shono
Advertisement

Breaking News

Sabyasachi Chakrabarty

প্রথমবার ওয়েব সিরিজে সব্যসাচী, সম্মুখ সমরে ঋত্বিক! কোন চমক নিয়ে আসছেন দুই চক্রবর্তী?

আইনিযুদ্ধে ঋত্বিক-সব্যসাচী! এহেন দ্বৈরথ দেখা যাবে কোথায়?
Published By: Sandipta BhanjaPosted: 05:03 PM Jul 15, 2026Updated: 05:03 PM Jul 15, 2026

সব্যসাচী চক্রবর্তী, আপামর বাঙালি দর্শকের কাছে তিনি 'ফেলুদা'। সিনেমা, সিরিয়ালের পর্দায় বরাবর তাঁর দৃঢ় ব্যক্তিত্ব, ব্যারিটোন ভয়েসে মুগ্ধ হয়েছে বাঙালি। তবে কাজ নির্বাচনের ক্ষেত্রে সব্যসাচী বর্তমানে এতটাই সচেতন যে, বছর দুয়েক তাঁকে পর্দায় পাওয়াই যায়নি! শেষবার শুভ্রজিৎ মিত্রর পরিচালনায় 'দেবী চৌধুরানী'তে দেখা গিয়েছিল অভিনেতাকে। তবে এবার বছর কয়েকের বিরতির পর ফের অভিনয়ে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী। প্রথমবার ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে। সম্মুখ সমরে টলিপাড়ার আরেক দুঁদে অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। কোথায় দেখা যাবে দাপুটে দুই অভিনেতাকে? কৌতূহল অস্বাভাবিক নয়।

Advertisement

"পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় আমার প্রিয় বন্ধু হওয়ার পাশাপাশি একজন অত্যন্ত দক্ষ পরিচালকও। সিরিজে দিগ্বিজয় সিংহের চরিত্রের গভীরতাই আমাকে আকৃষ্ট করেছে।..." 

হইচই-এর জনপ্রিয় কোর্টরুম ড্রামা ফ্র্যাঞ্চাইজি 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর তৃতীয় মরশুমে একে-অপরের বিরুদ্ধে আইনিযুদ্ধে নামবেন। সংশ্লিষ্ট সিরিজে অচিন্ত্য আইচের চরিত্রে বরাবরই ঋত্বিক চক্রবর্তী অভিনয় করে আসছেন। এযাবৎকাল অভিনেতার বিপরীতে শাশ্বত চট্টোপাধ্যায়কেই দেখা যেত, তবে এবার অচিন্ত্যর বিরোধীপক্ষের আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন সব্যসাচী চক্রবর্তী। সিরিজে তাঁর চরিত্রের নাম দিগ্বিজয় সিংহ। যিনি আদতে দৃঢ়-সংযত ব্যক্তিত্ব, প্রখর বুদ্ধিমত্তার অধিকারী একজন দক্ষ আইনজীবী। প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় প্রসঙ্গে সব্যসাচী জানালেন, "পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় আমার প্রিয় বন্ধু হওয়ার পাশাপাশি একজন অত্যন্ত দক্ষ পরিচালকও। সিরিজে দিগ্বিজয় সিংহের চরিত্রের গভীরতাই আমাকে আকৃষ্ট করেছে। ভীষণ বলিষ্ঠ চিত্রনাট্য।"

আইনিযুদ্ধে ঋত্বিক-সব্যসাচী! এহেন দ্বৈরথ দেখা যাবে কোথায়?

অচিন্ত্য-দিগ্বিজয়ের আইনি লড়াই তীব্র হওয়ার সঙ্গে বেরিয়ে আসতে থাকে পারিবারিক এমন কিছু গোপন তথ্য, যা বহুদিনের ধামাচাপা পড়েছিল। লোভ, ব্ল্যাকমেল-খুন এবং প্রতিশোধের এক জটিল ষড়যন্ত্রের দলিল এই সিরিজের গল্প।

সিরিজের গল্পটা কীরকম? ধনী ব্যবসায়ী নীল রায় বর্মনের মর্মান্তিক মৃত্যুর পর, তাঁর স্ত্রী দেবযানী যখন সম্পত্তির উত্তরাধিকারী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন, ঠিক সেসময়েই ঘটে এক অদ্ভূত ঘটনা ঘটে। নীলের শেষকৃত্যের সময় নিজেকে নীল বলে দাবি করা এক অনাহূতর আবির্ভাব! তার দাবি, মর্গের ভুলে অন্য কোনও ব্যক্তির মৃতদেহ দাহ করা হয়েছে। এখানেই মোড় নেয় গল্প। অচিন্ত্য-দিগ্বিজয়ের আইনি লড়াই তীব্র হওয়ার সঙ্গে বেরিয়ে আসতে থাকে পারিবারিক এমন কিছু গোপন তথ্য, যা বহুদিনের ধামাচাপা পড়েছিল। লোভ, ব্ল্যাকমেল-খুন এবং প্রতিশোধের এক জটিল ষড়যন্ত্রের দলিল এই সিরিজের গল্প। 'অ্যাডভোকেট অচিন্ত্য আইচ'-এর তৃতীয় মরশুমে দেখা যাবে মিঠু চক্রবর্তী ও অভিষেক বোসকে। ইশা সাহা (দেবযানী রায় বর্মন), যিনি এই সিজনে অচিন্ত্যর পাশাপাশি অন্যতম প্রধান চরিত্র। এছাড়াও অভিনয় করেছেন খেয়া চট্টোপাধ্যায় (গীতা) এবং দেবরাজ ভট্টাচার্য (ভীম)।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement