shono
Advertisement

Breaking News

Lawrence Bishnoi Gang

সলমন ঘনিষ্ঠ হওয়াই কাল! এবার গুরু রানধাওয়ার দিল্লির 'আখাড়া'য় গুলি চালাল বিষ্ণোই গ্যাং

সলমন খান ঘনিষ্ঠ হওয়ার মাশুল গুনতে হল শিল্পীকে। খবর, বুধবার রাতে দিল্লিতে গুরু রানধাওয়ার 'আখাড়া'য় হামলা চালায় সংশ্লিষ্ট গ্যাংস্টার। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ফলাও পোস্ট করে সেই হামলার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং।
Published By: Sandipta BhanjaPosted: 11:23 AM Jun 11, 2026Updated: 12:52 PM Jun 11, 2026

ফিল্ম ইন্ডাস্ট্রিতে রীতিমতো ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi Gang)! বছর দুয়েক ধরেই গ্যাংস্টার দৌড়াত্ম্যে মুম্বইয়ের সেলেব পাড়ায় আতঙ্কের আবহ। ঠিক যেন নয়ের দশকের ছায়া! কখনও সলমন খান, কখনও রোহিত শেট্টির বাড়িতে হামলা, আবার কখনও বা দেশের গণ্ডি পেরিয়ে কপিল শর্মার কানাডার ক্যাফেতে গুলি চালিয়ে বুক ঠুকে দায় স্বীকার করে নিয়েছে এই কুখ্যাত গ্যাস্টার গোষ্ঠী। এবার বিষ্ণোইদের টার্গেটে পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়া।

Advertisement

'ভাইজানের সঙ্গে এখনই দূরত্ব না বাড়ালে ভবিষ্যতে আরও বড় হামলার মুখে পড়তে হবে।...'

সলমন খান ঘনিষ্ঠ হওয়ার মাশুল গুনতে হল শিল্পীকে। খবর, বুধবার রাতে দিল্লিতে গুরু রানধাওয়ার 'আখাড়া'য় হামলা চালায় সংশ্লিষ্ট গ্যাংস্টার। ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ফলাও পোস্ট করে সেই হামলার দায় স্বীকার করে নিয়েছে বিষ্ণোই গ্যাং। জানা গিয়েছে, '২৪এইচএস ফিটনেস' নামে ওই ব্যায়ামাগার আদতে গুরু রানধাওয়ার মালিকানাধীন একটি ফ্র্যাঞ্চাইজি। যা কিনা দিল্লির পশ্চিম বিহার এলাকায় অবস্থিত। বুধরাতে সেখানেই কয়েক রাউন্ড গুলি চালায় এই নিষিদ্ধ গোষ্ঠী। বিষ্ণোই গ্যাংয়ের অন্যতম সদস্য অনিল পণ্ডিত সোশাল মিডিয়ার পোস্টে দাবি করেছেন, 'গুরু রানধাওয়াকে সতর্ক করার জন্যই দিল্লির '২৪এইচএস ফিটনেস' জিমে হামলা চালানো হয়েছে। কারণ উনি দিন দিন অভিনেতা সলমন খানের অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে উঠছেন।' ওই পোস্টে এও দাবি করা হয় যে, 'ভাইজানের সঙ্গে এখনই দূরত্ব না বাড়ালে ভবিষ্যতে আরও বড় হামলার মুখে পড়তে হবে।'

বিষ্ণোইদের টার্গেটে পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়া।

রাতবিরেতে জনপ্রিয় সেলিব্রিটির জিমে গুলি চালানোর খবর পেয়েই দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, বাইকে চড়ে আসা মুখ ঢাকা দুই ব্যক্তি গায়কের জিম লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়।

এদিকে রাতবিরেতে জনপ্রিয় সেলিব্রিটির জিমে গুলি চালানোর খবর পেয়েই দিল্লি পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছয় এবং তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, বাইকে চড়ে আসা মুখ ঢাকা দুই ব্যক্তি গায়কের জিম লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। আপাতত পুলিশ ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে এবং ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে। এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি। দিল্লি পুলিশের তথ্য অনুযায়ী, গুরু রানধাওয়ার '২৪এইচএস ফিটনেস' ফ্র্যাঞ্চাইজির অংশ হিসেবে এই জিমটি চালাতেন দিল্লির এক বাসিন্দা। সংশ্লিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য জিমের মালিককে তলব করা হয়েছে পুলিশের তরফে। ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এবং হামলার নেপথ্যের মূল উদ্দেশ্য জানতে তদন্ত চালিয়ে যাচ্ছে দিল্লি পুলিশ।

প্রসঙ্গত, কৃষ্ণসার হরিণ হত্যা মামলার পর থেকেই বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমন খান। একাধিকবার বলিউডের ভাইজানকে খুনের হুমকি দিয়ে খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই। বছর দুই আগে থেকে সেই উপদ্রব আরও বেড়েছে, বললেও অত্যুক্তি হয় না! চব্বিশ সালের এপ্রিল মাসে ভোররাতে ভাইজানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানো, বিদেশে সলমনের বন্ধু-গায়কের বাড়িতে হামলা, তার পর চব্বিশ সালের দশেরায় সলমন ঘনিষ্ঠ বাবা সিদ্দিকির খুন! একের পর এক ঘটনা ঘটিয়ে ভাইজানকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বিষ্ণোই গ্যাং। এবার গুরু রানধাওয়ার আখাড়ায় হামলা চালিয়ে ফের সলমনকে হুমকি কুখ্যাত গ্যাংস্টারের।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement