shono
Advertisement
Actress Sowmya

'মেয়ের মতো' বলে লাগাতার ধর্ষণ! পরিচালকের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী

অভিনেত্রীর দাবি, ১৮ বছর বয়সে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে।
Published By: Suparna MajumderPosted: 03:47 PM Sep 06, 2024Updated: 05:00 PM Sep 06, 2024

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হেমা কমিটির রিপোর্টকে কেন্দ্র করে তোলপাড় মালয়ালম চলচ্চিত্র জগৎ। এবার বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সোমিয়া। মালয়ালম ও তামিল চলচ্চিত্র জগতের পরিচিত মুখ তিনি। নয়ের দশকের একাধিক সিনেমার অঙ্গ ছিলেন। অভিনেত্রীর অভিযোগ, কেরিয়ারের শুরুতে এক পরিচালক তাঁকে 'মেয়ের মতো' বলে লাগাতার ধর্ষণ করেছেন।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজের এই অভিযোগের কথা জানান সোমিয়া (Sowmya)। অভিনেত্রীর দাবি, ১৮ বছর বয়সে তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। কলেজে থিয়েটার করতেন। সেই সূত্রে প্রথমবার সিনেমায় অভিনয়ের সুযোগ পান সোমিয়া। তাঁর বাড়ির কাছেই অভিনেত্রী রেবতী থাকতেন। রেবতীর ফ্যান ছিলেন সোমিয়া। ফলে গ্ল্যামার দুনিয়া নিয়ে তাঁর স্বপ্নের শেষ ছিল না।

অভিনেত্রী জানান, তাঁর পরিবারের সিনেমা জগত সম্পর্কে কোনও ধারণা ছিল না। এমন পরিস্থিতিতে ওই পরিচালক ও তাঁর স্ত্রী অভিনেত্রীর গ্রুমিংয়ের দায়িত্ব নেন। সিনেমার নির্দেশক হিসেবে পরিচালকের স্ত্রীর নাম লেখা হয়েছিল। কিন্তু আসলে পরিচালনা করছিলেন ওই ব্যক্তি। অভিনেত্রীকে তাঁদের বাড়িতে গ্রুমিংয়ের জন্য যেতে হত। প্রথমে পরিচালক অত্যন্ত রাগী ভাব বজায় রাখতেন। কিন্তু একদিন স্ত্রী না থাকার সুযোগ নিয়ে চুম্বন করেন।

অভিনেত্রীর দাবি, এই ঘটনায় তিনি প্রচণ্ড ভয় পেয়ে গিয়েছিলেন। লজ্জায় কুঁকড়ে গিয়েছিলেন তিনি। কিছু বলে উঠতে পারেননি। পরিচালক তাঁকে 'মেয়ের মতো' বলতেন। অভিনেত্রী (Actress) ভেবেছিলেন, তাঁর দিকেই হয়তো কোনও সমস্যা রয়েছে। এদিকে পরিচালকের সাহস দিনের পর দিন বাড়তে থাকে। সোমিয়ার, অভিযোগ, তাঁকে বারবার ধর্ষণ করা হয়। কয়েক মাস ধরে এমনটা চলতে থাকে। তিনি ভয়ে কাউকে কিছু বলে উঠতে পারেননি। কে সেই পরিচালক? তাঁর নাম কী? এখনই প্রকাশ করতে নারাজ সোমিয়া। হেমা কমিটির রিপোর্ট প্রকাশ্যে আসার পর মালয়ালম চলচ্চিত্র জগতের যৌন হেনস্তা অভিযোগগুলো খতিয়ে দেখার জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। সেখানে অভিযুক্ত নাম জানাবেন বলেই নাকি জানিয়েছেন অভিনেত্রী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
  • বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সোমিয়া। মালয়ালম ও তামিল চলচ্চিত্র জগতের পরিচিত মুখ তিনি।
  • বিস্ফোরক অভিযোগ আনলেন অভিনেত্রী সোমিয়া। মালয়ালম ও তামিল চলচ্চিত্র জগতের পরিচিত মুখ তিনি।
Advertisement