shono
Advertisement

Breaking News

Disha Mouni

'সমকামী' চর্চায় ছাই দিয়ে 'বান্ধবী'র সঙ্গে হুল্লোড়, দিশার জন্মদিনে পার্টি মুডে মৌনী

দিশা পাটানি আর মৌনী রায়ের সম্পর্ক নিছক বন্ধুত্ব নাকি সেই বন্ধুত্বের আড়ালে 'সমকামী' বলিউডের এই দুই সুন্দরী? চর্চার মাঝেই 'বান্ধবী' দিশার জন্মদিন উদযাপনে মজে বঙ্গতনয়া।
Published By: Kasturi KunduPosted: 03:43 PM Jun 14, 2026Updated: 03:43 PM Jun 14, 2026

ইন্ডাস্ট্রির অন্দরে সহকর্মীরা শুধুই প্রতিযোগী নয়, কখনও তাঁদের মধ্যে গড়ে ওঠে বন্ধুত্বপূর্ণ সম্পর্কও। দিশা পাটানি আর মৌনী রায়ের বন্ধুত্ব নিয়েও নেটভুবনে কম কাটাছেঁড়া হয়নি। সূরজ নাম্বিয়ারের সঙ্গে মৌনীর বিবাহবিচ্ছেদ ঘোষণার পরই 'ঘরভাঙানি' কটাক্ষে বিদ্ধ হয়েছেন দিশা। জুটেছে 'সমকামী কাপল' অপবাদও। যদিও সূরজ নাম্বিয়ার এধরনের মন্তব্যের কড়া বিরোধীতা করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে 'সমকামী' তকমা ফুৎকারে উড়িয়ে মৌনী দৃপ্ত কণ্ঠে জানিয়েছেন, তাঁর জীবনে বন্ধুত্বের একটা বিশেষ ভূমিকা রয়েছে। কঠিন সময়ে তাঁরাই সাহায্যের হাত বাড়িয়ে দেন। তাই অযাচিত চর্চা নিয়ে বিন্দুমাত্র বিচলিত নন মৌনী। তাই বিতর্ককে বুড়ো আঙুল দেখিয়ে 'প্রিয় বান্ধবী' দিশার জন্মদিন উদযাপনে মেতেছেন।

Advertisement

পার্টি মুডের রঙিন মুহূর্ত সোশাল মিডিয়ায় ভাগও করে নিয়েছেন বঙ্গললনা। বিভিন্ন সময় ছুটির মুডে রংমিলান্তি পোশাকে অন্তরঙ্গ মুহূর্তে নজর কাড়েন দুই সুন্দরী। সেসব ছবি ভিডিও ঘিরেই জল্পনার সূত্রপাত তা বলাই বাহুল্য। জন্মদিন পার্টিতেও সেই চেনা ছন্দেই দেখা মিলল দুজনের। ইনস্টা স্টোরিতে মৌনীর শেয়ার করা ভিডিওতে স্পষ্ট কোনও বিতর্ক, চর্চা তাঁদের বন্ধুত্বকে প্রভাবিত করতে পারেনি। দিশার জন্মদিন উদযাপনের আনন্দে সামিল হয়েছিলেন কৃষ্ণা শ্রফ, গায়ক স্টেবিন বেন সহ অভিনেত্রীর কিছু কাছের বন্ধুবান্ধব।

হইহুল্লোড় করে কেক কেক কাটার মুহূর্তের ঝলকও শেয়ার করেছেন মৌনী। বুদ্ধিজীবীদের একাঁশের অনুমান সমালোচকদের উপেক্ষা করার এক নিখুঁত 'অস্ত্র'। সেলিব্রিটিরা সাধারণত কোনও বিতর্কে জড়ালে তাঁরা নিজেদের গুটিয়ে নেন। কিন্তু, দিশা-মৌনী স্রোতের বিপরীতে হেঁটে জীবনকে উপভোগ করছেন।

বিতর্ক উড়িয়ে আনন্দের মুডে

যৌন অভিরুচি নিয়ে কাঁটাছেড়ার মাঝে এক সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় হেঁয়ালি করে মৌনী বলেন, “ওহ, আমি তো সমকামী! আসলে অনেকে অনকে কথাই বলেন। কিন্তু, আমি নিজেকে খুবই ভাগ্যবতী মনে করি যে আমার একজন প্রকৃত বন্ধু আছে। যে কঠিন সময় আমার যন্ত্রণায় মলম লাগাতে এগিয়ে আসে।"

জন্মদিন উদযাপন

আরও যোগ করেন, "যে কোনও পরিস্থিতিতে র্আমি তাঁর সমর্থন পাই। সবসময় আমাকে আগলে রাখে। আমার যে ক’জন মহিলা বন্ধু (বান্ধবী) প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।জীবনে কঠিন সময়ে তাঁরা সাহায্যের হাত বাড়িয়ে দেয়। এমন বান্ধবী থাকা পরম সৌভাগ্যের। তাই আমার কাছে আমার বান্ধবীরা সবসময়ই প্রাধান্য পায়।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement