেছে ঈশান খট্টরের ধর্মপরিচয় নিয়ে।

Advertisement

অর্থাৎ হিন্দু, শিখ, মুসলিম, খ্রিস্টান সব ধর্মকে একসূত্রে বেঁধে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন শাহিদ কাপুরের ভাই। শুধু তাই নয়, ধর্মের উর্ধ্বে গিয়ে যে বিষয়গুলি তাঁর কাছে প্রাধান্য পায়, সেগুলির কথাও উল্লেখ করেছেন তিনি।

শাহিদ কাপুরের বৈমাতৃক ভাই হলেও আদ্যপান্ত ফিল্মি পরিবারের সন্তান ঈশান একেবারে নিজস্ব প্রচেষ্টায় হিন্দি সিনেদুনিয়ায় নিজের জমি শক্ত করেছেন। তবে অভিনেতা বরাবরই প্রচার বিমুখ! সিনেমার প্রিমিয়ার-প্রচার ব্যতীত সিনেপাড়ার লাইমলাইটে খুব একটা থাকেন না। তাঁর ব্যক্তিগতজীবন নিয়ে একাধিকবার ফিসফাস শোনা গেলেও ঈশান বরাবর নিশ্চুপ থেকেছেন। তবে এবার জনৈক অনুরাগী তাঁর ধর্ম পরিচয় জিজ্ঞেস করতেই দাপিয়ে ব্যাটিং করলেন অভিনেতা। সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় হওয়ায় মাঝেমধ্যেই ভক্তমহলের সঙ্গে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন তিনি। সম্প্রতি সেরকমই 'আস্ক মি অ্যানিথিং' পর্বে মেতেছিলেন ঈশান। আর সেখানেই এক ভক্ত তাঁর ধর্ম নিয়ে বিভ্রান্তির কথা জানিয়ে সরাসরি প্রশ্ন ছোড়েন। তবে মেজাজ না হারিয়ে অভিনেতা যে উত্তর ছুড়েছেন, সেটাই এখন সিনেপাড়া থেকে সোশাল পাড়ার চর্চায়।

সপরিবারে ঈশান খট্টর।

ইনস্টাগ্রামের চ্যাট সেশনে জনৈক অনুরাগী ঈশানকে জিজ্ঞেস করেন, 'আচ্ছা, আপনার ধর্ম কী? সত্যি বলতে আমি এটা নিয়ে খুব কনফিউজড!' এপ্রসঙ্গে উল্লেখ্য, ঈশানের মা তথা প্রবীণ অভিনেত্রী নীলিমা আজিম আদতে ইসলাম ধর্মাবলম্বী। শাস্ত্রীয় নৃত্যশিল্পী হিসেবেও যিনি বেশ জনপ্রিয়। অন্যদিকে তাঁর বাবা অভিনেতা রাজেশ খট্টর একজন পাঞ্জাবি হিন্দু। সেই প্রেক্ষিতেই ঈশানের ধর্মপরিচয় নিয়ে প্রশ্ন উঠেছে। খানিক খোলসা করে বললে, ওই ব্যক্তি জানতে চেয়েছেন অভিনেতা আদতে কোন ধর্মে বিশ্বাসী? যার জবাব দিতে গিয়ে বিভিন্ন ধর্মের নাম-স্লোগান মিলিয়ে ঈশান বলেন, 'জয় যিশু, শ্রী আল্লাহ, হোলি স্পিরিট দি ফতেহ।' অর্থাৎ হিন্দু, শিখ, মুসলিম, খ্রিস্টান সব ধর্মকে একসূত্রে বেঁধে সর্বধর্ম সমন্বয়ের বার্তা দিয়েছেন শাহিদ কাপুরের ভাই। শুধু তাই নয়, ধর্মের উর্ধ্বে গিয়ে যে বিষয়গুলি তাঁর কাছে প্রাধান্য পায়, সেগুলির কথাও উল্লেখ করেছেন তিনি। ঈশানের সংযোজন, 'প্রকৃতি, দয়া, মানবিকতা এবং সৃষ্টি'তে বিশ্বাসী। সমালোচককে পরাস্ত করতে অভিনেতার এহেন তাৎক্ষণিক বুদ্ধি তথা রসবোধ দেখে অনুরাগীরাও প্রশংসায় পঞ্চমুখ।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement