shono
Advertisement

Breaking News

Rani Mukherji

বক্স অফিসে ছুটছে 'মর্দানি'! কালীঘাটে মাসি দেবশ্রীর সঙ্গে পুজো দিয়ে নারীশক্তির উদযাপনে রানি

Kolkata's Kalighat Temple: মুম্বই থেকে এসে সোজা কালীঘাটে পুজো দিলেন রানি মুখোপাধ্য়ায়। পরনে পাটভাঙা লাল শাড়ি। পুজো দিয়ে কালীঘাট চত্বরে গল্পে মশগুল মাসি-বোনঝি জুটি।
Published By: Sandipta BhanjaPosted: 04:25 PM Feb 11, 2026Updated: 05:40 PM Feb 11, 2026

বুধবার দুপুরে কালীঘাট চত্বরে জনঅরণ্য। বলিউড অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের সঙ্গে দেবশ্রী রায়। মাসী-বোনঝি মিলে ভক্তিভরে কালীঘাটে পুজো দিয়ে বেরিয়ে এলেন। আর একসঙ্গে দুই অভিনেত্রীর পুজো দেওয়ার খবর শুনেই সেই আধ্যাত্মিক মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য হুড়মুড়িয়ে ভিড় জমাতে শুরু করেন অনুরাগীরা। এদিন সকালে মুম্বই বিমানবন্দরে শাড়ি-সিঁদুরে রানির বঙ্গললনা অবতার দেখেই ফিসফাস শুরু হয় গন্তব্য নিয়ে! বেলা বাড়তেই ফাঁস হল আসল খবর। কালীঘাটে পুজো দেওয়ার জন্যই এদিন সাতসকালে কলকাতায় উড়ে এসেছেন রানি মুখোপাধ্যায়।

Advertisement

কালীঘাটে রানি-দেবশ্রী, ছবি - সুখময় সেন

যে দেশে পূজিতা নারীশক্তি, সেই মাটিতেই নারীর অবমাননা? কেরিয়ারের তিন দশক পূর্তিতে এহেন প্রশ্ন তুলেই সম্প্রতি 'মর্দানি ৩' ছবি রিলিজ করেছেন রানি মুখোপাধ্যায়। যেখানে নারীপাচার রুখতে দোর্দণ্ডপ্রতাপ পুলিশ অফিসারের ভূমিকায় রণংদেহি মেজাজে নজর কাড়েন অভিনেত্রী। নারী নির্যাতনের বিরুদ্ধে সরব হওয়া সমাজ সচেতনামূলক বার্তায় মোড়া সিনেমা দেখে সিনেমহল থেকে দশর্কমহলও প্রশংসায় পঞ্চমুখ। 'বর্ডার ২'-এর দাপটে যদিও খানিক বক্স অফিসের হিসেব ম্লান, তবে তাতে রানির 'মর্দানি'র জয়জয়কারে ভাঁটা পড়েনি। এবার মুম্বই থেকে কলকাতায় ছুটে এসে সোজা কালীঘাটে গেলেন রানি মুখোপাধ্যায়। মাসি দেবশ্রী রায়ের সঙ্গে মায়ের মন্দিরে পুজো দিতে দেখা গেল বলিউডের 'ক্যুইন'কে।

কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে রানি-দেবশ্রী, ছবি - সুখময় সেন

রানির পরনে পাটভাঙা 'চেক' লাল শাড়ি। চোখে রোদচশমা। হালকা মেকআপ। আর গালে চওড়া হাসি নিয়েই মাসির সঙ্গে কালীঘাট চত্বরে গল্পে মশগুল দেখা গেল নায়িকাকে। অন্যদিকে দেবশ্রী রায় পরেছেন লালপাড়া সাদা গরদের শাড়ি। হালকা সোনার গয়নায়। দুই অভিনেত্রীকে দেখতে পেয়েই কালীঘাটে চত্বরে ভিড় উপচে পড়ে অনুরাগীদের। রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায় সম্পর্কে দেবশ্রীর নিজের দিদি। রানির বাঙালি শিকড়ও কারও অজানা নয়। ফি বছর বাপের বাড়ি মুখার্জিদের দুর্গাপুজোয় দিন চারেক পুজোর আয়োজন থেকে ভোগ বিতরণ সবেতেই যুক্ত থাকেন অভিনেত্রী। রানি-কাজলের ডাকে বলিপাড়ার সেলেবরাও উপস্থিত হন সেখানে। এবার 'মর্দানি' রিলিজের পরই মামাবাড়ি কলকাতায় ছুটে এলেন অভিনেত্রী। তবে তার প্রাক্কালে পুজো দিলেন কালীঘাটে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement