সাহিত্যেপ্রমী বাঙালিদের বোধোদয়ের আঁতুরঘর থেকেই গোয়েন্দা, রহস্যপ্রীতি। তাই মগজাস্ত্রের জড়িপ নিতে গোয়েন্দাপ্রেমী দর্শকদের কৌতূহলী মন স্বাভাবিকভাবেই উদ্বেগ-উৎকণ্ঠায় থাকে। নন্দিতা রায়, শিবপ্রসাদের হাত ধরে শহরে আবারও এক নতুন গোয়েন্দা। তিনি 'ফুল পিসি'। বাংলা সিনেমার এই 'হিট' পরিচালকজুটি বরাবরই সিনেমার সঙ্গে আস্ত মনস্তত্ত্বের পাঠ দিতে সিদ্ধহস্ত। এবার নারীদিবসের প্রাক্কালে 'ফুল পিসি ও এডওয়ার্ড'-এর প্রমিলা বাহিনীর সঙ্গে পরিচয় করালেন নন্দিতা-শিবপ্রসাদ। শনিবার প্রকাশ্যে এল ছবির পোস্টার।
‘শুভ মহরৎ’-এ ঋতুপর্ণ ঘোষ দেখিয়েছিলেন মধ্যবিত্ত ‘রাঙাপিসি’র গোয়েন্দাগিরি। তারপর অরিন্দম শীল নিয়ে এলেন সুচিত্রা ভট্টাচার্যের ‘মিতিন মাসি’কে। এবার ময়দানে অবতরণ করতে চলেছেন চেনা-পরিচিত গোয়েন্দা ছকে না পড়া 'ফুল পিসি' সোহিনী সেনগুপ্ত। সাদামাটা শাড়ি। গায়ে শাল। চোখে মোটা ফ্রেমের চশমা। সোহিনীর 'ফুল পিসি' লুক স্বাভাবিকভাবেই কৌতূহলের পারদ চড়াল।
পরিচালকজুটির কথায়, "খুঁতগুলোই গল্প। ভুলগুলোই পথ। এগিয়ে চলুক নারীরা। এটাই শপথ। টিম ফুল পিসি ও এডওয়ার্ডের তরফ থেকে নারী দিবসের অগ্রিম শুভেচ্ছা।" ‘শুভ মহরৎ’-এ ঋতুপর্ণ ঘোষ দেখিয়েছিলেন মধ্যবিত্ত ‘রাঙাপিসি’র গোয়েন্দাগিরি। তারপর অরিন্দম শীল নিয়ে এলেন সুচিত্রা ভট্টাচার্যের ‘মিতিন মাসি’কে। এবার ময়দানে অবতরণ করতে চলেছেন চেনা-পরিচিত গোয়েন্দা ছকে না পড়া 'ফুল পিসি' সোহিনী সেনগুপ্ত। সাদামাটা শাড়ি। গায়ে শাল। চোখে মোটা ফ্রেমের চশমা। সোহিনীর 'ফুল পিসি' লুক স্বাভাবিকভাবেই কৌতূহলের পারদ চড়াল। কারণ মারকাটারি অ্যাকশন ছাড়াও প্রতিপক্ষকে কীভাবে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে ধরাশায়ী করা যায়, রহস্য রোমাঞ্চের মোড়কে কৌতুকরসে সে গল্পই ফুটিয়ে তুলবেন নন্দিতা-শিবপ্রসাদ।
প্রকাশ্যে 'ফুল পিসি ও এডওয়ার্ড'-এর পোস্টার।
উল্লেখ্য, আগেই জানা গিয়েছিল যে, 'ফুল পিসি ও এডওয়ার্ড'-এর প্রমিলা বাহিনীর তালিকায় সোহিনীর পাশাপাশি রয়েছেন অনন্যা চট্টোপাধ্যায়, রাইমা সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায় এবং শ্যামৌপ্তি মুদলি রয়েছেন। এবার তাঁদের সিনেমার লুকও প্রকাশ্যে এল। জমিদার পরিবারের গিন্নি 'অদিতি', 'রাজলক্ষ্মী' লুকে দেখা গেল রাইমা, কনীনিকাকে। নবপরিণীতা 'বিনিতা' লুকে শ্যামৌপ্তি। অন্যদিকে অনন্যার চরিত্রে যে বড় টুইস্ট রয়েছে। সেটা তাঁর 'পুতুল বাই' লুকেই ইঙ্গিত মিলল। আর পরিবারের গুরুজন হিসেবে হাসি দেবীর ভূমিকায় নজর কাড়লেন অনামিকা সাহা।
"নন্দিতাদি (রায়) মায়ের মতোই সকলকে আগলে রাখেন। আর শিবুর (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) সঙ্গে কাজ করা দারুণ মজার। আমরা কাজের ফাঁকেও এত হাসাহাসি করেছি। ওরা সময় ধরে ভীষণ সিস্টেমেটিক্যালি কাজ করেন। নির্ধারিত সময়ে সেটে কাজ হয়। শুটিং, আড্ডা, গসিপ... মনেই হয়নি বাড়ি থেকে দূরে রয়েছি।" - রাইমা
নারীদিবসে সিনেমার পয়লা পোস্টার প্রকাশ্যে এনে নারীদের নির্ভীক লড়াইকে কুর্নিশ জানাল টিম 'ফুল পিসি ও এডওয়ার্ড'। সেই প্রেক্ষিতেই প্রথমবার উইন্ডোজের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা করে নিলেন রাইমা সেন। অভিনেত্রী বলছেন, "সব নারীদের স্বপ্নপূরণ হোক, নারীদিবসে একটাই কামনা। বিশেষ করে যাঁরা স্বপ্রতিষ্ঠিত, তাঁদের সকলকে কুর্নিশ। মেয়েরাই সফল নারীদিবসের কাহিনি লিখবে।" নন্দিতা-শিবপ্রসাদের সঙ্গে প্রথম কাজের অভিজ্ঞতা কেমন? রাইমার মন্তব্য, "অসাধারণ। নন্দিতাদি (রায়) মায়ের মতোই সকলকে আগলে রাখেন। আর শিবুর (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) সঙ্গে কাজ করা দারুণ মজার। আমরা কাজের ফাঁকেও এত হাসাহাসি করেছি। ওরা সময় ধরে ভীষণ সিস্টেমেটিক্যালি কাজ করেন। নির্ধারিত সময়ে সেটে কাজ হয়। যথা শিডিউলে শুটিং শেষ করা। সবমিলিয়ে নন্দিতাদি আর শিবুর সঙ্গে কাজ করার অভিজ্ঞতা ভীষণ আরামদায়ক। সেটে সকলের সঙ্গে ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে ক'দিনে। শুটিং, আড্ডা, গসিপ... মনেই হয়নি বাড়ি থেকে দূরে রয়েছি।"
