shono
Advertisement
R Madhavan

নিট কেলেঙ্কারির পরও ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে করমর্দন মাধবনের, তুমুল কটাক্ষ 'পদ্মশ্রী' অভিনেতাকে

ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্কের পারদ চড়ছে সেই সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর.মাধবন। ফলস্বরুপ তুমুল কটাক্ষের শিকার অভিনেতা।
Published By: Kasturi KunduPosted: 09:33 AM Jun 25, 2026Updated: 12:37 PM Jun 25, 2026

নিট পরীক্ষা বাতিল এবং পুনরায় পরীক্ষা, এই ঘোষণার পর বহু শিক্ষার্থীর মানসিক চাপ বৃদ্ধি পেয়েছে। পরীক্ষার অনিশ্চয়তা, শিক্ষাগত চাপ এবং আর্থিক উদ্বেগের কারণে দেশের বিভিন্ন প্রান্তের বহু শিক্ষার্থী ও তাঁদের পরিবার গভীর সংকটের মুখোমুখি হয়েছেন! পরপর দু’বছর নিট প্রশ্নপত্র ফাঁসের কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও তুলেছে কংগ্রেস-সহ বিরোধী দলগুলি। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীয় বিরোধীতায় সরব নবনির্মিত ককরোচ পার্টিও। ধর্মেন্দ্র প্রধানকে ঘিরে দেশজুড়ে যখন বিতর্কের পারদ চড়ছে সেই সময় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর.মাধবন (R Madhavan)।

Advertisement

অতঃপর সমালোচকদের নিশানায় 'ধুরন্ধর' অভিনেতা। সমাজমাধ্যমে কটাক্ষের বাণে বিদ্ধ মাধবন। ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে সাক্ষাৎয়ের নেপথ্যে কোন কারণ? ২৩ জুন, মঙ্গলবার রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার গ্রহণের জন্য উপস্থিত ছিলেন মাধবন। ভারতীয় চলচ্চিত্রে তাঁর অসাধারণ ও বহুমুখী অবদানের জন্য ভারতের চতুর্থ সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই সম্মান গ্রহণ করেন অভিনেতা। অনুষ্ঠান শেষে মাধবন সেখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও।

পদ্মশ্রী মাধবন

তাঁর সঙ্গে হাসিমুখে করমর্দন করেন আর.মাধবন। সেই ছবি ধর্মেন্দ্র তাঁর এক্স হ্যান্ডলে শেয়ার করতেই ক্ষোভে ফুঁসছে নেটভুবন। মাধবনের সঙ্গে সেই বিশেষ শেয়ার করে শিক্ষামন্ত্রী লিখেছেন, 'পদ্ম পুরস্কারপ্রাপ্তদের সম্মানে মাননীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজির আয়োজিত নৈশভোজে অভিনেতা আর. মাধবনের সঙ্গে সাক্ষাৎ করে ভালো লাগল। পদ্মশ্রী সম্মানে ভূষিত হওয়ার জন্য তাঁকে অভিনন্দন জানাই। ওঁর প্রতিভা, বিনয় এবং উৎকর্ষের প্রতি অঙ্গীকার প্রজন্মের পর প্রজন্ম মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার পাত্র করেছে।'

কটাক্ষের শিকার মাধবন

সোশাল মিডিয়ায় এই ছবি ভাইরাল হতেই কটাক্ষের শিকার ধর্মেন্দ্র প্রধান। একাংশের খোঁচা, পদত্যাগের পরবর্তে অভিনেতাদের সঙ্গে ছবি তুলছেন! এক নেটিজেনের হেঁয়ালি, 'মনে হচ্ছে মাধবনকে এমন একটি সিনেমা বানানোর অনুরোধ করছেন। যেখানে দেখানো হবে কীভাবে আইএসআইএস নিটের সার্ভার হ্যাক করে প্রশ্নপত্র ফাঁস করেছিল। তারপর শিক্ষা মন্ত্রক বীরত্বের সঙ্গে পরীক্ষা বাতিল করে পরিস্থিতি সামলায়।'

নেটপাড়ার অপর এক সদস্য মাধবনের উদ্দেশে বলেন, 'একটু লজ্জা থাকা উচিত।' 'থ্রি ইডিয়টস' প্রসঙ্গ টেনে এক ব্যক্তির বক্তব্য, 'আপনার কেরিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ছবি ছিল থ্রি ইডিয়টস। যেখানে তরুণ প্রজন্মের স্বপ্ন ও শিক্ষাব্যবস্থার কথা বলেছিল। আর আজ আপনি এমন একজন ব্যক্তির সঙ্গে মেলামেশা করছেন যিনি তরুণদের স্বপ্ন ভেঙে দিচ্ছেন বলে অভিযোগ। এটা অত্যন্ত দুঃখজনক।'

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement