গোমাংস বিতর্কের মাস ঘুরতেই নতুন করে চর্চায় সায়ক চক্রবর্তী। প্রাক্তন বউদি সুস্মিতা রায়ের সঙ্গে অভিনেতা-ইনফ্লুয়েন্সারের সোশাল তরজায় কান ঝালাপালা হওয়ার জোগাড় নেটভুবনের! সাংসারিক দ্বন্দ্ব, ব্যক্তিগত সমস্যা কেন সোশাল প্ল্যাটফর্মে? প্রশ্ন তুলে অনেকেই 'আবর্জনা' বলে কটাক্ষ করেছেন। এমন আবহে গোমাংস কাণ্ডের কথা মনে করিয়ে একযোগে অনন্যা-সুকান্ত এবং সায়ককে খোঁচা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। যদিও সংশ্লিষ্ট পোস্টে কোথাও তাঁদের নামোল্লেখ করেননি রাহুল, তবে 'বউদি এবং বাউন্সার' প্রসঙ্গ উল্লেখ করায় এই তীর্যক পোস্ট যে তাঁদের উদ্দেশেই, সেটাস আর বুঝতে বাকি নেই কারও।
গোমাংস বিতর্কের রেশ কাটতে না কাটতেই দাদার প্রাক্তন স্ত্রী সুস্মিতা রায়ের বিয়ে-বিতর্কে জড়ালেন সায়ক। বুধবার অভিনেত্রী বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করতেই সায়ক চক্রবর্তীর তরফে উড়ে আসে 'মিছরির ছুরি'র মতো শুভেচ্ছাবার্তা! যার জেরে বিতর্ক উত্তরোত্তর বাড়ে। এমন আবহেই রাহুলের পোস্টে যেন হাসির খোরাক খুঁজে পেলেন নেটবাসিন্দারা।
বিচ্ছেদের পর সদ্যই নতুন করে সংসার পেতেছেন সুস্মিতা রায়। জীবনের এই নতুন অধ্যায়ে শুভেচ্ছার পাশাপাশি অভিনেত্রী তথা ইনফ্লুয়েন্সারের সঙ্গী হয়েছে বিতর্কও। কারও কৌতূহল, এটা সুস্মিতার কত নম্বর বিয়ে? কেউ বা আবার টেলিঅভিনেত্রীর পাশে দাঁড়িয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন তাঁর স্বামী-দেওর সব্যসাচী-সায়ককে। এমন আবহে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করেছেন। যেখানে উল্লেখ, "বাংলার গো রক্ষকরা বউদি আর বাউন্সারে আটকে। বাংলার গরুদের কি হবে?" উল্লেখ্য, গত জানুয়ারির শেষের দিকে পার্কস্ট্রিটের খ্যাতনামা পাবে পাঁঠার মাংসের বদলে গোমাংস পরিবেশনের অভিযোগ এনে সোশাল পাড়ায় ঝড় তুলে দিয়েছিলেন সায়ক চক্রবর্তী। যে ইস্যু নেটপাড়ার গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানেরও আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। মুসলিম বেয়ারার বিরুদ্ধে ইচ্ছকৃতভাবে গোমাংস পরিবেশনের অভিযোগ তোলায় সায়কের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগও ওঠে। সেই বিতর্কের রেশ কাটতে না কাটতেই দাদার প্রাক্তন স্ত্রী সুস্মিতা রায়ের বিয়ে বিতর্কে জড়ালেন সায়ক। বুধবার অভিনেত্রী বিয়ের অনুষ্ঠানের একগুচ্ছ ছবি শেয়ার করতেই সায়ক চক্রবর্তীর তরফে উড়ে আসে 'মিছরির ছুরি'র মতো শুভেচ্ছাবার্তা! যার জেরে বিতর্ক উত্তরোত্তর বাড়ে। এমন আবহেই রাহুলের পোস্টে যেন হাসির খোরাক খুঁজে পেলেন নেটবাসিন্দারা।
একফ্রেমে সুকান্ত-অনন্যা ও সায়ক। ছবি- সংগৃহীত
তবে সায়ককে তোপ দাগার পাশাপাশি গোমাংস কাণ্ডে নাম জড়ানো তাঁর দুই বন্ধু ইনফ্লুয়েন্সার অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডুকেও কটাক্ষ করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সাতপাকে বাধা পড়েন দুই ইনফ্লুয়েন্সার। তাঁদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অনেকেই একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। শোনা যায়, বাউন্সারের বাড়বাড়ন্তে নাকি শৌচালয়ে যাওয়ার সুযোগ পাননি অনেকে। কেউ বা জলের ব্যবস্থা, অতিথি আপ্যায়নে আলাদা ব্যবস্থাপনা দেখেও ভ্রু কুঁচকেছিলেন। সায়ককে বিঁধতে গিয়ে এবার সেপ্রসঙ্গ উত্থাপন করেই রাহুলের মন্তব্য, 'বাংলার গো রক্ষকরা বউদি আর বাউন্সারে আটকে।' অভিনেতার এহেন পোস্ট নিয়েই আপাতত নেটভুবনের চর্চার অন্ত নেই।
