shono
Advertisement
Jeet at Kalighat Temple

'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'-এর সাফল্য কামনা, কালীঘাটে মায়ের আরাধনায় জিৎ

Keu Bole Biplobi Keu Bole Dakat: হলুদ পাঞ্জাবিতে শুক্রের সকালে কালীঘাটে পৌঁছালেন জিৎ।
Published By: Kasturi KunduPosted: 11:02 AM Aug 14, 2026Updated: 05:32 PM Aug 14, 2026

স্বাধীনতা দিবসের প্রাক্কালে অর্থাৎ ১৪ আগস্ট বড় পর্দায় মুক্তি পেল 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'। ছবি মুক্তির সকালে মায়ের আশীর্বাদ নিতে কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পৌঁছে গেলেন বাংলার 'বস' জিৎ (Jeet)। হলুদ পাঞ্জাবিতে শুক্রের সকালে স্নিগ্ধ লুকে আরও একবার ভক্তদের হৃদয় ছুঁয়ে গেলেন সুপারস্টার জিৎ। মায়ের মূর্তি মালা পরিয়ে, আরতি করে ভক্তিসহকারে পুজো দিলেন অভিনেতা।

Advertisement

সিনেমা মুক্তির আগে তারকাদের পুজো দেওয়া আজকের লেটেস্ট ট্রেন্ড তা বলাই বাহুল্য। কখনও কলাকুশলীরা পৌঁছে যান বড়মার মন্দিরে তো কখনও আবার কালীঘাটে মায়ের মন্দিরে। সেই ট্রেন্ড অনুরণ করেই সিনেমার সাফল্য কামনায় মায়ের আশীর্বাদ নিলেন অভিনেতা জিৎও। সোশাল মিডিয়ায় ভাইরাল মন্দিরের ভিতরে জিতের পুজো দেওয়ার সেই বিশেষ মুহূর্ত।

নির্ভীক স্বাধীনতা সংগ্রামী না ভয়ংকর ডাকাত?

দু'বছরের বিরতি শেষে পরিচালক পথিকৃৎ বসুর 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' (Keu Bole Biplobi Keu Bole Dakat) ছবিতে অভিনয় করলেন জিৎ। জিৎ ভক্তরা বছরভর তাঁর সিনেমা দেখার জন্য অপেক্ষা করে থাকেন। কিন্তু, বছরে একের বেশি সিনেমাতে তাঁর দেখা মেলে না। তবে সংবাদ প্রতিদিনকে সাক্ষাৎকারে সুপারস্টার জিৎ জানিয়েছেন, আগামীদিনে অনুরাগীদের কথা মাথায় রেখে ছবির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেবেন।

জিৎ

টিজার-ট্রেলারে অনন্ত সিংহের চরিত্রে জিতের নয়টি স্বতন্ত্র লুক আগেই দর্শকের নজর কেড়েছে। ছবি মুক্তির প্রথমদিনে ভিন্ন অবতারে জিতের আবির্ভাব দর্শকের মনে কতটা প্রভাব ফেলল তা বোঝা যাবে। বাংলার কিংবদন্তি বিপ্লবী অনন্ত সিংহর অসাধারণ জীবনকাহিনি অবলম্বনে নির্মিত এই ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জিৎ।

বাংলা যখন ছকভাঙা ছবি তৈরির প্রতিযোগীতায় মত্ত তখন মূলধারার বাণিজ্যিক ছবির অন্যতম কান্ডারী হিসেবে হিসেবে সুপারস্টার জিৎ এক ও অভিন্ন তা বলাই বাহুল্য। 'কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত'-ও তার ব্যতিক্রম নয়। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের অন্য়তম নায়ক অনন্ত লাল সিংয়ের ভূমিকায় টলিউড সুপারস্টার জিতের এই ছবির জন্য দীর্ঘ অপেক্ষায় ছিলেন অসংখ্য অনুরাগী।

১৪ আগস্ট শুক্রবার সেই অপেক্ষার অবসান ঘটল, তা বলাই বাহুল্য। প্রথমদিন বক্স অফিসে জিতের 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত' কতটা আয় করল সেদিকেও সিনেব্যবসায়ী ও প্রযোজনা সংস্থার নজর থাকবে সে কথা বলাই বাহুল্য। শুক্রের শেষবেলায় 'কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত'-এর আয়ের অঙ্ক কত ছুঁল?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement