shono
Advertisement
Badshah Divorce

দ্বিতীয় বিয়েতেও মিলল না সুখ! ছ'মাস পেরনোর আগেই তাল কাটল র‌্যাপার বাদশার দাম্পত্যে

অবশেষে জল্পনাই সত্যি হল। বিয়ের কয়েক মাসের মধ্যেই সব শেষ।
Published By: Kasturi KunduPosted: 09:32 AM Sep 01, 2026Updated: 01:36 PM Sep 01, 2026

চলতি বছরের মার্চের প্রায় শেষলগ্নে সোশাল মিডিয়ায় বরবেশে হাজির হয়েছিলেন র‌্যাপার বাদশা। জ্যাসমিনের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর পাঞ্জাবি অভিনেত্রী ইশা রিখির সঙ্গে দাম্পত্যের নতুন অধ্যায় শুরু করেছিলেন 'কন্ট্রোভার্সি কিং'। কিন্তু, দাম্পত্যের চার মাসের মধ্যেই অর্থাৎ জুলাইয়ে নবদম্পতির বিচ্ছেদচর্চা হয়ে উঠেছিল টক অফ দ্য টাউন। আর সেই জল্পনার পালে হাওয়া তুলেছিল সোশাল মিডিয়ায় বাদশাঘরনি ইশার ইঙ্গিতপূর্ণ পোস্ট। এবার যৌথ বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদের কথা জানালেন র‌্যাপার বাদশা ও ইশা রিখি।

Advertisement

৩১ আগস্ট সমাজমাধ্যমের পোস্টে দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্তের কথা ঘোষণা করলেন দম্পতি। পারস্পরিক সম্মতিতেই তাঁরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। একে অপরের প্রতি সম্মান বজায় রেখেই আগামীতে নিজেদের লক্ষ্যে এগিয়ে যাবেন। ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করার অনুরোধ জানিয়েছেন বাদশা ও ইশা।

যৌথ বিবৃতি অনুযায়ী, 'আমি এবং ইশা রিখি পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়া এবং পৃথক পথে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্ত পারস্পরিক সম্মানের সঙ্গে নেওয়া হয়েছে। এই সময়ে সকলের কাছে অনুরোধ আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করবেন। বিচ্ছেদ প্রসঙ্গে এটিই আমাদের একমাত্র বিবৃতি। আমাদের সম্পর্ক নিয়ে আর কোনও ধরনের জল্পনা বা অনুমান না করার জন্য আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি।'

যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা বাদশা ও ইশার

২০২০ সালে প্রথম স্ত্রী জ্যাসমিনের সঙ্গে সম্পর্কে যতিচিহ্ন পড়ে বাদশার। তাঁদের একটি মেয়েও আছে। ছ'বছর পর ইশার সঙ্গে নতুন করে সংসার পাতলেও কপালে যেন সুখ সইল না। দ্বিতীয় বিয়ের বয়স ছ'মাস পেরনোর আগেই বিচ্ছেদ ঘোষণা। ডিভোর্সের পর ইশার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে তারকা র‍্যাপারের।

বিয়ের পর সুখী দাম্পত্যের বেশ কিছু ঝলকও দেখা গিয়েছিল সোশাল মিডিয়ায়। কিন্তু, গত জুলাইয়ে সরাসরি কিছু না লিখলেও বিচ্ছেদ জল্পনা উসকে দিয়েছিল ইশার সামাজিক পোস্ট। অবশেষে বিচ্ছেদ জল্পনাই সত্যি করে শেষ হল সেলেব দম্পতির দাম্পত্য।

বাদশা

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement