shono
Advertisement
Jacqueline Fernandez

অতীতের বিতর্কের মেঘ দূরে সরিয়ে ধর্মে মতি জ্যাকলিনের! বারাণসীর আনাচকানাচ ঘুরে দেখলেন বলি নায়িকা

ফেব্রুয়ারি পড়তে না পড়তেই মুম্বই ছেড়ে বারাণসীতে জ্যাকলিন। ঘুরে দেখছেন বারাণসীর আনাচকানাচ।
Published By: Arani BhattacharyaPosted: 06:21 PM Feb 04, 2026Updated: 06:27 PM Feb 04, 2026

বলিপাড়ার রঙিন দুনিয়ার মতোই তাঁর জীবনও নানারকম ঘটনায় রঙিন। কখনও প্রেমিকে সুকেশের সঙ্গে সম্পর্ক তো কখনও আবার আর্থিক তছরূপের ঘটনায় উঠে এসেছেন আলোচনার শিখরে। তিনি আর কেউ নন বলি অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ। এবার অতীতের বিতর্কের মেঘ দূরে সরিয়ে রেখে ধর্মে মতি হল জ্যাকলিনের। আর তারপরেই ঠিক কী করলেন তিনি?

Advertisement

ফেব্রুয়ারি পড়তে না পড়তেই মুম্বই ছেড়ে বারাণসীতে জ্যাকলিন। ঘুরে দেখছেন বারাণসীর আনাচকানাচ। পুজো দিয়েছেন কাশী বিশ্বনাথ মন্দিরেও। মুখে মাস্ক পরে শহরের নানা প্রান্তে ঘুরে বেড়ালেন জ্যাকলিন। নিজের সোশাল মিডিয়া হ্যান্ডেলে সেই ছবিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে হালকা গোলাপি রঙের সালোয়ার পরে সেলফি তুলতে। তাঁর পোস্ট করা অন্য আরেকটি ছবিতে দেখা যাচ্ছে কাশীর বিখ্যাত চাটের ছবি। কপালে দিয়েছেন ত্রিপুন্দ্রা।

মন্দির থেকে বেরিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জ্যাকলিন বলেন, 'আমি জেরকম ভেবেছিলাম বারাণসী তার থেকেও সুন্দর। এখানে শান্তি বিরাজ করে। হর হর মহাদেব।" পুজো দিয়ে বেরোতেই মন্দিরপ্রাঙ্গনে তাঁকে ঘিরে ধরেন জনতা। সেলফি তোলার হিড়িক পড়ে যায়। অবশেষে পুলিশের সহযোগীতায় জ্যাকলিন বেরোতে পারেন মন্দির থেকে। মণিকর্ণিকা ঘাট ও অন্যান্য গঙ্গা ঘাটগুলিও ঘুরে দেখেন জ্যাকলিন। তবে শুধুই বারাণসীতে বেড়াতেই গিয়েছেন অভিনেত্রী নাকি কোনও ছবির শুটিংয়ে সেখানে গিয়েছেন তা ঠিক জানা যায়নি। তবে তাঁর এই ছবি দেখে মনে হচ্ছে সত্যিই ধর্মে মতি হয়েছে জ্যাকলিনের।  

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement