shono
Advertisement
Kareena Kapoor

ফের অন্তঃসত্ত্বা বউদি করিনা! সইফের পঞ্চমবার বাবা হওয়া নিয়ে মুখ খুললেন বোন সাবা

'দেশের জনসংখ্যা বাড়ছে...', সইফ-করিনাকে কটাক্ষের মাঝে কী জানালেন সাবা আলি খান?
Published By: Sandipta BhanjaPosted: 03:38 PM Aug 22, 2026Updated: 04:09 PM Aug 22, 2026

তৃতীয়বার মা হচ্ছেন করিনা কাপুর খান? শুক্রবার দুপুর থেকে এই একটি প্রশ্নেই সরগরম সোশাল পাড়া থেকে নেটভুবন। গুঞ্জনের সূত্রপাত এক ভিডিও ঘিরে। যেখানে জ্বলজ্বল করছে বেবোর স্ফীতোদর। করিনা কি ফের অন্তঃসত্ত্বা? পঞ্চমবারের জন্য বাবা হচ্ছেন সইফ আলি খান? গত ২৪ চব্বিশ ঘণ্টায় এহেন কৌতূহলে তোলপাড় সেলেবমহল থেকে নেটভুবন। এমন আবহেই দাদা-বউদিকে নিয়ে মুখ খুললেন শর্মিলাকন্যা সাবা আলি খান।

Advertisement

সইফ-করিনার সংসারে তৃতীয় সন্তান আসার গুঞ্জন যে গতিতে চাউড় হচ্ছে, তাতে মুখ খুলতে বাধ্য হলেন সাবা আলি খান। অভিনয়জগতে না থাকলেও পতৌদিদের কুবের প্রমাণ সম্পত্তির হিসেব-নিকেশ রাখেন তিনি। এবার দাদা-বউদিকে নিয়ে সমস্ত ধোঁয়াশা সরালেন সাবা।

বড় ছেলে তৈমুর আলি খানের বয়স নয়। ছোট ছেলে জেহ মাস ছয়েক আগে সবে পাঁচে পা দিয়েছে। এবার কি তৃতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন বেবো? কাপুর-পতৌদি পরিবারে নতুন সদস্য আগমনের খবরে কৌতূহল তুঙ্গে। শুক্রবার দুপুরে জিম থেকে বেরনোর সময়ে পাপারাজ্জিদের লেন্সবন্দি হন করিনা কাপুর খান। সেলেবদের গতিবিধি বরাবরই ছবিশিকারীদের আতশকাচে থাকে। অতঃপর ছাড় পাননি বেবোও। এদিন সকালে আঁটসাঁট পোশাক পরে জিমে যাচ্ছিলেন নায়িকা। ঠিক সেসময়েই যে মুহূর্ত লেন্সবন্দি হল, তাতেই করিনার মা হওয়ার জল্পনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, পরনে কালো টিশার্ট-ট্র্যাকপ্যান্ট, চোখে রোদচশমা। হাতে প্রোটিন শেকের বোতল। তবে নায়িকার স্টাইল স্টেটমেন্টকে ছাপিয়ে গেল শার্টের অন্দর থেকে উঁকি দেওয়া স্ফীতোদর। ক্যামেরা দেখতেই অভিনেত্রীর নিরাপত্তারক্ষীরা ছাতা দিয়ে ঢেকে ফেলেন। আর এহেন ক্যামেরাবন্দি মুহূর্ত দেখেই করিনা কাপুরের তৃতীয়বার মা হওয়ার জল্পনা তুঙ্গে। যে ভিডিও কিনা এখন দাবানল গতিতে দাপিয়ে বেড়াচ্ছে নেটভুবনে। ভক্তরাও কৌতূহলী, সইফ আলি খান কি পঞ্চমবার বাবা হচ্ছেন? একাংশ আবার দেশের জনসংখ্যার কথা মাথায় রেখে খোঁটা দিয়েছেন নবাবদম্পতিকে। এমন আবহে মুখ খুলতে বাধ্য হলেন করিনার ননদ সাবা। কী জানালেন তিনি?

সইফ-করিনার সংসারে তৃতীয় সন্তান?

বেবোর জিম যাওয়ার ছবি ভাগ করে নিয়ে সইফের বোনের মন্তব্য, "কিছু বিষয় ব্যক্তিগতই রাখা উচিত। ছবি তোলার অ্যাঙ্গেলটা হয়তো খারাপ ছিল। কিংবা বেবোর সাজপোশাক হয়তো ঠিকঠাক ছিল না! সবাই এত তাড়াতাড়ি কেন চরম সিদ্ধান্তে পৌঁছে যায়? বিমানবন্দর থেকে বেরোনোর ​​সময়ও বেবোকে দারুণ স্টাইলিশ ও ছিপছিপে দেখাচ্ছিল, আর আজ জিম থেকে বেরোনোর ​​সময়ও তাই! ব্যস, এটুকুই!" এখানেই অবশ্য থামেননি সাবা আলি খান। বউদির হয়ে গসিপ-প্রেমীদেরও পাঠ দিয়েছেন। সাবা যোগ করলেন, "আপনারাও নিজের মতো বাঁচুন এবং অন্যদেরও বাঁচতে দিন। কিছু বিষয় ব্যক্তিগতই থাকুক। এত জল্পনা-কল্পনার প্রয়োজন নেই! সেই কবে থেকে চাইছি, আমার বোন সোহা দ্বিতীয় সন্তান নিক। ইশ, যদি খবরটা সত্যি হতো!"

"কিছু বিষয় ব্যক্তিগতই থাকুক। এত জল্পনা-কল্পনার প্রয়োজন নেই! সেই কবে থেকে চাইছি,..."

অন্তঃসত্ত্বা করিনা কাপুর?

শুক্রবার রাতেই বলিউডের এক সংবাদমাধ্যমকে বেবোর টিমের তরফে জানানো হয়, “এই খবর ভুয়ো। করিনা মোটেই অন্তঃসত্ত্বা নন। সদ্য ঘুরতে গিয়ে পাস্তা, পিৎজা উপভোগ করেছেন। এটা সম্ভবত তারই ফলাফল কিংবা খারাপ ক্যামেরা অ্যাঙ্গেলের জন্যেও বেবি বাম্প মনে হতে পারে।” তবে টিমের তরফে যাই জানানো হোক না কেন, সইফ-করিনার সংসারে তৃতীয় সন্তান আসার গুঞ্জন যে গতিতে চাউড় হচ্ছে, তাতে মুখ খুলতে বাধ্য হলেন সাবা আলি খান। অভিনয়জগতে না থাকলেও পতৌদিদের কুবের প্রমাণ সম্পত্তির হিসেব-নিকেশ রাখেন তিনি। এবার দাদা-বউদিকে নিয়ে সমস্ত ধোঁয়াশা সরালেন সাবা।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement