shono
Advertisement
Dev

পুজোর বাকি ৩ মাস, 'দেশু ৭'-এর শুটিংয়ে ব্যস্ততা কেমন? সেট থেকে ঝলক দেখালেন 'ডিরেক্টর' দেব

কতদূর এগোল ছবির কাজ? জানার অপেক্ষায় ভক্তদের যখন চাতক পাখির দশা, তখন সেট থেকে ঝলক দেখালেন 'ডিরেক্টর' দেব। শুক্রবার ছবির সেট থেকেই 'বিগ ফ্রাইডে' চমক দিলেন অভিনেতা-প্রযোজক।
Published By: Sandipta BhanjaPosted: 07:22 PM Jul 17, 2026Updated: 07:22 PM Jul 17, 2026

দেব-শুভশ্রী জুটির সাত নম্বর সিনেমার ঘোষণার পর থেকেই দর্শক, অনুরাগীমহলের উন্মাদনা, কৌতূহলের পারদ তুঙ্গে। পুজোর পর্দায় ব্লকবাস্টার জুটির প্রেম-রোম্যান্স, মান-অভিমান থেকে তুখড় অ্যাকশন দেখার অপেক্ষায় দিন গুনছেন, বললেও অত্যুক্তি হয় না। বাকি আর মাত্র তিন মাস। দশ মাস আগে থেকে অগ্রিম বুকিংয়ের ঘোষণা করলেও দেব-শুভশ্রী এখনও পর্যন্ত নিজেদের সিনেমার আনুষ্ঠানিক নাম প্রকাশ্যে আনেননি। পোশাকিভাবে জুটির সাত নম্বর সিনেমা হিসেবে যদিও 'দেশু ৭' বলেই প্রথম পোস্টার প্রকাশ্যে এনেছেন, তবে ছবির গল্প থেকে চরিত্রদের নিয়ে দর্শকমহলে কৌতূহল উত্তরোত্তর বাড়ছে। কতদূর এগোল ছবির কাজ? জানার অপেক্ষায় ভক্তদের যখন চাতক পাখির দশা, তখন সেট থেকে ঝলক দেখালেন 'ডিরেক্টর' দেব।

Advertisement

আগে যদিও 'খাদান'-সহ নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি একাধিক সিনেমায় 'ছায়া-পরিচালক' হিসেবে সিনেব্যকরণের পাঠ নিয়েছেন, তবে পুরোদস্তুর পরিচালক হিসেবে এই প্রথমবার আত্মপ্রকাশ করতে চলেছেন 'দেশু ৭'-এর সুবাদে। শুক্রবার ছবির সেট থেকেই 'বিগ ফ্রাইডে' চমক দিলেন দেব।

দেব-শুভশ্রী, ছবি- ফেসবুক

আজ্ঞে, অভিনয়, প্রযোজনার পাশাপাশি 'দেশু ৭'-এর পরিচালনার দায়িত্বেও দেব। এই সিনেমা দিয়েই পরিচালক হিসেবে হাতেখড়ি করছেন তিনি। এর আগে যদিও 'খাদান'-সহ নিজস্ব প্রযোজনা সংস্থার ব্যানারে তৈরি একাধিক সিনেমায় 'ছায়া-পরিচালক' হিসেবে সিনেব্যকরণের পাঠ নিয়েছেন, তবে পুরোদস্তুর পরিচালক হিসেবে এই প্রথমবার আত্মপ্রকাশ করতে চলেছেন 'দেশু ৭'-এর সুবাদে। শুক্রবার ছবির সেট থেকেই 'বিগ ফ্রাইডে' চমক দিলেন দেব। এদিন শুটিং থেকে নেপথ্য ক্যামেরার বেশ কয়েকটি ছবি ভাগ করে নিয়েছেন টলিউড সুপারস্টার। সেখানেই ধরা পড়ল 'ডিরেক্টর' দেবের ব্যস্ততা। দেখা গেল পরিচালকের আসনে বসে মাইক হাতে 'অ্যাকশন-কাট' আওড়াতে ব্যস্ত দেব। আর সুপারস্টার পরিচালক-প্রযোজক তথা অভিনেতার এহেন ছোট্ট ঝলকেই সোশাল পাড়ায় শুভেচ্ছার জোয়ার।

"রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ সব থাকছে।"

এই সিনেমার গল্প নিয়ে শুভশ্রী জানিয়েছিলেন, "একটু ঝাল, নুন-মিষ্টি, সবমিলিয়ে মুখরোচক হতে চলেছে আমাদের সাত নম্বর ছবি।" আরেক ধাপ এগিয়ে দেব জানান, "রোম্যান্টিক, অ্যাকশন, থ্রিলার, রিভেঞ্জ সব থাকছে।" সাম্প্রতিক মুক্তিপ্রাপ্ত 'দেশু ৭'-এর পোস্টারেও দেখা গিয়েছে গোলাগুলি, যুদ্ধজর্জর অগ্নিগর্ভ পরিস্থিতিতে একে-অপরকে আগলে রেখেছেন দেব-শুভশ্রী। অভিনেতার কাঁধে বন্দুক। পরনে জামা রক্তাক্ত। অন্যদিকে ভালোবাসার পরশে দেবের দিকে চেয়ে শুভশ্রী। রক্তে ভেজা সাদা সালোয়ার। বিতর্ক, মান-অভিমান পেরিয়ে একযুগ বাদে নস্ট্যালজিয়া উসকে আরও একবার দেব-শুভশ্রী ম্যাজিকের সাক্ষী থাকতে চলেছে বাংলা সিনেমার পর্দা। ছাব্বিশ সালের পুজোর বক্স অফিস মহারণে যে দেশু জুটি ‘তুরুপের তাস’ হতে চলেছে, সেটা ছবি ঘোষণার পর অনুরাগীদের উর্ধ্বমুখী উন্মাদনার পারদেই ইঙ্গিত মিলেছিল।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement