সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নভেম্বরের ১৪ তারিখ তো হয়েই গেল। এখনও শীতের দেখা তেমনভাবে মিলল কই? অবশ্য দুপুরে রোদ এখনও চড়া থাকলেও, বিকেলের আবহাওয়ায় কিন্তু একটু শিরশিরানি টের পাওয়া যাচ্ছে। আর টের পাওয়া যাচ্ছে বছর ঘুরে আবার বিয়ের মরশুম এসে গিয়েছে। শীত পড়তেই না পড়তেই দিনক্ষণ ঠিক হয়ে গিয়েছে অনেক জায়গায়। বিয়ের এই মরশুমেই নাকি নিজের বিয়েটাও সেরে ফেলতে চলেছেন রাজকুমার রাও। দীর্ঘদিনের বান্ধবী পত্রলেখার সঙ্গেই গাঁটছড়া বাঁধতে চলেছেন বলিউডের এই মেথড অ্যাক্টর।
[OMG! শিশুদিবসে তৈমুরকে কোটি টাকার উপহার সইফের]
দেখতে সাধারণ। তাই বলিউডে প্রথমে চান্স পাননি। কিন্তু অভিনয় তাঁর রক্তে। সেই অভিনয়ের জোরে দর্শকদের মন জয় করে নিয়েছেন রাজকুমার। মানুষের ‘ট্র্যাপড’ মনকে মুক্ত হওয়ার পথ দেখিয়েছেন। চলতি বছরটা বেশ ভালই যাচ্ছে অভিনেতার ‘বরেলি কি বরফি’ বক্স অফিসে ভাল ফল করেছে। ‘নিউটন’ ইতিমধ্যেই অস্কারের জন্য মনোনীত হয়েছে। এর মধ্যেই সম্প্রতি মুক্তি পেয়েছে ‘শাদি মে জরুর আনা’। এদিকে নেটদুনিয়ার বাসিন্দাদের জন্য আবার নেতাজি সুভাষচন্দ্র বোস সেজেছেন অভিনেতা। ব্যস্ততা চূড়ান্ত। শোনা গিয়েছে, একটু সময় পেলেই পত্রলেখার সঙ্গে বিয়েটা সেরে নেবেন অভিনেতা।
[মন্ত্রকের হস্তক্ষেপে চলচিত্র উৎসব থেকে বাদ সিনেমা, জুরি প্রধানের পদ ছাড়লেন সুজয়]
নেতাজির জীবন নিয়ে ওয়েব সিরিজে পত্রলেখাও অভিনয় করেছেন। তবে দু’জনের প্রেম ‘সিটিলাইটস’ ছবির সময় থেকেই চলছে। এর আগে বিয়ে নিয়ে রাজকুমারকে প্রশ্ন করা হলে অভিনেতা জানান, বিয়ে নামক সামাজিক অনুষ্ঠানে তাঁর কোনও মাথাব্যথা নেই। কিন্তু পত্রলেখার সঙ্গে একসঙ্গে থাকতে পেরেই খুশি তিনি। তবে বলিউডে জোর গুঞ্জন, নিজের মত বদলেছেন অভিনেতা। পত্রলেখার সঙ্গেই সামাজিক স্বীকৃতি নিয়ে সংসার পাততে চান তিনি।
[শরীর ছাপিয়ে প্রেমের ‘তৃষ্ণা’, সন্ধান মিলবে চলচ্চিত্র উৎসবেই]
The post খুব শিগগিরিই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাজকুমার! appeared first on Sangbad Pratidin.
