shono
Advertisement
Aamir Khan

ছেলে জুনেইদকে ঘনঘন মেসেজ কলকাতার তরুণীর! প্রকাশ্যে কী প্রস্তাব দিলেন আমির খান?

শুক্রবার মুম্বইয়ের বোরিভালির এক মাল্টিপ্লেক্সে 'একদিন'-এর স্পেশাল স্ক্রিনিং চলছিল। যেখানে পুত্র জুনেইদ এবং টিমের বাকিদের নিয়ে উপস্থিত ছিলেন 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' আমির খান। সেখানেই ঘটল এক মজার কাণ্ড!
Published By: Sandipta BhanjaPosted: 01:22 PM May 02, 2026Updated: 01:45 PM May 02, 2026

অপ্রকাশিত এক ভালোবাসা। হয়তো এমনও কেউ রয়েছেন যাঁর ভালোবাসার মানুষকে কখনও জোর গলায় বলাই হয়নি 'আমি তোমাকে ভালোবাসি'। এরকম অপ্রাপ্তি, অসমাপ্ত প্রেমের গল্প নিয়ে সদ্য মুক্তি পেল আমির খান প্রযোজিত 'একদিন'। যে ছবির মুখ্য চরিত্রে আমিরপুত্র জুনেইদ খান এবং দক্ষিণী নায়িকা সাই পল্লবী। শুক্রবার রাতে সেই সিনেমার বিশেষ স্ক্রিনিংয়েই ঘটল এক মজার কাণ্ড! নেপথ্যে কলকাতার জনৈক তরুণী।

Advertisement

ওই মহিলা 'জাবরা ফ্যান' জুনেইদকে জানান, "আমি আপনাকে বারবার মেসেজ পাঠাই, কিন্তু আপনি আমাকে কখনও উত্তর দেন না। আমাকে অন্তত এবার একটা উত্তর দিন, প্লিজ!" এতক্ষণ চুপ থাকলেও এবার ছেলের হাত থেকে নিজেই ব্যাটন নিয়ে নেন মিস্টার পারফেকশনিস্ট।

শুক্রবার মুম্বইয়ের বোরিভালির এক মাল্টিপ্লেক্সে 'একদিন'-এর স্পেশাল স্ক্রিনিং চলছিল। যেখানে পুত্র জুনেইদ এবং টিমের বাকিদের নিয়ে উপস্থিত ছিলেন 'ক্যাপ্টেন অফ দ্য শিপ' আমির খান ( Aamir Khan)। সেই প্রদর্শনী চলাকালীনই আচমকা এক তরুণী জুনেইদকে জানান যে তিনি কলকাতা থেকে মুম্বইতে উড়ে এসেছেন শুধু 'একদিন'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির থাকার জন্য। শুধু তাই নয়, আমিরপুত্র যে থিয়েটার করেন, সেখবরও তাঁর ভালোই জানা। জুনেইদ অভিনীত সব নাটকও তাঁর দেখা হয়ে গিয়েছে বলে তিনি জানান। কলকাতার তরুণীর এহেন কথা শুনে ছেলের পাশে দাঁড়িয়ে থাকা আমির খান খানিক বিস্ময়ই প্রকাশ করেন। তবে এরপর মিস্টার পারফেকশনিস্ট যা বললেন, সেই কথোপকথনই আপাতত চর্চার শিরোনামে।

আমির-জুনেইদ। ফাইল ছবি

কলকাতা থেকে উড়ে যাওয়া জুনেইদ খানের ওই মহিলা 'জাবরা ফ্যান' বলেন, "আমি কিন্তু আপনার খুব বড় ভক্ত।" আমাকে চিনতে পারছেন? উত্তরে আমিরপুত্র বলেন, "হ্যাঁ, আপনি তো আমার নাটক দেখতে আসেন।" যা শুনে মুগ্ধ হয়ে আমির খান বলে ওঠেন, "বাহ!" এরপরই ওই ভক্ত জুনেইদকে জানান, "আমি আপনাকে বারবার মেসেজ পাঠাই, কিন্তু আপনি আমাকে কখনও উত্তর দেন না। আমাকে অন্তত এবার একটা উত্তর দিন, প্লিজ!" এতক্ষণ চুপ থাকলেও এবার ছেলের হাত থেকে নিজেই ব্যাটন নিয়ে নেন মিস্টার পারফেকশনিস্ট। জুনেইদ কোনও উত্তর দেওয়ার আগেই আমির খান বলেন, "ও তো আমাকেই মেসেজের কোনও উত্তর দেয় না। আপনাকে আর কী দেবে!" বলিউড অভিনেতার এহেন কথায় দর্শকমহলে ততক্ষণে হাসির রোল পড়ে যায়।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement