ওপার বাংলার অন্যতম জনপ্রিয় অভিনেতা শাকিব খান। পর্দার মতোই যেন রঙিন বাস্তব জীবনও! যা নিয়ে চর্চার অন্ত নেই। বিশেষ করে শাকিবের দুই পক্ষের সন্তানকে কেন্দ্র করে বরাবরাই ভক্তদের মধ্যে একটা একটা আগ্রহ দেখা যায়। প্রথম স্ত্রী অপু বিশ্বাস আর দ্বিতীয় স্ত্রী শবনম বুবলির সন্তানের প্রতি সমান দায়িত্বশীল শাকিব? মাঝেমধ্যেই আলোচনার কেন্দ্রে চলে আসে বিষয়টি। ঘনিষ্ঠ মহলের দাবি, কর্মব্যস্ত জীবনে দুই সন্তানের প্রতিই সমান যত্নশীল অভিনেতা। পদ্মাপাড়ের কানাঘুষো, তৃতীয়বার বাবা হয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান (Shakib Khan)। দুই পুত্র সন্তানের পর এবার লক্ষ্মী ঘরে?
সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। শাকিব বা বুবলিও আনুষ্ঠানিকভাবে বাবা-মা হওয়ার সুখবর দেননি। আমেরিকতেই নাকি ভূমিষ্ঠ হয়েছে তাঁদের দ্বিতীয় সন্তান। বাংলাদেশের এক নৃত্যগুরু অ্যাডলফ খান সমাজমাধ্যমে বুবলীর সঙ্গে একটি ছবি ভাগ করে । কন্যাসন্তানের জন্য অভিবাদন জানিয়েছেন। এদিকে আবার উলটো সুর বাংলাদশের একাধিক সংবাদমাধ্যমের। তাদের দাবি, ফের পুত্র সন্তানেরই বাবা হয়েছেন শাকিব। জীবনের এই সুন্দর উপহারকে কেন আড়ালে রাখছেন সেই নিয়েও দানা বাঁধছে প্রশ্ন। যদিও এখনও পর্যন্ত কোনও সদুত্তর মেলেনি।
গত ফেব্রুয়ারি থেকেই বাংলাদেশের অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলির অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন শোনা যায়। শাকিব খানের সঙ্গে বিদেশ থেকে ছুটি কাটিয়ে ফেরার পরই বুবলিকে নিয়ে জলঘোলা শুরু হয়। একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বুবলি। সেই অনুষ্ঠানে তাঁকে দেখে অনেকেই অনুমান করছেন এই গুঞ্জন সত্যি। তার কারণ বুবলির শারীরিক পরিবর্তন, যা কারও চোখ এড়ায়নি। প্যাস্টেল রঙের একটি ঢিলেঢালা পোশাকে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন অভিনেত্রী। যদিও সেসময়ে ব্যক্তিগতজীবন নিয়ে একটি শব্দও খরচ করেননি।
তৃতীয়বার বাবা-মা হলেন শাকিব বুবলি?
শাকিবের সঙ্গে বুবলির সম্পর্কের সমীকরণ নিয়ে অতীতে কতটা জলঘোলা হয়েছে তা আর নতুন করে বলার প্রয়োজন নেই। গত বছর সেপ্টেম্বরে ছেলে বীরকে নিয়ে শাকিবের সঙ্গে আমেরিকা গিয়ে সেখান থেকে নানা ছবি ভাগ করে নিয়েছিলেন বুবলি। তখনই ফের কাছাকাছি আসেন শাকিব ও বুবলি! এরপর অন্তঃসত্ত্বা হওয়ার জল্পনা যেমন ছড়িয়েছে তেমনই শোনা গিয়েছে গর্ভপাতের গুঞ্জনও। এমনও শোনা গিয়েছিল ভাঙা সংসার জোড়া লেগেছে।
