shono
Advertisement
Sonam Wangchuk Aamir Khan

'আমি ব়্যাঞ্চোর থেকে সুন্দর', আমিরকে নিয়ে চর্চার মাঝে ভাইরাল সোনমের পুরনো বক্তব্য

শরীর ভাঙছে সোনম ওয়াংচুকের। অথচ তাঁকে নিয়ে জন্য টুঁ শব্দটা করলেন না 'ব়্যাঞ্চো' আমির খান। বিতর্ক দানা বাঁধতেই ভাইরাল সোনমের পুরনো একটি মন্তব্য।
Published By: Kasturi KunduPosted: 12:23 PM Jul 15, 2026Updated: 01:22 PM Jul 15, 2026

২৫ ডিসেম্বর, ২০০৯। সেবছর ক্রিসমাসে বক্স অফিসে সাইক্লোন এনেছিলেন রাজকুমার হিরানি পরিচালিত ব্লকবাস্টার মুভি 'থ্রি ইডিয়টস'। সতেরো বছর আগে অর্থাৎ এক দশকের বেশি সময় অতিক্রম, তবুও এই ছবির জনপ্রিয়তা অমলিন। শিক্ষাবিদ তথা পরিবেশপ্রেমী সোনম ওয়াংচুকের জীবন থেকে অনুপ্রাণিত 'র‌্যাঞ্চো' চরিত্রে আমিরের অভিনয় আসমুদ্রহিমাচল প্রশংসিত হয়েছিল। কিন্তু, বাস্তবের সেই হিরোকে দুঃসময়ে দূরে ঠেলে দিলেন? এমন প্রশ্নের মাঝেই ভাইরাল আমিরকে নিয়ে সোনম ওয়াংচুকের পুরনো একটি বক্তব্য।

Advertisement

এই মুহূর্তে নিট কারচুপির প্রতিবাদে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে টানা ১৮ দিন অনশনে মারাত্মক পরিণতি সোনমের। এমতাবস্থায় ‘সাইলেন্সার চতুর’ ওরফে ওমি বৈদ্যসহ ইন্ডাস্ট্রির বিশিষ্টজনেরা উদ্বেগ প্রকাশ করেছেন। কিন্তু, যাঁর চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়িছেন সেই আমির খানই প্রতিক্রিয়াহীন। তা নিয়ে সোশাল মিডিয়ায় চর্চার অন্ত নেই। 

'সোনম ওয়াংচুকের জন্য টুঁ শব্দটা করলেন না', বিতর্কে 'র‌্যাঞ্চো' আমির

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে ওয়াংচুক 'থ্রি ইডিটয়স' নিয়ে নানা প্রশ্নের উত্তর দিয়েছিলেন। সিনেমার চিত্রনাট্যের প্রশংসা করেছিলেন। ছবির মাধ্যমে পরিচালক দর্শককে যে বার্তা দিয়েছিলেন তারও প্রশংসা করেছিলেন সোনম। তাঁর কথায়, "হ্যাঁ, আমি ছবিটি দেখেছি। এটি খুব ভালো একটি ছবি। সর্বোপরি নিখুঁত বুনোটে তৈরি একটি চিত্রনাট্য। যার মাধ্যমে একটা ইতিবাচক বার্তা সকলের কাছে পৌঁছেছে।"

যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির মঞ্চে অনশনে সোনম ওয়াংচুক।

যখন জিজ্ঞাসা করা হয়, নিজেকে কখনও পর্দার 'র‌্যাঞ্চো' চরিত্রের সঙ্গে তুলনা করে দেখেছেন? প্রত্যুত্তরে যা বলেছিলেন শুনে থ উলটো দিকের মানিুষটি। সরাসরি উত্তর না দিয়ে রসিকতার সুরে ওয়াংচুক বলেছিলেন, "আমি আর কী বলব! কেউ একজন আমাকে বলেছিলেন, ছবিতে যে চরিত্রটি দেখানো হয়েছে তার চেয়ে আমি অনেক বেশি সুন্দর। আমি নিজেকে কীভাবে সেই চরিত্রের সঙ্গে জুড়ব? আপনিই বলুন।"

এদিকে ১৮ দিনে পড়ল দিল্লির যন্তরমন্তরে সোনম ওয়াংচুকের অনশন। শারীরিক অবস্থার ক্রমশ অবনতি ঘটছে। বিভিন্নমহলে সোনমের স্বাস্থ্য নিয়ে বাড়ছে উদ্বেগ। এই পরিস্থিতিতে সমাজকর্মী-আইনজীবী রাকেশকুমার সাইনি দ্বারস্থ হলেন আদালতে। জনস্বার্থে দায়ের করলেন মামলা। দাবি করলেন, অবিলম্বে হস্তক্ষেপ করা হোক বিষয়টিতে। সোনমকে চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি হাসপাতালে নিয়ে জোর করে খাইয়ে তাঁর অনশন ভঙ্গ করার দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement