shono
Advertisement
Hanuman Ansh

জুতো খুলেই আসনে, 'হনুমান অংশ' দেখলেন মুসলিম দর্শক, নিম করোলি বাবার মাহাত্ম্যে 'রাজনীতিমুক্ত ভারত'!

নিম করোলি বাবার মাহাত্ম্যে 'হনুমান অংশ'-এর প্রেক্ষাগৃহে বিরল দৃশ্য! ভাইরাল সেই বিশেষ মুহূর্ত।
Published By: Kasturi KunduPosted: 06:14 PM Sep 03, 2026Updated: 06:40 PM Sep 03, 2026

ছব্বিশ সালে একাধিক বিগ বাজেট সিনেমার ভিড়ে বক্স অফিসে সাড়া ফেলে দিয়েছে আধ্যাত্মিক সিনেমা 'হনুমান অংশ' (Hanuman Ansh)। সিনেমার বাজেট মোটে ২ কোটি। আর মুক্তির কয়েক দিনেই ৪৬ কোটি টাকা আয় করে ফেলেছে ছবিটি। ভক্তরা বলছেন, নিম করোলি বাবার মাহাত্ম্য ছাড়া এ অসম্ভব! 'হনুমান অংশ' মূলত আধ্যাত্মিকগুরু নিম করোলি বাবার জীবন-দর্শনকে কেন্দ্র করে তৈরি। ছবির গল্পে উঠে এসেছে লক্ষ্মণ দাসের জীবন। কীভাবে তাঁর আধ্যাত্মিক সফর পরবর্তীকালে তাঁকে 'নিম করোলি বাবা' করে তোলে। প্রেক্ষাগৃহে এই ছবি দেখলেন এক মুসলিম দর্শক। হিন্দুধর্মের আধ্যাত্মিকগুরু নিম করোলি বাবার প্রতি শ্রদ্ধা জানাতে খুলে রেখেছিলেন পদযুগল।

Advertisement

এক মুসলিম দর্শকের এই ভক্তি-শ্রদ্ধা সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। তাঁর পরনে ছিল সাদা কুর্তা-পায়জামা ও সাদা টুপি। গভীর মনোযোগ সহকারে সিনেমা দেখছিলেন ওই ব্যক্তি। কেউ তাঁর ভিডিও করছেন এটা বুঝতে পেরেও তাঁর চোখে মুখে কোনওরকম অস্বস্তি দেখা যায়নি। এক মুসলিম দর্শকের 'হনুমান অংশ'-এর মতো সিনেমা দেখা, তাও আবার জুতো খুলে ভক্তিভরে, এ যেন এক বিরল দৃশ্য!

ভিডিওটি সোশাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনদের মধ্যে কেউ লিখেছেন, 'রাজনীতিমুক্ত ভারত।' কেউ আবার সংশ্লিষ্ট ব্যক্তির প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেছেন, 'দশকের পর দশক রাজনৈতিক মেরুকরণের মাধ্যমে তাঁর মনকে বিষিয়ে তুলতে তারা ব্যর্থ হয়েছে।' নিম করোলি বাবার জীবন অবলম্বনে তৈরি 'হনুমান অংশ' যখন টক অফ দ্য টাউন তখন এই ভিডিও আলোচনায় নতুন মাত্রা যোগ করেছে। ভারতীয় সিনেদর্শকের জন্য এই সিনেমা 'মাস্ট ওয়াচে'র তালিকায় রেখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউত।

সাংসদ-অভিনেত্রীর মন্তব্য, 'এই ছবি সৎসঙ্গ। নিম করোলি বাবার কী সুন্দর গল্প। থেরাপি ছেড়ে ছবিটা দেখুন।' এই ছবিতে অভিনয় করে ভারতীয় সিনেদুনিয়ার 'সুপারহিরো' হয়ে উঠেছেন শোবিনও সত্য। টানা ৫ ঘণ্টা ধরে চলে তাঁর অডিশন। এরপর বাকিটা ইতিহাস। মঙ্গলবার মুক্তির ২৬তম দিনে 'হনুমান অংশ' বিগবাজেট 'টক্সিক'কেও দৈনিক আয়ের নিরিখে পেছনে ফেলে দিয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement