সোনম ওয়াংচুকের সমর্থনে 'টুঁ' শব্দটি না করায় বিগত কয়েক দিন ধরেই নেতিবাচকভাবে চর্চার শিরোনামে আমির খান। যে চরিত্রে অভিনয় করে আসমুদ্রহিমাচলের প্রশংসা কুড়োলেন, বাস্তবের সেই হিরোকেই দুঃসময়ে দূরে ঠেলে দিলেন? এমন কটাক্ষবাণের মুখেও পড়তে হয়েছে অভিনেতাকে! তবে চলতি বিতর্কের আবহে নীরবতা ভেঙেও কার্যত বোমা ফাটিয়েছেন মিস্টার পারফেকশনিস্ট। সোনম ওয়াংচুককে অস্বীকার করে আমির স্পষ্ট জানিয়েছেন, 'থ্রি ইডিয়টস মোটেই ওঁর জীবনের কাহিনি নয়।' এহেন মন্তব্যের জেরে যখন আমির খানকে 'অকৃতজ্ঞ' বলে সমালোচিত হতে হচ্ছে, তখন এমন আবহেই অনশনরত সোনমের পাশে থাকার বার্তা দিয়ে চর্চায় অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও (Kiran Rao)।
বাস্তবের 'র্যাঞ্চো'কে অস্বীকার করায় 'দুমুখো' বলেও কটাক্ষ শুনতে হচ্ছে আমিরকে। এমন আবহেই সোনম ওয়াংচুকের হয়ে সুর চড়ালেন অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। আমিরের তৃতীয় বিয়েতে আসেননি কিরণ। সেবিষয়েও সিনেপাড়াতে ফিসফাসের অন্ত নেই! এবার প্রাক্তন স্বামীর বিপরীতে গিয়ে সোনমের সমর্থনে যা বললেন, সেটাই চর্চার শিরোনামে।
দিল্লির যন্তর মন্তরে অনশনে সোনম ওয়াংচুক।
সদ্য ব্রিটিশ ফিল্ম ইনস্টিটিউটের একটি অনুষ্ঠানে গিয়ে আমির জানিয়েছেন যে, "কয়েকদিন আগে চতুরের (ওমি বৈদ্য) একটা ভিডিও দেখলাম, ও ভুল বলেছে। ছবিটা বানানোর সময়ে পরিচালক রাজকুমার হিরানি বা লেখক অভিজিৎ জোশী জানতেন না সোনমের ব্যাপারে। তবে 'থ্রি ইডিয়টসে'র সঙ্গে সোনমের যোগ থাকুক বা না থাকুক, ওঁর কাজকে সম্মান জানানো উচিত। ওঁর জীবন নিয়ে সকলেই উদ্বিগ্ন। আশা করি, সোনম অনশন তুলে নেবেন।" অভিনেতার এহেন মন্তব্যে স্বাভাবিকভাবেই সমালোচনার ভিড়। বাস্তবের 'ব়্যাঞ্চো'কে অস্বীকার করায় 'দুমুখো' বলেও কটাক্ষ শুনতে হচ্ছে আমিরকে। এমন আবহেই সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) হয়ে সুর চড়ালেন অভিনেতার প্রাক্তন স্ত্রী কিরণ রাও। আমিরের তৃতীয় বিয়েতে আসেননি কিরণ। সেবিষয়েও সিনেপাড়াতে ফিসফাসের অন্ত নেই! এবার প্রাক্তন স্বামীর বিপরীতে গিয়ে সোনমের সমর্থনে যা বললেন, সেটাই চর্চার শিরোনামে।
"ওঁদের অনশন নিয়ে যে নীরবতা দেখতে পাচ্ছি, তা অত্যন্ত বেদনাদায়ক। জনগণের কথা শোনার জন্য ক্ষমতাশীল ব্যক্তিদের আর ঠিক কী কী প্রয়োজন?..."
আমির-কিরণ
নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা ২০ দিন ধরে অনশন করছেন শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুক। রাজনৈতিক সমর্থন না পাওয়ায় ইতিমধ্যেই প্রশ্ন তুলেছে দেশের ওয়াকিবহালমহল। কিরণও সেপ্রসঙ্গ টেনেই সুর চড়ালেন। সাফ জানালেন, "সোনম ওয়াংচুক, অভিজিৎ ডিপকে, সিজেপি এবং যাঁরা আমাদের শিক্ষার্থীদের অধিকারের জন্য প্রতিবাদ করছেন, তাঁদের সবার পাশে রয়েছি আমি। ন্যায়বিচারের জন্য ওদের এই পদক্ষেপকে কুর্নিশ। উদাসীনতা ভেঙে আমাদের প্রত্যেকের কণ্ঠস্বরের গুরুত্ব মনে করিয়ে দেওয়ার জন্য আমরা আপনাদের কাছে ঋণী। এরপরই পরোক্ষভাবে সরকারের সমালোচনা করে কিরণের সংযোজন, "ওঁদের অনশন নিয়ে যে নীরবতা দেখতে পাচ্ছি, তা অত্যন্ত বেদনাদায়ক। জনগণের কথা শোনার জন্য ক্ষমতাশীল ব্যক্তিদের আর ঠিক কী কী প্রয়োজন? ভীষণ অমানবিক। সরকারের কাছে আমার আর্জি, অনশনরত প্রতিবাদীদের কথা শুনুন, ওদের ষন্ত্রণা অনুভব করে এই অচলাবস্থার অবসান ঘটান। কারণ আমজনতার কথা বলার ও শোনার অধিকার রয়েছে।"
