রণবীর এলাহাবাদিয়া,‘ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট’ শোয়ে যৌনগন্ধী মন্তব্যে জীবন একেবারে ছারখার হয়ে গিয়েছিল এই জনপ্রিয় পডকস্টারের। ব্যাপক হারে মাশুলও গুনতে হয়েছিল রণবীরকে। সেই ঘটনায় তাঁর ভাবমূর্তি একেবারে মাটিতে মিশে গিয়েছিল। যার প্রভাব পড়েছিল শারীরিক এবং মানসিক স্বাস্থ্যেও। 'বাবা মায়ের সঙ্গম দেখবেন' বিতর্কের জেরে হাতছাড়া হয়েছে কাজ। বেকারত্বের জীবনে নেমে এসেছিল চরম বিপর্জয়, একেবারে ‘সর্বস্বান্ত’ হয়ে গিয়েছিলেন রণবীর। এই ঘটনার পর এলাহাবাদিয়া নিজেই জানিয়েছিলেন, তাঁর জীবন কতটা বদলে গিয়েছিল। বিতর্ক পেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন রণবীর। অনেকদিন ধরেই তাঁর প্রেমিকাকে নিয়ে চলছে জল্পনা-কল্পনা। অবশেষে সম্পর্কে সিলোমহর দিলেন খোদ রণবীর এলাহাবাদিয়া (Ranveer Allahbadia)।
কেনিয়ায় রোম্যান্টিক মুডে একান্তযাপনের আদুরে মুহূর্ত নিজের অ্যাকাউন্টে শেয়ার করেছেন ইউটিউবার রণবীর। প্রেমের আবেগে ভেসে ক্যাপশনে লিখেছেন, 'চন্দ্র সূর্য তারার মাঝে আমি একজন মানুষের সান্নিধ্য পেয়েছি যাঁর রোশনাইতে এই পৃথিবী থেকে সকল নেতিবাচক শক্তি দূরে সরে যায়।' এখানেই শেষ নয়, সূর্যাস্তের মাঝে জুহিকে কোলে নিয়ে বলেছেন, 'আমি এমনই এক ভালোবাসা পেয়েছি।' উল্লেখ্য, লাল হৃদয়ের ইমোজির মাধ্যমে প্রেমের অনুভূতি প্রকাশ করেছেন রণবীর। ভালোবাসায় যাতে নজর না লাগে সেই জন্য দিয়েছেন ইভিল আই ইমোজিও।
মুম্বইভিত্তিক একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার। ফ্যাশন ও লাইফস্টাইল সংক্রান্ত কনটেন্টের জন্যই বিশেষ জনপ্রিয়। ফিল্ম মার্কেটিংয়ের কাজের পর অভিনয়ে জগতে প্রবেশ করেন।
রণবীর প্রেমচর্চায় সিলমোহর দিতেই ইউটিউবার আশিষ চঞ্চলানির প্রতিক্রিয়া 'এবার বিয়েটা সেরে ফেলো।' দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়াল রণবীরের পোস্টে দিয়েছেন লাল হৃদয়ের ইমোজি। অতীত বিতর্ক ভুলে সময় রায়নাও 'লাইক' করেছেন রণবীরের পোস্টে। কয়েক সপ্তাহ আগেই মুম্বইয়ে অনুষ্ঠিত 'মুম্বই ইন্ডিয়ানস' ও 'রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর'-এর আইপিএল ম্যাচে ওয়াংখেড়ে স্টেডিয়ামের বাইরে লেন্সবন্দি হয়েছিলেন রণবীর-জুহি।
সেই মুহূর্তেটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছিল সোশাল মিডিয়ায়। এক ভক্ত সেলফি চাইলে রণবীর তা নাকচ করে বলেছিলেন, প্রেমিকা সঙ্গে আছে। স্টেডিয়ামের ভেতরেও একসঙ্গে খেলা উপভোগ করার নানা মুহূর্ত সমাজমাধ্যমে সকলের নজর কাড়ে। কে এই জুহি ভাট? তিনি মুম্বইভিত্তিক একজন অভিনেত্রী, নৃত্যশিল্পী এবং ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটার। ফ্যাশন ও লাইফস্টাইল সংক্রান্ত কনটেন্টের জন্যই বিশেষ জনপ্রিয়।
ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার্স সংখ্যা ৪.৬৮ লক্ষেরও বেশি। ফিল্ম মার্কেটিংয়ের কাজের পর অভিনয়ে জগতে প্রবেশ করেন। 'তুমসে না হো পায়েগা' সিরিজে সুযোগ পেয়েছিলেন জুহি। 'ফুকরে ৩' সিনেমার 'ভে ফুকরে' গানে ছিল বিশেষ উপস্থিতি।
