shono
Advertisement
SRK Mika

'ও তো তোমাকে ফকির বানিয়ে দেবে', গৌরী সম্পর্কে কেন মিকাকে টিপ্পনী 'বন্ধু' শাহরুখের?

নিজের স্ত্রী সম্পর্কে টিপ্পনী কেটে শাহরুখ কী বলেছিলেন মিকাকে?
Published By: Kasturi KunduPosted: 01:03 PM Jun 14, 2026Updated: 01:37 PM Jun 14, 2026

ফের আলোচনার কেন্দ্রে পপ গায়ক মিকা সিং। এবার তাঁর সঙ্গে নাম জড়াল বলিউড বাদশা শাহরুখ খান ও গৌরী খানের। আন্ধেরিতে একটি ফ্ল্যাটের ইন্টিরিওরের জন্য শাহরুখ পত্নী গৌরীর কথা ভেবেছিলেন মিকা। কিং খানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হওয়ার সুবাদে অন্দরসজ্জা নিয়ে ভাবনা শেয়ার করেন। গৌরী খানকে দিয়ে মিকা তাঁর ফ্ল্যাট সাজানোর পরিকল্পনা করছেন শুনেই একেবারে নড়েচড়ে বসেন। নিজের স্ত্রী সম্পর্কে টিপ্পনী কেটে কী বলেছিলেন মিকাকে?

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীত ফুঁড়ে সত্যিটা প্রকাশ্যে আনলেন মিকা সিং। যা শুনে আপনিও তাজ্জব বনে যেতে পারেন! ভাবতে বাধ্য হবেন গৌরী সম্পর্কে বন্ধুকে এভাবে সতর্ক করেছিলেন শাহরুখ! বর্তমানে মিকা সিং ৯৯টি সম্পত্তির মালিক। তার মধ্যে আন্ধেরির একটি ফ্ল্যাট প্রসঙ্গে একটি মজার ঘটনা স্মরণ করে বলেন, "আমার এই ফ্ল্যাটটি নিয়ে একটা মজার গল্প আছে। ২০১২ সালে কিনেছিলাম, তার আগে আন্ধেরির পশ্চিমে শাস্ত্রী নগরে থাকতাম। ওখানে বেশ ভালোই ছিলাম। একদিন একজন আমাকে বললেন এখানে দারুণ একটা বিল্ডিং তৈরি হচ্ছে একবার দেখে আসতে।"

পরবর্তী ঘটনা, "তারপর কীভাবে যেন একই বিল্ডিংয়ে আমি ছ'টি ফ্ল্যাট কিনে ফেললাম। তখন পুরো বিল্ডিংটাই প্রায় ফাঁকা ছিল। নির্মাণকাজ শেষ হতে ছয় বছর লেগে যায় এবং অবশেষে ২০১৮ সালে কাজ সম্পন্ন হয়।" এবার আসা যাক এই ফ্ল্যাটের অন্দরসজ্জার কথায়। যে ভাবনা ঘিরেই উঠে এসেছে শাহরুখ-গৌরী প্রসঙ্গ। ইন্টিরিয়র ডিজাইন গৌরী খানের হাতের ছোঁয়ায় সাধের এই ফ্ল্যাটটি সাজানোর স্বপ্ন দেখেছিলেন মিকা।

সেই প্রসঙ্গে বলেন, "যখন আমি এই পরিকল্পনা করছি তখন শাহরুখ খানের সঙ্গে দেখা হয়। আমার খুব ভালো বন্ধু, অনেকটা ভাইয়ের মতো। ওকেই অনুরোধ করেছিলাম গৌরী যেন আমার ফ্ল্যাট সাজিয়ে দেন। তখন শাহরুখ মজা করে বলেছিলেন, ও তো তোমাকে ফকির বানিয়ে দেবে। তবুও আমি নিজের সিদ্ধান্তে অনড় ছিলাম এবং শেষ পর্যন্ত গৌরী খানের সঙ্গে দেখা করি। এরপর প্রায় দুই বছর সময় নিয়ে আমার মনের মতো করে ফ্ল্যাট সাজিয়ে দেন।"

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

হাইলাইটস

Highlights Heading
Advertisement