shono
Advertisement
Katrina Kaif

৭ মাসের ছেলের হাতে বই ধরালেন ক্যাটরিনা, ঘুরতে গিয়েও ছুটি নেই! 'এত কড়া মা?' প্রশ্ন ভক্তদের

পরিবারই প্রায়োরিটি। বলিউড ছেড়ে স্বামী ভিকি, সন্তান বিহানকে নিয়ে কোথায় গেলেন ক্যাটরিনা কাইফ?
Published By: Sandipta BhanjaPosted: 05:10 PM Jun 01, 2026Updated: 05:10 PM Jun 01, 2026

'বেবি কৌশল' ওরফে বিহানের বয়স মোটে সাত। আর এর মাঝেই একরত্তির হাতে বই তুলে দিয়েছেন মা ক্যাটরিনা কাইফ। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর প্রথমবার বিদেশে ছুটি কাটাতে গিয়েছেন, আর সেখানেই ছেলের সঙ্গে গল্পের বই হাতে মশগুল নায়িকা। সদ্য স্বামী ভিকি কৌশল এবং পুত্র বিহানের সঙ্গে 'কোয়ালিটি টাইম' কাটানোর ঝলক ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। আর সেসব ফ্রেমবন্দি মুহূর্ত দেখেই আহ্লাদে আটখানা ভক্তদের কৌতূহল, 'ক্যাটরিনা কি আদতেই এত কড়া মা?'

Advertisement

খুদেকে নিয়ে কেমন ছুটি কাটছে ভিকি-ক্যাটরিনার?

তারকাদের 'ঘুণ ধরা' দাম্পত্যের ভিড়ে নিঃসন্দেহে বিরল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফ। নিজেদের দাম্পত্যযাপন বরবারই লাইমলাইটের অন্তরালে রাখতে পছন্দ করেন তাঁরা। গত নভেম্বর মাসেই মা-বাবা হিসেবে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সেলেবদম্পতি। সন্তানসুখের পর স্বাভাবিকভাবেই তাঁদের জীবনেও পরিবর্তন এসেছে। তবে বলিউডি লাইমলাইটের আড়ালে এই নতুন ইনিংসের স্বাদ যে ভিকি-ক্যাটরিনা চেটেপুটে উপভোগ করছেন, সেটা অভিনেত্রীর সাম্প্রতিক পোস্টই বলে দেয়। দিন কয়েক আগেই মুম্বই বিমানবন্দরে ছবিশিকারীদের সঙ্গে ছেলে বিহানের পরিচয় করিয়ে ফটো না তোলার আর্জি জানিয়েছিলেন সেলেবদম্পতি। সেদিনই বিদেশে উড়ে যান তাঁরা। খুদেকে নিয়ে কেমন ছুটি কাটছে ভিকি-ক্যাটরিনার? সোমবার সেই ঝলকই তুলে ধরলেন অভিনেত্রী। যেখানে স্বামী-সন্তানের সঙ্গে ক্যাটরিনা তাঁর মে মাস যাপনের মিষ্টি মুহূর্ত ভাগ করে নিয়েছেন।

কখনও 'বার্থডে বয়' ভিকি কৌশলকে পিকনিক মুডে দেখা যাচ্ছে তো কখনও বা আবার স্বামী-স্ত্রীর রোম্যান্টিক মুহূর্ত ধরা পড়েছে ছবিতে। আসলে বাবা হওয়ার পর ভিকির প্রথম জন্মদিন। সেই প্রেক্ষিতেই স্বামীকে নিয়ে সারপ্রাইজ ট্যুরে উড়ে যান ক্যাটরিনা।

ক্যাটরিনার শেয়ার করা ফটো অ্যালবামের পরতে পরতে ফুটে উঠেছে পারিবারিক সব মুহূর্ত। কখনও 'বার্থডে বয়' ভিকি কৌশলকে পিকনিক মুডে দেখা যাচ্ছে তো কখনও বা আবার স্বামী-স্ত্রীর রোম্যান্টিক মুহূর্ত ধরা পড়েছে ছবিতে। আসলে বাবা হওয়ার পর ভিকির প্রথম জন্মদিন। সেই প্রেক্ষিতেই স্বামীকে নিয়ে সারপ্রাইজ ট্যুরে উড়ে যান ক্যাটরিনা। সেখানেই দেখা গেল, মা হওয়ার পর চুলে কাঁচি ছোঁয়াননি নায়িকা। ভিকির তোলা ছবিতে নতুন সেই হেয়ারস্টাইলের ঝলকও দেখালেন তিনি। আরেক ফ্রেমে দেখা গেল, ছোট্ট বিহানের নরম তুলতুলে হাত এবং ক্যাট সুন্দরীর হাতে ধরা 'গজপতি কুলাপতি' নামের বইটি। এহেন ছবি ভাগ করে নিয়ে অভিনেত্রী লিখেছেন, 'মে মাসটা অসাধারণ কাটল!' শুধু তাই নয়, নিজের 'হট চকোলেট' প্রীতির কথা জানিয়ে ক্যাটরিনার মন্তব্য, 'আমি যে শহরেই যাই না কেন, সেরা হট চকোলেটের সন্ধানে থাকি... খুব আনন্দের সাথে বলছি যে, এবারেরটা ছিল আমার খাওয়া এযাবৎকালের সেরা!' যদিও গন্তব্য জানাননি, তবে ক্যাটরিনার বিদেশ ভ্রমণের ঝলক দেখে ততোধিক উচ্ছ্বসিত অনুরাগীরাও।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement