'ঘরভাঙানি' দিশা পাটানি! সূরজ নাম্বিয়ারের সঙ্গে বং ডিভা মৌনী রায়ের চার বছরের দাম্পত্য ভাঙতেই চরম কটাক্ষের শিকার বলিউডের 'বম্ব সেল'। নেটভুবনের দাবি, দিশার সঙ্গে মৌনীর সম্পর্ক শুধু বন্ধুত্বের নয়। 'বেস্ট ফ্রেন্ড'-এর অন্তরালে বলিউডের এই দুই সুন্দরী নাকি সমকামী। সূরজের সঙ্গে সম্পর্কে ইতি টানতেই 'মৌনী বদনাম হুই'! নেটভুবনে যখন সমালোচনার ঝড় সেই সময় একটি পোস্টের মাধ্যমে সূরজ 'সমকামী' গুঞ্জনের সত্যতা উড়িয়ে দিয়েছিলেন। দিশা-মৌনীর বন্ধুত্বকে সম্মান জানিয়ে দাবি করেছিলেন, মৌনীর সঙ্গে বিচ্ছেদ তাঁদের ব্যক্তিগত সিদ্ধান্ত। অযথা কোনও তৃতীয় ব্যক্তির দিকে অভিযোগের আঙুল তোলা অন্যায়।
গত ১৪ মে যৌথ বিবৃতি জারি করে বিবাহবিচ্ছেদ ঘোষণা করেছিলেন প্রাক্তন তারকা দম্পতি। তারপরই চর্চার কেন্দ্রে দিশা-মৌনীর সম্পর্ক। মাঝে কেটে গিয়েছে অনেকগুলো দিন। এযাবৎকাল তাঁর জীবনে ঘটে যাওয়া ঘটনা নিয়ে প্রকাশ্যে কোনও কথা বলেননি মৌনী। সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রথমবার
'সমকামী কাপল' তরজা নিয়ে নীরবতা ভাঙলেন অভিনেত্রী।
মৌনীর অকপট স্বীকারোক্তি, "আমার যে ক'জন মহিলা বন্ধু (বান্ধবী) প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।জীবনে কঠিন সময়ে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমন বান্ধবী থাকা পরম সৌভাগ্যের। তাই আমার কাছে আমার বান্ধবীরা সবসময়ই প্রাধান্য পায়।"
দিশা-মৌনী
তাঁকে ঘিরে যে চর্চা চলছে সেই বিষয়ে ওয়াকিবহাল হওয়া সত্ত্বেও কেন নিজের পক্ষে সাফাই দেননি? বলিউডের অন্দরে দিশা পাটানি- মৌনী রায়ের সম্পর্ক নিয়ে এত জোলঘোলা সত্ত্বেও কেন মুখে কুলুপ এঁটেছিলেন? আলাপচারিতায় এসব প্রশ্নের সম্মুখীন হয়েছেন। বিচ্ছেদের পর কঠিন সময়ের কথা স্মরণ করে মৌনী জানান, প্রকৃত বন্ধু ছিল বলেই যন্ত্রণা থেকে মুক্তি পেয়েছেন।
দুই সুন্দরীর বন্ধুত্ব
যৌন অভিরুচি নিয়ে কাঁটাছেড়ার মাঝে হেঁয়ালি করে বলেন, "ওহ, আমি তো সমকামী! আসলে অনেকে অনকে কথাই বলেন। কিন্তু, আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি যে আমার একজন প্রকৃত বন্ধু আছে। যে কঠিন সময় আমার যন্ত্রণায় মলম লাগাতে এগিয়ে আসে। যে কোনও পরিস্থিতিতে র্আমি তাঁর সমর্থন পাই। সবসময় আমাকে আগলে রাখে। আমার যে ক'জন মহিলা বন্ধু (বান্ধবী) প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।জীবনে কঠিন সময়ে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমন বান্ধবী থাকা পরম সৌভাগ্যের। তাই আমার কাছে আমার বান্ধবীরা সবসময়ই প্রাধান্য পায়।"
