shono
Advertisement
Nushrratt Bharuccha

আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার?

আনন্দের বর্হিপ্রকাশের জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরুর জয়ের পর একটি ভিডিও শেয়ার করেন নুসরত। যেখানে ব্যাকগ্রাউন্ডের অস্বস্তিকর শব্দ ঘিরে নেটভুবনে সমালোচনার ঝড়। নীরবতা ভেঙে বিস্ফোরক অভিনেত্রী।
Published By: Kasturi KunduPosted: 03:33 PM Jun 04, 2026Updated: 05:40 PM Jun 04, 2026

রুপোলি পর্দার তারকাদের জীবন থাকে আতসকাচের নীচে। তাঁদের জীবনের খুটিনাটি বিষয় থেকে ভুলভ্রান্তি সবই হয়ে ওঠে পেজ থ্রির হট কেক। সম্প্রতি সেরকমই এক ঘটনার ভুক্তভোগী বলি অভিনেত্রী নুসরত বারুচা (Nushrratt Bharuccha)। গত ৩১ মে আইপিএলে আরসিবির ঐতিহাসিক জয়ের পর সমাজমাধ্যমে আলোচনার কেন্দ্র নুসরতের একটি ভিডিও। জয়ের আনন্দের বর্হিপ্রকাশের জন্য ইনস্টাগ্রাম স্টোরিতে রয়্যাল চ্যালেঞ্চার্স বেঙ্গালুরুর জয়ের পর একটি ভিডিও শেয়ার করেন। যেখানে ব্যাকগ্রাউন্ডের অস্বস্তিকর শব্দ ঘিরে নেটভুবনে সমালোচনার ঝড়।

Advertisement

বিগত তিনদিন সেই ভিডিওর পিছন থেকে ভেসে আসা আওয়াজ নিয়ে নানামহলে তরজা একেবারে তুঙ্গে তা বললে অত্যুক্তি হবে না। ভিডিওতে আরসিবির জয়ের মুহূর্ত থেকে বেশি নজর কেড়েছে 'ব্যাকগ্রাউন্ড মিউজিক'। বিতর্কের মুখে সোশাল মিডিয়া থেকে পোস্টটি সরিয়ে নিজের পক্ষে সাফাই দিয়েছেন নুসরত। পালটা পোস্টে ক্ষোভ উগরে দিয়ে প্রমাণসহত জানিয়েছেন, ভিডিওতে শোনা শব্দটি আসলে তাঁর ঘরে থাকা একটি কুকুরছানার। অনেকেই সেই আওয়াজের ভুল ব্যাখ্যা করছে বলে দাবি অভিনেত্রীর।

প্রসঙ্গত, সাম্প্রতিক অতীতেও বিতর্কে জড়িয়েছিলেন নুসরত বারুচা। উজ্জয়িনীর মহাকাল জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন অভিনেত্রী। কপালে চন্দনের তিলক দিয়ে পবিত্র ভষ্ম আরতিতে অংশ নিতেই ধেয়ে এসেছিল কটাক্ষ।সোশাল পাড়ায় আধ্যাত্মিক মুহূ্র্তের ছবি পোস্ট করতেই মহাবিপাকে পড়েছিলেন নুসরত! মৌলবীরা প্রশ্ন তুলেছিলেন, ‘মুসলিম হয়েও কেন মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়েছেন?’ তবে এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, “মন্দির, মসজিদ বা গির্জা যেখানেই হোক না কেন, উপাসনালয়ে শান্তি খুঁজে পাওয়ায় আমি বিশ্বাসী। আমার কাছে, আমার বিশ্বাসই শেষ কথা।”

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement