shono
Advertisement
Samay Raina

নেটফ্লিক্সের শো থেকে ২০ কোটি উপার্জন সময় রায়নার! বিস্মিত নেটিজেনরা

এযাবৎ কোনও ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ান এত রোজগার করেননি বলেই দাবি!
Published By: Biswadip DeyPosted: 12:06 PM Jun 24, 2026Updated: 12:09 PM Jun 24, 2026

বিতর্ক ও সময় রায়না হাত ধরাধরি করে চলে। কখনও বিরল রোগে আক্রান্ত শিশুকে নিয়ে ‘মশকরা’, কখনও তাঁর ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’ শোয়ে রণবীর এলাহাবাদিয়ার যৌনগন্ধী রসিকতা- গত বছর প্রবল বিতর্কের মধ্যেই কাটাতে হয়েছে সময়কে। তবে এবার তিনি শিরোনামে সম্পূর্ণ ভিন্ন কারণে। শোনা যাচ্ছে, নেটফ্লিক্সে তাঁর সাম্প্রতিক শো থেকে তিনি একাই উপার্জন করেছেন ১৫ থেকে ২০ কোটি টাকা। বলা হচ্ছে এটাই তাঁর কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত।

Advertisement

যদিও নেটফ্লিক্স কিংবা সময় রায়না, কাউকেই এই বিষয়ে কোনও মন্তব্য করতে দেখা যায়নি। কিন্তু নেটপাড়া ব্যস্ত হিসেব কষতে। ভাইরাল হওয়া একটি পোস্টে দাবি করা হয়েছে নেটফ্লিক্স থেকে তিনি সম্ভবত ১৫–২০ কোটি টাকার কাছাকাছি উপার্জন করেছেন। কেবলমাত্র ইউটিউবে প্রথম দিনেই তাঁর শোয়ের ভিউ হয়েছে আড়াই কোটি! অ্যাডসেন্স বাবদ তিনি প্রায় ৪০–৫০ লাখ টাকা আয় করেছেন। পাশাপাশি এআই নোভা, ফ্লিপকার্ট মিনিট, অবতার ড্রিংক এবং স্নিচের মতো চারটি ব্র্যান্ডের প্রচার থেকেও মোটামুটি ২–৩ কোটির হিসেবে সব মিলিয়ে তিনি ৮ থেকে ১২ কোটি টাকা পেয়েছেন। ফলে এটাই তাঁর কেরিয়ারের সবচেয়ে উজ্জ্বল মুহূর্ত বলেই মনে করা হচ্ছে। এযাবৎ কোনও ভারতীয় স্ট্যান্ড আপ কমেডিয়ান এত রোজগার করেননি বলেই দাবি করা হচ্ছে।

আর এই আলোচনায় সময় রায়নার চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কনটেন্ট ক্রিয়েটরদের ভবিষ্যৎ। খুব বেশি দিন আগের কথা নয়, কৌতুকশিল্পীরা মূলত টিকিট বিক্রির ওপরই নির্ভর করতেন। পাশাপাশি টিভিতে মুখ দেখিয়েও রোজগার করতেন তাঁরা। কিন্তু এখন ছবিটা একেবারে বদলে গিয়েছে। ফলে তরুণ প্রজন্মের অনেকেই ঝুঁকছেন এদিকে।
যদিও এমন লক্ষ্মীপ্রাপ্তির পাশাপাশি সম্প্রতি নতুন বিতর্কেও আলোচনায় উঠে এসেছেন সময় রায়না। ‘ইন্ডিয়াজ গট ল্যান্টেন্ট’-এ বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন আলিয়া ভাট। আর সেই শোয়েই ‘আলফা’ অভিনেত্রীর উদ্দেশে ক্রমাগত বিদ্রুপবাণ ছুড়তে থাকেন সময় রায়না। একসময়ে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, আলিয়া তিতিবিরক্ত হয়ে কৌতুকশিল্পীকে জবাব ছোড়েন। জানান, তাঁর এই শোয়ে আসাই ভুল হয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement
toolbarHome ই পেপার toolbarup মহানগর toolbarvideo শোনো toolbarshorts রোববার